Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

বহু বছর ধরে P ব্যাংক লি. সফলতার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ঋণদান, প্রত্যয়পত্র, বিনিময় বিল, স্বীকৃতি প্রদানের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম গ্রাহকের নিকট জনপ্রিয়। কিন্তু বৈদেশিক বাণিজ্য নীতি ও শুল্ক, ব্যবস্থা প্রতিকূল হওয়ায় সম্প্রতি ব্যাংকটির কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, পরিচালনা পর্যদ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ব্যাংক লি.-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে তার অধীনে কার্যাবলি পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ করে।

ক. মক্কেল কে?

খ. ব্যাংক তারল্য সংরক্ষণ করে কেন?

গ. উদ্দীপকের আলোকে কাঠামোর ভিত্তিতে P ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? আলোচনা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক লি.-এর Q ব্যাংক লি.-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ায় কাঠামোগত পরিবর্তনের প্রভাব সম্পর্কে তোমার মূল্যায়ন উপস্থাপন করো।

MB_2021
Views: 670Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

লিখন ও লিটন সম্প্রতি বিআইবিএম (BIBM) থেকে ডিগ্রী অর্জন করেছেন। তাদের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সেই লক্ষ্যে লিখন রাজশাহীর একটি ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে যোগদান করেন। লিখনের ব্যাংকটি শুধু কৃষি উন্নয়নে কাজ করে। অপরদিকে, লিটনও একটি নামকরা ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটি একটি কেন্দ্রীয় অফিস দ্বারা পরিচালিত হয়। ব্যাংকটির প্রধান কাজ আমানত সংগ্রহ, ঋণদান ও আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করা ।

ক.তারল্য নীতি কী?

খ. “ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী”— বুঝিয়ে লিখো ।

গ. উদ্দীপকে উল্লিখিত লিখনের ব্যাংকটি কোন ধরনের ঋণ প্রদান করে? ব্যাখ্যা করো ।

ঘ. লিখনের ব্যাংকটি লিটনের ব্যাংক হতে কেন আলাদা প্রকৃতির তা বিশ্লেষণ করো ।

RB_2021
MB_2021
Views: 472Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

‘ক’ ব্যাংক লি. ও 'খ' ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। ‘ক’ ব্যাংক লি.-এর দেশে-বিদেশে ব্যাংকিং কার্য পরিচালনার সুযোগ রয়েছে। পক্ষান্তরে ‘খ’ ব্যাংক লি. দেশের অভ্যন্তরে একটি মাত্র অফিসের মাধ্যমে সমস্ত কার্যাবলি পরিচালনা করে। উভয় ব্যাংকই স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করেছে।

ক. ব্যাংকিং কী?

খ. গারনিশি আদেশ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের ‘খ’ 'ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

DiB_2021
Views: 608Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

বাংলাদেশ কৃষিনির্ভর হলেও শিল্পে অগ্রসর হচ্ছে। সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য আলাদা ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। সরকার বৃহদায়তন শিল্পের উন্নযনের কথা ভাবছে ।

ক. একক ব্যাংক কী?

খ. ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?

গ. উদ্দীপকে কৃষি উন্নয়নের জন্য যে ব্যাংক ব্যবস্থার কথা বলা হয়েছে তার কার্যাবলি আলোচনা করো ।

ঘ. বৃহদায়তন শিল্পের উন্নয়নে কোন ব্যাংক ব্যবস্থার প্রয়োজন আছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

DiB_2021
Views: 465Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

সৌমিত্র ও ইকবাল দুজনে প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী। মি. সৌমিত্র বাকিতে ১০ লক্ষ টাকার মালামাল মি. ইকবালকে দেন। তিন মাসের মধ্যে মি. ইকবালের বাকির টাকা দেওয়ার কথা। কিন্তু মি. ইকবাল বাকিতে মি. সৌমিত্রের কাছ থেকে মালামাল নেওয়ার পর তার ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায়ন্ত না পেয়ে মি. সৌমিত্র আদালতের শরণাপন্ন হন। আদালত মি. ইকবালের ব্যাংক হিসাবের বিপরীতে স্থগিতাদেশ জারি করে ।

ক. ব্যাংকিং কী?

