ChB_2019
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণAll Topics

মি. আজাদ একটি চামড়াজাত শিল্পের মালিক। তিনি প্রক্রিয়াজাত চামড়া থেকে ব্যাগ তৈরি করে রপ্তানি করেন। একদিন কারখানা ব্যবস্থাপক জানালেন, ক্রয়কৃত প্রক্রিয়াজাত চামড়া শতকরা বিশ ভাগ মানসম্মত নয়। এছাড়া কারখানা ব্যবস্থাপক তার অধীনে ৪ জন ফোরম্যানের মাধ্যমে শ্রমিকদের দিয়ে ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন করতে পারছে না। ফলে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং মানও যথাযথ হচ্ছে না। মি. আজাদ কারখানা ব্যবস্থাপকের সমপর্যায়ে চামড়া পণ্যে অভিজ্ঞ একজন কর্মকর্তা নিয়োগ দেন। এর ফলে কারখানা ব্যবস্থাপক ক্রয়কৃত চামড়ার শতভাগ মান বজায় রাখতে সক্ষম হন এবং উৎপাদন ব্যয়ও অনেক কমে আসে। \\ক. সংগঠন কী?খ. কার্যবিভাগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি কোন ধরনের কাঠামোর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. "সঠিক মানের চামড়াজাত ব্যাগ উৎপাদনে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সংগঠন কাঠামোতে মি. আজাদ যে পরিবর্তন এনেছেন, তা যথার্থ ছিল” – উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

Loading answers...