Questions in this chapter
খালেদ ও ফিরোজ দুই বন্ধু দু'টি প্রতিষ্ঠানের মালিক। খালেদের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে থেকে সব কাজ সম্পাদন করে। অন্যদিকে, ফিরোজের প্রতিষ্ঠানে নির্বাহীদের কাজে সহায়তা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ কর্মী আছেন। খালেদের প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দিলে সে তার বন্ধু ফিরোজের কাছে পরামর্শ গ্রহণ করে।
ক. সংগঠন চার্ট কী?
খ. একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ফিরোজের প্রতিষ্ঠানের সংগঠন কোন ধরনের? ব্যাখ্যা করো। কাঠামো
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির সংগঠন কাঠামো উত্তম বলে তুমি মনে করো? মতামত দাও।
মার্ভেলাস ফ্যাশন লিমিটেড একটি বৃহৎ রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা। উক্ত প্রতিষ্ঠানের কাজগুলো ক্রয়, উৎপাদন, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের বিভাগগুলোর সার্বিক কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকগণ কাজের ক্ষেত্রে সম্পূর্ণ কর্তৃত্বের সাথে দায়িত্ব পালনের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করে। হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার তৈরি পোশাক পুড়ে যায়। কিন্তু কর্তৃপক্ষ অগ্নিকান্ডের কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়।
ক. মেট্রিক্স সংগঠন কী ?
খ. সংগঠন কাঠামো বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মার্ভেলাস ফ্যাশন লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা করো ।
ঘ. মার্ভেলাস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কোন ধরনের সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও ।
মি. শাওন পদ্মা লিমিটেড-এর প্রধান নির্বাহী। তিনি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো সুন্দরভাবে তৈরি করেন। এতে সকল কর্মী পদ বিন্যাস ও পারস্পরিক সম্পর্ক সহজে বুঝতে পারে। এছাড়া তাদের দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে বুঝতে সমস্যা হয় না। প্রতিষ্ঠানটির কার্য পরিধি বাড়ায় কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে কিছু ব্যবস্থাপক তাদের অধীনে কর্মীদের পরিচালনা করতে চাপ অনুভব করছেন। তাই ঐ ব্যবস্থাপক তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। তাই মি. শাওন প্রতিষ্ঠানটির সংগঠন কাঠামো নিয়ে ভাবছেন ।
ক. সংগঠন কাঠামো কী?
খ. “প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মেটিক্স সংগঠন উত্তম”- ব্যাখ্যা করো।
গ. মি. শাওনের প্রতিষ্ঠানে আদর্শ সংগঠনের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. পদ্মা লি.-এর সমস্যা সমাধানের জন্য সংগঠনের কোন নীতিমালা প্রয়োগ করা যেতে পারে? মতামত দাও ।
তিন বন্ধু উত্তম, জয় ও বিজয় লেখাপড়া শেষ করে উদ্যোক্তা হলেন। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব থাকলেও দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে, যা তাদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উত্তম তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্তরে থেকে নিম্নস্তর পর্যন্ত ক্ষমতা ও কর্তৃত্ব অগ্রাধিকারের ভিত্তিতে সাজান। এতে তার প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। জয় তার প্রতিষ্ঠানের সমগ্র কার্যাবলিকে কাজের সমজাতীয়তার ভিত্তিতে বিভক্ত করেন এবং দক্ষ ব্যবস্থাপকদের নিয়োগ ও দায়িত্ব দেন। অন্যদিকে, বিজয় তার প্রতিষ্ঠানে মূল দায়-দায়িত্ব নিজে পালন করেন। তার প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্ব তার কাছ থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তবে তাকে পরামর্শ দেওয়ার জন্য একজন দক্ষ কর্মকর্তা নিয়োগ দেন। এতে তার কার্যভার অনেকটা লাঘব হয় ।
ক. বিকেন্দ্রীকরণ কী?
খ. “বিশেষ কাজ সম্পাদনের জন্য কমিটি সংগঠন উত্তম”— ব্যাখ্যা করো।
গ. জয়ের প্রতিষ্ঠানের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উত্তম ও বিজয়ের সংগঠন কাঠামোর মধ্যে মূল পার্থক্যটি বিশ্লেষণ করো।
জনাব সিহাব তার প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ করেন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ কর্মীদেরকে তিনি কাজে নিয়োজিত করেন। জনাব সিহাব মাঝে মাঝে তাদের কাজের অগ্রগতির খোঁজখবর রাখেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী কাজ করতে তিনি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকেন। এতে প্রতিষ্ঠানটি ক্রমাগতভাবে সফলতা অর্জন করছে।
ক. ব্যবস্থাপনা চক্র কী?
