ChB_2022
তিন বন্ধু উত্তম, জয় ও বিজয় লেখাপড়া শেষ করে উদ্যোক্তা হলেন। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব থাকলেও দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে, যা তাদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উত্তম তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্তরে থেকে নিম্নস্তর পর্যন্ত ক্ষমতা ও কর্তৃত্ব অগ্রাধিকারের ভিত্তিতে সাজান। এতে তার প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। জয় তার প্রতিষ্ঠানের সমগ্র কার্যাবলিকে কাজের সমজাতীয়তার ভিত্তিতে বিভক্ত করেন এবং দক্ষ ব্যবস্থাপকদের নিয়োগ ও দায়িত্ব দেন। অন্যদিকে, বিজয় তার প্রতিষ্ঠানে মূল দায়-দায়িত্ব নিজে পালন করেন। তার প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্ব তার কাছ থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তবে তাকে পরামর্শ দেওয়ার জন্য একজন দক্ষ কর্মকর্তা নিয়োগ দেন। এতে তার কার্যভার অনেকটা লাঘব হয় । ক. বিকেন্দ্রীকরণ কী?খ. “বিশেষ কাজ সম্পাদনের জন্য কমিটি সংগঠন উত্তম”— ব্যাখ্যা করো।গ. জয়ের প্রতিষ্ঠানের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. উত্তম ও বিজয়ের সংগঠন কাঠামোর মধ্যে মূল পার্থক্যটি বিশ্লেষণ করো।
Loading answers...