Questions in this chapter
কার্যভিত্তিক সংগঠনকে Fundamental Foremanship নামকরণ করেন-
প্রকল্প বাস্তবায়নের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়?
জনাব রুবাইয়াত পরিকল্পনা গ্রহণের পর সে অনুযায়ী কর্তব্য ও কাজ সম্পাদন ও উপকরণাদি যোগাড়ের পর দ্রুত কাজ শুরু করতে চান। এক্ষেত্রে কোন কাজে তাকে নজর দিতে হবে?
যখন উপদেষ্টা সংগঠনের সঙ্গে যুক্ত করা হয়, তখন ঐ সংগঠনের নাম কী হয়?
কমিটির সমার্থক বহির্ভূত এমন শব্দ নিচের কোনটি?
কোন ধরনের সংগঠনে "Unity of Command" নীতিকে অগ্রাহ্য করা হয়?
এফ. ডব্লিউ. টেইলর কোন ধরনের সংগঠনের প্রবক্তা?
কোন ধরনের সংগঠন কাঠামো অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক?
নিচের কোনটিকে পিরামিডের সাথে তুলনা করা হয়েছে?
বোর্ড, কমিশন, কাউন্সিল, টাস্কফোর্স ইত্যাদি হলো-
'নানা মুনির নানা মত' কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য?
যে সাংগঠনিক কাঠামোতে দ্বৈত অধীনতা আছে, তার নাম কি?
যখন সাংগঠনিক কাঠামোতে উপদেষ্টা যুক্ত করা হয়, তখন ঐ সংগঠনের নাম কি হয়?
কোন সংগঠনকে সামরিক সংগঠনের সঙ্গে তুলনা করা হয়?
NHL একটি নির্বাহীকেন্দ্রিক সংগঠন। প্রতিষ্ঠানের নির্বাহী সাদমান সাহেব একা সব কাজ করতে গিয়ে ভারাক্রান্ত বোধ করছেন। তিনি নানা কাজে দক্ষ হলেও কর্মী ব্যবস্থাপনায় দক্ষ নন। এজন্য নানারকম কাজ সম্পাদনে সবসময় দেরি হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির কাঠামো পরিবর্তন করে কয়েকজন বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. অনানুষ্ঠানিক সংগঠন কেন প্রয়োজন হয়?
গ. উদ্দীপকে বর্ণিত NHL নামক প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তটি কি যৌক্তিক মনে করো? তোমার মতামত দাও ।
কোন ধরনের কাঠামোতে প্রতিটি পণ্য বা সেবা অধিক গুরুত্ব পায়?
মি. আলমের শিল্প প্রতিষ্ঠানে P, Q, R তিন ধরনের পণ্য প্রস্তুত হয়। P পণ্যের চাহিদা বেশি হওয়ায় উৎপাদন ও বিক্রয় বিভাগ একটি পণ্য নিয়েই বেশি ব্যস্ত থকে। P পণ্যের ওপর নির্ভরশীলতা কমানো এবং Q ও R পণ্যের বিক্রয় প্রসারের লক্ষ্যে P, Q, R পণ্যেরে জন্য একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন। উৎপাদন ও বিক্রয় বিভাগসহ পূর্বতন বিভাগগুলো পণ্য ব্যবস্থাপকের ফরমায়েশ ও প্রত্যাশা অনুযায়ী কার্য সম্পাদনের নির্দেশ দেন।
ক. পদ আবর্তন কী?
খ. নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন?
গ. মি. আলমের প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন। কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে পরিবর্তিত সংগঠন কাঠামোর ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
'X' একটি আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সেখানে বন্ধকী ঋণেরও ব্যবস্থা আছে। ঋণের কার্যক্রম ও দেশের প্রচলিত আইন সম্পর্কিত বিষয়ে প্রায়শই প্রতিষ্ঠানটিকে আইনি জটিলতা মোকাবিলা করতে হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিরকে আইনি বিষয়ে সহায়তা করার জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ফলে জনাব আবির যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন ।
ক. কমিটি কী?
খ. সরলরৈখিক সংগঠন জটিল অনুপযোগী'— ব্যাখ্যা করো। ও বৃহদায়তন প্রতিষ্ঠানে
গ. 'X' প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা করো।
ঘ. জনাব আবিরের দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি কী কী সুবিধা পেতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. আকরাম পনেরো বছর আগে পঞ্চাশ জন কর্মী নিয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠান গঠন করেন। যেখানে সরলরৈখিক সংগঠন কাঠামো থাকায় তার পরিচালনা করতে সহজ হয়। কিন্তু বর্তমানে তার শ্রমিক-কর্মীর সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়েছে তার কার্যভার ও কাজের পরিধি। পারিবারিক প্রয়োজনে এক সপ্তাহের অবকাশ প্রয়োজন হলে তার অবর্তমানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হয়। এখন তিনি প্রতিষ্ঠানটিকে তিনটি প্রধান বিভাগে ভাগ করে তিনজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দিতে ইচ্ছুক।
ক. সংগঠন কী ?
খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কোন সীমাবদ্ধতার কারণে। জনাব আকরাম সংকটের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ কি তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম? যুক্তিসহ লেখো।
জনাব কালাম একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী পদে কর্মরত। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের ওপর ন্যস্ত করেন। বর্তমানে তিনি উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা করেন। তাকে সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেন ।
ক. কমিটি কী?
খ. সংগঠন কাঠামো বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের পূর্বে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের ফলে সংগঠন কাঠামোতে যে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো এবং পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।