RB_2021
জাহারা ফুডস লি.-এর গুদামে রাখা পণ্যের হিসাবে গড়মিল থাকায় সাধারণ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্যের দলকে কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিলেন। বাজারে তাদের চিপসের বিক্রির পরিমাণ ভালো হলেও চকলেটের বিক্রি পরিমাণ আশানুরূপ নয়। তাই সাধারণ ব্যবস্থাপক, চকলেটের উৎপাদন ব্যবস্থাপককে কার্যিক ব্যবস্থাপক হিসেবে ঘোষণা করে বিদেশ থেকে একজন অভিজ্ঞ ব্যক্তিকে প্রকল্প ব্যবস্থাপক পদে নিয়োগ দিলেন। উৎপাদন ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপকের প্রত্যাশা ও ফরমায়েশ অনুযায়ী কাজ করবেন। কর্মীরা উভয় ব্যবস্থাপকের আদেশ মানতে বাধ্য থাকবে। ক. সংগঠন কাঠামো কী?খ. স্বল্প পুঁজিসম্পন্ন প্রতিষ্ঠানের জন্য কার্যকর সংগঠন কাঠামো কোনটি? কেন?গ. হিসাবের গড়মিল অনুসন্ধানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দ্বিতীয় পর্যায়ে গঠিত সংগঠন কাঠামোটির ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...