খ. ব্যাংক ও ব্যাংকারের মধ্যে অর্থগত পার্থক্য নির্ণয় করো।

গ. উদ্দীপকে আদালত মি. ইকবালের ব্যাংক হিসাবের বিপরীতে যে ধরনের আদেশ জারি করে তা ব্যাখ্যা করো ।

ঘ. আদালতের মাধ্যমে মি. সৌমিত্র কি তার পাওনা টাকা ফেরত -পাওয়ার আশা করতে পারেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DiB_2021
Views: 540Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

জনাব সোহান 'Y' ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 'X' ব্যাংক-এর নীতিমালা অনুসরণ করে কেননা 'Y' ব্যাংকসহ অন্যান্য ব্যাংকসমূহের সঠিক পরিচালনা, উন্নয়ন ও নিয়ন্ত্রণে 'Y' ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। দেশের মুদ্রাবাজার ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা অপরিসীম ।

ক. ব্যাংক হার কী?

খ. নিকাশঘর বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে জনাব সোহানের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

ঘ. “ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে 'X' ব্যাংকের ভূমিকা অপরিসীম - উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।

SB_2021
Views: 305Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

জনাব তৈয়ব নওয়াপাড়া নামক একটি ব্যাংকে গেলেন । তিনি একজন কর্মকর্তাকে চট্টগ্রামে তার ছেলের কাছে ৫০,০০০ টাকা পাঠাতে বললেন। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন আমাদের নওয়াপাড়ার বাইরে অন্য স্থানে কোনো অফিস নেই। এমনকি অন্য কোনো স্থানে টাকাও পাঠাই না এবং ব্যাংকিং সেবাও প্রদান করিনা। তিনি সেখান থেকে বের হয়ে রাস্তার অপর পাশের একটি ব্যাংক থেকে অর্থ প্রেরণ করলেন। অত্র ব্যাংকের কর্মকর্তা জানালেন আমাদের ব্যাংকের দেশের সর্বত্র অফিস আছে এবং সবখানে সেবা প্রদান করি ।

ক. ব্যাংকিং কী?

খ. চেইন ব্যাংক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত কোন ব্যাংকটি শ্রেষ্ঠ বলে তুমি মনে করো? মতামত দাও ।

SB_2021
Views: 397Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

জনাব তৈয়ব নওয়াপাড়া নামক একটি ব্যাংকে গেলেন । তিনি একজন কর্মকর্তাকে চট্টগ্রামে তার ছেলের কাছে ৫০,০০০ টাকা পাঠাতে বললেন। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন আমাদের নওয়াপাড়ার বাইরে অন্য স্থানে কোনো অফিস নেই। এমনকি অন্য কোনো স্থানে টাকাও পাঠাই না এবং ব্যাংকিং সেবাও প্রদান করিনা। তিনি সেখান থেকে বের হয়ে রাস্তার অপর পাশের একটি ব্যাংক থেকে অর্থ প্রেরণ করলেন। অত্র ব্যাংকের কর্মকর্তা জানালেন আমাদের ব্যাংকের দেশের সর্বত্র অফিস আছে এবং সবখানে সেবা প্রদান করি ।

ক. ব্যাংকিং কী?

খ. চেইন ব্যাংক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত কোন ব্যাংকটি শ্রেষ্ঠ বলে তুমি মনে করো? মতামত দাও ।

DiB_2021
Views: 756Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় অত্যন্ত জনপ্রিয়। এ ব্যবসায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তেমনি 'P' ব্যাংক এবং 'Q' ব্যাংক লিমিটেড বাংলাদেশের দুটি সমৃদ্ধশালী ব্যাংক। 'P' ব্যাংক লিমিটেড দেশের অভ্যন্তরেই একটি অফিসের মাধ্যমেই সব কার্যক্রম পরিচালনা করে। 'Q' ব্যাংক লিমিটেড দেশের অভ্যন্তরে ছাড়াও বিদেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে ।

ক. গারনিশি আদেশ কী?

খ. তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন করা উত্তম কেন?

গ. সাংগঠনিক দিক থেকে 'P' ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ঘ. উদ্দীপকে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ

ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো ।

JB_2021
Views: 501Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

'A' ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে। জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণদান করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অন্যদিকে 'B' ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশে দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে, 'A' ব্যাংকটি

'B' ব্যাংককে সহযোগিতা করে ।

ক. তারল্য কী?

