DB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০১ঃ ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণাAll Topics

মি. আহাদ ফিন্যান্স বিষয়ের একজন প্রভাষক। তিনি তার কর্মস্থল রাজশাহীতে 'A' ব্যাংকে একটি হিসাব খোলেন। দেশের বিভিন্ন জায়গায় এই ব্যাংকটি দেখতে পাওয়া যায় । মি. আহাদের বন্ধু মি. খান ঢাকা শহরের একজন স্কুল শিক্ষক। তিনি তার কর্মস্থলের পাশে অবস্থিত 'P' ব্যাংকে একটি হিসাব খোলেন। 'P' ব্যাংকের সব কার্যক্রম ঐ অফিস থেকে পরিচালিত হয়। একদিন তারা দুই বন্ধু ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলেন । যাওয়ার সময় তারা যথেষ্ট টাকা এবং চেকই সঙ্গে নিলেন। জাফলং-এ পৌছানোর পর হঠাৎ তাদের টাকার ঘাটতি ঘটে । তারা উভয়েই তাদের চেক ইস্যু করে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তবে মি. আহাদ চেকের মাধ্যমে 1 টাকা সংগ্রহ করতে পারলেও মি. খান ব্যর্থ হন ।ক. গারনিশি অর্ডার কী?খ. চেইন ব্যাংকিং বলতে কী বোঝ?গ. উদ্দীপকে মি. খান কোন ধরনের ব্যাংক হিসাব খোলেন? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকের আলোকে মি. আহাদের পক্ষে 'চেকের মাধ্যমে টাকা সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

Loading answers...