ChB_2021
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণAll Topics

জনাব রাইয়ান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তার প্রতিষ্ঠানে প্রতিটি বড় বিভাগে প্রধান নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মী কর্মরত আছেন। তিনি লক্ষ করলেন যে, প্রায়ই বিশেষজ্ঞগণ প্রধান নির্বাহী কর্তৃক উপেক্ষিত হন এবং তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় না। তাই তিনি উৎপাদন ও বিক্রয় বিভাগের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এতে তিনি আগের চেয়ে ভালো ফল পাচ্ছেন। \\ক. কার্যভিত্তিক সংগঠন কাঠামোর প্রবর্তক কে? খ. দ্বৈত অধীনতা বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে জনাব রাইয়ান প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করেছিলেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব রাইয়ান উৎপাদন ও বিক্রয় বিভাগের যে ধরনের সংগঠন কাঠামো তৈরি করলেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

Loading answers...