খ. “ব্যাংক ধার করা অর্থের ধারক” –ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে উল্লিখিত 'A' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

JB_2021
Views: 536Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

মি. অর্নব ‘রূপসা' নামক একটি ব্যাংকে হিসাব খুলে ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন। ব্যাংকটি শুধু একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি মি. অর্নবের ব্যবসায়ের পরিসর বেড়ে যাওয়ায় ব্যবসায়িক প্রয়োজনে তাকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের' সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। এমতাবস্থায় ‘রূপসা' নামক ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি 'আশা' নামক একটি ব্যাংকে হিসাব খুললেন যাতে দেশে-বিদেশে তার সব ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যাংকিং সুবিধা পাওয়া যায় ।

ক. ব্যাংকিং কী?

খ. KYC কেন প্রয়োজন?

গ. উদ্দীপকে উল্লিখিত 'রূপসা' নামক ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. মি. অর্নবের ‘আশা' নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

BB_2021
Views: 160Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

রফিক মোল্লা একজন কৃষক। সংসারে অভাব লেগেই থাকে । ব্যাংক ব্যবস্থার সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন কৃষি কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে পারেন । এখন তিনি এমন একটি তালিকাভুক্ত ব্যাংক খুঁজছেন, যা তাকে একাধারে স্বল্প সুদে কৃষি উন্নয়নে ঋণ সহায়তা দিতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্জয় আমানত হিসেবে উক্ত ব্যাংকে জমা রাখতে পারবেন ।

ক. তারল্য কী?

খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?

গ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি রফিক মোল্লাকে কোন ধরনের সহায়তা দিতে পারবে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কি রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম? তোমার মতামত দাও ।

BB_2021
Views: 424Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

মি. আহাদ ফিন্যান্স বিষয়ের একজন প্রভাষক। তিনি তার কর্মস্থল রাজশাহীতে 'A' ব্যাংকে একটি হিসাব খোলেন। দেশের বিভিন্ন জায়গায় এই ব্যাংকটি দেখতে পাওয়া যায় । মি. আহাদের বন্ধু মি. খান ঢাকা শহরের একজন স্কুল শিক্ষক। তিনি তার কর্মস্থলের পাশে অবস্থিত 'P' ব্যাংকে একটি হিসাব খোলেন। 'P' ব্যাংকের সব কার্যক্রম ঐ অফিস থেকে পরিচালিত হয়। একদিন তারা দুই বন্ধু ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ।

যাওয়ার সময় তারা যথেষ্ট টাকা এবং চেকই সঙ্গে নিলেন। জাফলং-এ পৌছানোর পর হঠাৎ তাদের টাকার ঘাটতি ঘটে । তারা উভয়েই তাদের চেক ইস্যু করে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তবে মি. আহাদ চেকের মাধ্যমে 1 টাকা সংগ্রহ করতে পারলেও মি. খান ব্যর্থ হন ।

ক. গারনিশি অর্ডার কী?

খ. চেইন ব্যাংকিং বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে মি. খান কোন ধরনের ব্যাংক হিসাব খোলেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে মি. আহাদের পক্ষে 'চেকের মাধ্যমে টাকা সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

DB_2019
Views: 157Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

‘কপোতাক্ষ ব্যাংক’ দেশের শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, মূলধন সরবরাহ ও এদের শেয়ার বিক্রির ক্ষেত্রে অবলেখকের ভূমিকা পালন করে। অপরদিকে 'পদ্মা ব্যাংক' কোনো বিশেষ ক্ষেত্রের উন্নয়নের জন্য ঋণ প্রদান করার পাশাপাশি জনগণের আমানত গ্ৰহণ এবং দীর্ঘমেয়াদি খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংক দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে ।

ক. ব্যাসেল-২ কী?

খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ‘পদ্মা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে 'কপোতাক্ষ ব্যাংক' দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা পালন করে – তুমি কি একমত? তোমার মতামত দাও।

RB_2019
Views: 224Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

জনাব জাওয়াদ বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন। তার জীবদ্দশায় নিজের গড়া শাপলা ব্যাংকিং কর্পোরেশন দেশের অনেক ছোট ছোট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয় এবং দেশের ব্যাংকিং জগতের `অন্যতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব জাওয়াদ না থাকা অবস্থায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংকের অফিস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে।

ক. একক ব্যাংক কী ?

