BB_2021
রফিক মোল্লা একজন কৃষক। সংসারে অভাব লেগেই থাকে । ব্যাংক ব্যবস্থার সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন কৃষি কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে পারেন । এখন তিনি এমন একটি তালিকাভুক্ত ব্যাংক খুঁজছেন, যা তাকে একাধারে স্বল্প সুদে কৃষি উন্নয়নে ঋণ সহায়তা দিতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্জয় আমানত হিসেবে উক্ত ব্যাংকে জমা রাখতে পারবেন ।ক. তারল্য কী?খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?গ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি রফিক মোল্লাকে কোন ধরনের সহায়তা দিতে পারবে? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কি রফিক মোল্লার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম? তোমার মতামত দাও ।
Loading answers...