খ. “ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব সিহাব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
ঘ. “কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই জনাব সিহাবের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ" মতামত ব্যক্ত করো ।
সিটি ফুড লিমিটেড একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বাড়ায় বর্ধিত চাহিদা মেটাতে বিভাগীয় ব্যবস্থাপকগণ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। ফলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপকদের দক্ষতার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় চেয়ারম্যান প্রত্যেক বিভাগে একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। নিয়োগকৃত ব্যক্তিরা বিভাগীয় প্রধানকে পরামর্শ দেন। কিন্তু, তারা কোনো পরামর্শ গ্রহণ ও বাস্তবায়নে ব্যবস্থাপকদেরকে বাধ্য করতে পারেন না। ক. সংগঠন কী?
খ. কার্যভিত্তিক সংগঠন বলতে কী বোঝায়?
গ. সিটি ফুড লিমিটেড বর্তমানে কোন ধরনের সংগঠন কাঠমো অনুসরণ করছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উক্ত প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তনের ফলে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সমস্যা। সৃষ্টি করতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
করিম জুট মিলস-এর সংগঠন চার্ট দেখে যে কেউ এর বিভিন্ন পদ, পারস্পরিক সম্পর্ক, পরিচালনা পর্ষদ ইত্যাদি বিষয়ে খুব সহজেই ধারণা করতে পারে। ফলে স্বাভাবিক কাজে কোনো সমস্যা হয় না। প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের কার্যসমূহকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের ওপর দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রত্যেক কর্মীই নিজস্ব পরিসরে যোগ্যতা দেখাতে পারছে এবং উৎপাদনের মাত্রা পরিকল্পনা অনুযায়ী চলছে। এছাড়া কাজের পরিবেশ অনুকূলে থাকায় তাদের কাজের গতি বৃদ্ধি পাচ্ছে।
ক. আনুষ্ঠানিক সংগঠন কী?
খ. মেট্রিক্স সংগঠন বৃহদায়তন উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে উত্তম কেন?
গ. উদ্দীপকের সংগঠনটিতে চার্টের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উৎপাদনের জন্য কোন সংগঠনকে উত্তম বলা হয়েছে? বিশ্লেষণ করো।
জনাব আবীর একটি আসবাবপত্র তৈরি কারখানার ব্যবস্থাপক। তিনি কারখানায় আসবাবপত্র তৈরি ও রং করার কাজ পৃথক কর্মী দিয়ে করিয়ে থাকেন। কিছুদিন যাবৎ আসবাবপত্র তৈরির কাজে প্রচুর কাঠ অপচয় হচ্ছে। তাই কারখানার দুজন অভিজ্ঞ কর্মীকে এক সপ্তাহের মধ্যে কাঠের অপচয়ের কারণ অনুসন্ধান করে অপচয় রোধে মতামত দিতে তিনি নির্দেশ দিলেন।
ক. সংগঠন কী ?
খ. সরলরৈখিক সংগঠন বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে জনাব আবীর উৎপাদন কাজে কোন ধরনের সংগঠন ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আবীর কাঠের অপচয় অনুসন্ধানে যে ধরনের সংগঠন তৈরি করেছেন তার যাথার্থতা বিশ্লেষণ করো।
মি. চৌধুরী একটি বৃহৎ কোম্পানির পরিচালক। তর অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তার কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে।
ক. সংগঠন কী ?
খ. সংগঠন চার্ট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো ছিল? ব্যাখ্যা করো।
ঘ. উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোতে কোনো পরিবর্তন ঘটেছে কি? তোমার মতামত দাও।
'পূর্বাচল লিমিটেড'-এ কিছু কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি নিয়োগ বোর্ড গঠন করে। উক্ত বোর্ডের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
ক. নির্দেশনা কী?