খ. ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতা মূল্যায়ন করো ।

DiB_2019
Views: 540Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

রূপসা ব্যাংক কৃষি ব্যবস্থার উন্নতির জন্য কৃষকদের পরামর্শ প্রদান, ঋণ প্রদান, সার ও বীজের সরবরাহ নিশ্চিত করে থাকে। অপরদিকে গড়াই ব্যাংক জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে এবং ব্যবসা-বাণিজ্যে স্বল্পমেয়াদি ঋণ দেয়। এছাড়াও গড়াই ব্যাংক অর্থ স্থানান্তর, বিল বাট্টাকরণ এবং বৈদেশিক বাণিজ্যে সহায়তাসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে ।

ক. শাখা ব্যাংক কী?

খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি দেশের মূলধন গঠনে মুখ্য ভূমিকা পালন করে? যুক্তিসহকারে বিশ্লেষণ করো।

DiB_2019
Views: 870Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

কুশিয়ারা ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকিং ব্যবসায়ে ভালো করতে পারছে না। বিষয়টি অনুধাবন করে বাজারে শক্তিশালী, অপর একটি আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক। এটি কুশিয়ারা ব্যাংকের অধিকাংশ শেয়ার হস্তান্তরপূর্বক তাদের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হওয়ার আগ্রহ প্রকাশ করল। কিন্তু কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষ এতে সম্মত না হয়ে উভয় ব্যাংককে পৃথক সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করল ।

ক. গারনিশি আদেশ কী?

খ. জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো ।

গ. যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে? ব্যাখ্যা করো ।

ঘ. তুমি কি মনে করো যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহে প্রতিষ্ঠিত ব্যাংকিং পদ্ধতি শ্রেয়? মতামত দাও।

ChB_2019
Views: 308Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

জনাব মাহমুদের বন্ধন ব্যাংকে একটি ব্যাংক হিসাব রয়েছে। উক্ত ব্যাংকটি একই শ্রেণিভুক্ত কতিপয় ব্যাংকের সাথে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে পৃথক সত্তা বজায় রেখে ব্যাংকিং কাজ পরিচালনা করে। অন্যদিকে জনাব মাহমুদ তার দেনাদার জনাব ইমনের নিকট 'পাঁচ লক্ষ টাকা পাওনা, যা তিনি আদায় করতে পারছিলেন না। জনাব ইমনের চিত্রা ব্যাংকে হিসাব রয়েছে। এমতাবস্থায় জনাব মাহমুদ আদালতের শরণাপন্ন হলে আদালত জনাব ইমনের ব্যাংক হিসাবের সব লেনদেন বন্ধ করার আদেশ দেয় ।

ক. রাষ্ট্রায়ত্ত ব্যাংক কী?

খ. ব্যাসেল-২ কেন প্রণয়ন করা হয়েছিল? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত বন্ধন ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে আদালত ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার যে আদেশ দিয়েছে, তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

SB_2019
Views: 345Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

বাংলাদেশ ইনভেস্টমেন্ট লি. একটি নামিদামি আর্থিক প্রতিষ্ঠান । এটি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে এবং নতুন প্রতিষ্ঠান বাজারে শেয়ার বিক্রি করতে চাইলে অবলেখকের ভূমিকা পালন করে। অন্যদিকে, সরকার দেশের বেকার সমস্যা দূরীকরণে এমন একটি বিশেষ ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত করতে চায়, যেটি শুধু দেশের ভারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ঋণ প্রদান করবে।

ক. ব্যাসেল-২ কী ?

খ. বাংলাদেশ কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. বাংলাদেশ ইনভেস্টমেন্ট লি. কোন ধরনের বিশেষায়িত ব্যাংক? ব্যাখ্যা করো । “বেকার সমস্যা দূরীকরণে উদ্দীপকের দ্বিতীয় ব্যাংকটি আমাদের দেশে

ঘ. বেশি বেশি প্রতিষ্ঠিত হওয়া উচিত।” উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

JB_2019
Views: 493Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
All Topics
View

ব্যাংকিং কী?

JB_2023
DB_2023
BB_2023
BB_2022
MB_2022
RB_2022
ChB_2022
ChB_2021
SB_2021
RB_2021
BB_2021
DiB_2021
BB_2019
AB_2018
DB_2017
RB_2017
BB_2016
ChB_2016
Views: 774Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা