CB_2022
মার্ভেলাস ফ্যাশন লিমিটেড একটি বৃহৎ রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা। উক্ত প্রতিষ্ঠানের কাজগুলো ক্রয়, উৎপাদন, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের বিভাগগুলোর সার্বিক কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকগণ কাজের ক্ষেত্রে সম্পূর্ণ কর্তৃত্বের সাথে দায়িত্ব পালনের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করে। হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার তৈরি পোশাক পুড়ে যায়। কিন্তু কর্তৃপক্ষ অগ্নিকান্ডের কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়। ক. মেট্রিক্স সংগঠন কী ?খ. সংগঠন কাঠামো বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে মার্ভেলাস ফ্যাশন লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা করো ।ঘ. মার্ভেলাস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কোন ধরনের সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও ।
Loading answers...