BB_2021
মি. অর্নব ‘রূপসা' নামক একটি ব্যাংকে হিসাব খুলে ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন। ব্যাংকটি শুধু একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি মি. অর্নবের ব্যবসায়ের পরিসর বেড়ে যাওয়ায় ব্যবসায়িক প্রয়োজনে তাকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের' সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। এমতাবস্থায় ‘রূপসা' নামক ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি 'আশা' নামক একটি ব্যাংকে হিসাব খুললেন যাতে দেশে-বিদেশে তার সব ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যাংকিং সুবিধা পাওয়া যায় ।ক. ব্যাংকিং কী?খ. KYC কেন প্রয়োজন?গ. উদ্দীপকে উল্লিখিত 'রূপসা' নামক ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো ।ঘ. মি. অর্নবের ‘আশা' নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
Loading answers...