খ. মেট্রিক্স সংগঠন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বোর্ড গঠনের প্রভাব সম্পর্কে তোমার মতামত দাও ।
মি. X ও মি. Y দুজন দুটি প্রতিষ্ঠানের মালিক। মি. X-এর প্রতিষ্ঠানের কর্মীরা সুশৃঙ্খলভাবে তার তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করেন এবং আদেশ-নির্দেশ ওপর থেকে নিচের দিকে ধাবিত হয়। পক্ষান্তরে মি. Y-এর প্রতিষ্ঠানের কর্মীদেরকে তত্ত্বাবধায়নের জন্য একজন বিশেষজ্ঞ কর্মী আছেন। মি. Y বিশেষজ্ঞ কর্মীকে নির্বাহীর দায়িত্ব দেন। এতে Y এর কর্মভার কিছুটা লাঘব হয় এবং প্রতিষ্ঠানটি আশানুরূপ ফল লাভ করে ।
ক. কার্যভিত্তিক সংগঠন কী?
খ. বৃহৎ প্রতিষ্ঠানে মেট্রিক্স সংগঠন গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে মি. X-এর সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. “পদস্থ কর্মী সংগঠন অনেক সময় প্রতিষ্ঠানে ইতিবাচক ফল বয়ে আনে” – উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
মুন ফ্যাশন লি. একটি বৃহৎ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ক্রয়, উৎপাদন, মানবসম্পদ, বিক্রয় ও হিসাব বিভাগের জন্য আলাদা বিশেষজ্ঞ ব্যবস্থাপক নিয়োজিত আছেন। কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ভাগ করার ফলে প্রতিষ্ঠানটি দ্রুত আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে। গত মাসে হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১.৫ কোটি টাকার পোশাক পুড়ে যায়। কিন্তু কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে ব্যর্থ হয়।
ক. স্থায়ী পরিকল্পনা কী?
খ. ব্যবস্থাপনার সাম্যতার নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মুন ফ্যাশন লি. এ কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কোন ধরনের সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো?
করতোয়া লি. একটি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কাজের মান বাড়াতে ব্যবস্থাপকদের পাশাপাশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া আছে। ইদানিং কাজের ব্যাপকতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ ব্যবস্থাপকদের দায়িত্ব দিতে চায়।
ক. সংগঠন চার্ট কী?
খ. পরিকল্পনাকে কেন নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়?
গ. উদ্দীপকে করতোয়া লি. প্রথম অবস্থায় কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করছিল? ব্যাখ্যা করো।
ঘ. পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করতে চায় এবং কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ। করো।
হাই-টেক ফ্যাশন্স একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজগুলোকে উৎপাদন, মান নিয়ন্ত্রণ, হিসাব ও মানবসম্পদ এ চারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের ব্যবস্থাপক সম্পূর্ণ ক্ষমতা ভোগ করেও নিজের কাজের জবাবদিহিতা দেয়। প্রতিটি বিভাগ ও বিভাগে কর্মরত কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকায় এবং বিভাগসমূহে প্রয়োজনীয় সংখ্যক কর্মী থাকার ফলে উপকরণসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। ফলে প্রতিষ্ঠানটি সহজে লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
ক. সংগঠন কী?
খ. বিশেষজ্ঞ কর্মীর দক্ষতা বাধাগ্রস্ত হয় কোন ধরনের সংগঠনে ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. কার্য পরিচালনায় সংগঠনের যে নীতিসমূহের সুষ্ঠু ব্যবহার উদ্দীপকের প্রতিষ্ঠানে সফলতা এনেছে তা বিশ্লেষণ করো।
জাহারা ফুডস লি.-এর গুদামে রাখা পণ্যের হিসাবে গড়মিল থাকায় সাধারণ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্যের দলকে কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিলেন। বাজারে তাদের চিপসের বিক্রির পরিমাণ ভালো হলেও চকলেটের বিক্রি পরিমাণ আশানুরূপ নয়। তাই সাধারণ ব্যবস্থাপক, চকলেটের উৎপাদন ব্যবস্থাপককে কার্যিক ব্যবস্থাপক হিসেবে ঘোষণা করে বিদেশ থেকে একজন অভিজ্ঞ ব্যক্তিকে প্রকল্প ব্যবস্থাপক পদে নিয়োগ দিলেন। উৎপাদন ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপকের প্রত্যাশা ও ফরমায়েশ অনুযায়ী কাজ করবেন। কর্মীরা উভয় ব্যবস্থাপকের আদেশ মানতে বাধ্য থাকবে।
ক. সংগঠন কাঠামো কী?
খ. স্বল্প পুঁজিসম্পন্ন প্রতিষ্ঠানের জন্য কার্যকর সংগঠন কাঠামো কোনটি? কেন?
গ. হিসাবের গড়মিল অনুসন্ধানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দ্বিতীয় পর্যায়ে গঠিত সংগঠন কাঠামোটির ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সরদার জামিল রংপুরের একটি পোলটি ফার্মের নির্বাহ কর্মকর্তা। সম্প্রতি পাশের উপজেলাতেও তিনি একটি নতুন ফার্ম গড়ে তুলেছেন। ব্যবসায়ের আয়তন বেড়ে যাওয়ায় তাকে সহায়তা করার জন্য একজন ভেটেরিনারী ডাক্তার নিয়োগ দিয়েছেন। এ বছর শীতের তীব্রতা বেশি থাকায় ডাক্তার তাকে দ্রুত মুরগিগুলো বিক্রি করার পরামর্শ দিলেন। বিক্রয়ের সিদ্ধান্ত নিতে তিনি উৎপাদন ব্যবস্থাপকসহ কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করলেন। কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত আসার আগেই ফার্মের সব মুরগি মারা গেল।
ক. সংগঠন চিত্র কী?
খ. দায়িত্ব ও কর্তৃত্বে সমতা নীতি ব্যাখ্যা করো।
গ. সরদার জামিলের ফার্মের সাংগঠনিক রূপ কী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে শেষাংশে বর্ণিত কমিটি গঠনই ফার্মের লোকসানের কারণ— তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
মি. রোমেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা। তিনি তার বিভাগের সর্বময় কর্তৃত্বের অধিকারী। যেকোনো বিষয়ে তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারেন। ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসায় পরিচালনা করে আসছে। তবে ইদানিং প্রতিষ্ঠানটিতে স্বজনপ্রীতি ও তোষামোদী করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
ক. কোন ধরনের সংগঠনে দ্বৈত নির্বাহী থাকে?
খ. তত্ত্বাবধায়ন পরিসর বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে বর্ণিত বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. স্বজনপ্রীতি ও তোষামোদী প্রতিষ্ঠানটিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে তুমি মনে করো? বর্ণনা করো ।
জনাব রাইয়ান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তার প্রতিষ্ঠানে প্রতিটি বড় বিভাগে প্রধান নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী কর্মরত আছেন। তিনি লক্ষ করলেন যে, প্রায়ই বিশেষজ্ঞগণ প্রধান নির্বাহী কর্তৃক উপেক্ষিত হন এবং তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় না। তাই তিনি উৎপাদন ও বিক্রয় বিভাগের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এতে তিনি আগের চেয়ে ভালো ফল পাচ্ছেন।
ক. কার্যভিত্তিক সংগঠন কাঠামোর প্রবর্তক কে?
খ. দ্বৈত অধীনতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব রাইয়ান প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাইয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের যে ধরনের সংগঠন কাঠামো তৈরি করলেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
তিনি একজন নির্বাহীর অধীনে কর্মীর সংখ্যা যথাযথভাবে নির্ধারণ করেছেন যাতে তার তদারকি করতে কোনো অসুবিধা না হয়। তাছাড়া একজন কর্মীকে যাতে একাধিক নির্বাহী আদেশ না দেন সেটিও তিনি নিশ্চিত করেছেন।
ক. কমিটি কী?
খ. কোন কোন ক্ষেত্রে সরলরৈখিক সংগঠন সবচেয়ে বেশি উপযোগী?
গ. উদ্দীপকে জনাব শাহীন প্রথমত সংগঠন কাঠামো তৈরির কোন মূলনীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শাহীন পরবর্তীতে সংগঠন কাঠামো তৈরির যে মূলনীতি অনুসরণ করেছেন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মাইশা লি. ও তাহিয়া লি. দুটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। মাইশা লি.-এর কর্মীরা নির্বাহীর সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে তাদের স্ব স্ব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকেন। পক্ষান্তরে তাহিয়া লি. ঋণদানের ক্ষেত্রে মক্কেলদের দলিলপত্র খতিয়ে দেখার জন্য। নির্বাহীদের পাশাপাশি একজন আইন পরামর্শক নিয়োগ দেন। বছর শেষে দেখা যায় যে, তাহিয়া লি. লক্ষ্যমাত্রা অর্জনে সফল হলেও মাইশা লি. ব্যর্থ হয়।
ক. সংগঠন কী?
খ. মেট্রিক্স সংগঠন থেকে কী সুবিধা পাওয়া যায়?
গ. উদ্দীপকে বর্ণিত মাইশা লি.-এর সংগঠন কাঠামো কোন ধরনের? বুঝিয়ে লেখো ।
ঘ. তাহিয়া লি.-এর সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।