Questions in this chapter
প্রথম রেডি ক্যাশ ক্রেডিট কার্ড চালু করে-
বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয়-
ব্যাংক নোটের পূর্ববর্তী নাম ছিল-
ব্যাংকের তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক ?
ব্যাংকের মূলধন গঠনের উৎস নয় ?
বাংলাদেশে প্রথম সুদবিহীন ব্যাংকিং চালু হয়-
প্রথম রেডি ক্যাশ ক্রেডিট কার্ড চালু করে-
প্রাকৃতিক দুর্যোগের কারণে সুনামগঞ্জের কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। উক্ত কৃষকদের ঋণদান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তায় 'সন্ধ্যা ব্যাংক লি.' প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির আর্থিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফলে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে। লাভজনকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ব্যাংক কী?
খ. "ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে" ব্যাখ্যা করো।
গ. প্রতিষ্ঠার শুরুতে 'সন্ধ্যা ব্যাংক লি.' কোন ধরনের ব্যাংকিং শুরু করে? ব্যাখ্যা করো।
ঘ. জনসাধারণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে 'সন্ধ্যা ব্যাংক লি' কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
জনাব আসলাম 'কচা' ব্যাংক-এ একটি হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করেন। ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি জনাব আসলামের ব্যবসায় পরিসর বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। 'কচা' ব্যাংকের ব্যবস্থাপক জনাব আসলামকে অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার পরামর্শ দিলেন।
ক. ব্যাংকিং কী?
খ. কেন প্রয়োজন?
গ. 'কচা' ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
রমনা ব্যাংক সারা দেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে বিদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। অপরদিকে, 'ময়নামতি ব্যাংক' শুধু কুমিল্লায় অবস্থিত একমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
ক. ব্যাংক কী?
খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত 'রমনা' ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'ময়নামতি ব্যাংক' থেকে 'রমনা ব্যাংক' দেশের অর্থনীতিতে অধিক ভূমিকা পালন করে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে এবং তারা কৃষির ওপর নির্ভরশীল। দেশের সরকার কৃষকদের উন্নয়নের কথা চিন্তা-ভাবনা করে তাদের আর্থিক সহায়তা দানের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, যার প্রধান লক্ষ্য হলো কৃষকদের সহজ শর্তে ঋণদান করা ও পাশাপাশি তাদের যে সাধারণ ব্যাংকিং কার্যক্রম আছে সেটিও প্রদান করা।
ক. বিশেষায়িত ব্যাংক কী?
খ. ব্যাংক আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান কেন? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. কৃষকদের উন্নয়নে সরকারের প্রতিষ্ঠিত ব্যাংকটি কী অবদান রাখতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
জনাব আজিজ ব্যাংকিং ও বিমা বিষয়ের একজন শিক্ষক। তিনি ক্লাসে পড়িয়েছেন ব্যাংক দেশে প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও পরিচালনার ক্ষেত্রে নিজস্ব নিয়ম-কানুন অনুসরণ করে। অন্যদিকে, ব্যাংক নিয়ন্ত্রণকারী ব্যাংকের অধীনে পরিচালিত হয়। ব্যাংকটি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত নিজস্ব অফিসের মাধ্যমে আমানত গ্রহণ, ঋণদান এবং ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে থাকে।
ক. চেইন ব্যাংক কী?
খ. "ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে" ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. "উদ্দীপকের ব্যাংকটির কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পালন করে” তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব জাহিদ যে ব্যাংকে কর্মরত আছেন সেই ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অপরদিকে, জনাব ওয়াহেদ যে ব্যাংকে কর্মরত সেই ব্যাংকটি দেশ- বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
ক. ব্যাংক হার কী?
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব জাহিদের ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যংক? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ওয়াহেদের ব্যাংকটির দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব রায়হান একজন আম চাষি। একটি বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এমন ব্যাংকে তিনি লেনদেন করেন। পরবর্তীতে তিনি ভিন্ন একটি ব্যাংকে লেনদেন শুরু করেন, যেখানে ব্যাংকের সকল প্রকার সুযোগ- সুবিধা রয়েছে। তার মতে, ব্যাংক বলতে মূলত পরবর্তী ব্যাংককেই বোঝায়।
ক. ব্যাংকার কে?
খ. ব্যাংক কেন সঞ্চয় সংগ্রহ করে?
গ. জনাব রায়হানের প্রথম ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. পরবর্তীতে লেনদেনকৃত ব্যাংক সম্পর্কে জনাব রায়হানের ধারণার সাথে তুমি কি একমত? তোমার মতামত দাও।
গঙ্গা ও সুরমা নামক দুটি ব্যাংক অত্যন্ত সুনামের সাথে তাদের বাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। গঙ্গা ব্যাংকটি অভ্যন্তরীণভাবে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে শুধু একটি অফিসের মাধ্যমেই। অন্যদিকে, সুরমা নামক ব্যাংকটি দেশের অভ্যন্তরে ছাড়াও বিদেশেও তাদের ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখছে।
ক. ব্যাংকিং কী?
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?
গ. সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে গঙ্গা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. দেশের অর্থনেতিক উন্নয়নে সুরমা ব্যাংক কার্যকরী ভূমিকা পালন করছে কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। যেটি শুধু দেশের শিল্পায়নে কাজ করে। অপরদিকে, রফিকও একটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটির মূল কাজ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ।
ক. ব্যাংক কী?
খ. ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত শফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাংকের কার্যক্রম শ্রেণির ভিত্তিতে বিশ্লেষণ করো।
রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে। মক্কেলদের নিকট হতে আমানত সংগ্রহ করে। মুনাফা অর্জন করা এ ব্যাংকের মূল উদ্দেশ্য। অন্যদিকে, মেঘনা ব্যাংক লি. যার মুনাফা অর্জন মূল। উদ্দেশ্য নয়। মেঘনা ব্যাংক লি. ঋণ নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রাখে। স্রব্যের। মূল্য বৃদ্ধির সময় রূপসা ব্যাংক লি. মেঘনা ব্যাংক লি. কে সহায়তা করে।
ক. ব্যাংকিং কি?
খ. KYC ফর্ম কেন গুরুত্বপূর্ণ?
গ. রূপসা ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংক দেশের উন্নয়নে এবং ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো
ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল দুটি ব্যাংক যথাক্রমে ও ব্যাংক লি.-এর অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার নেওয়ার প্রস্তাব দিলে ব্যাংক দুটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। ব্যাংক দুটি যৌথভাবে ও পরস্পর সহযোগিতার মাধ্যমে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যাবলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা শুরু করল।
ক. তালিকাভুক্ত ব্যাংক কী?
খ . বাংলাদেশে কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয় কেন?
গ. ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল? ব্যাখ্যা করো।
ঘ. ও ব্যাংক লি. নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে কি না? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
চিত্রা ও মহানিন্দা ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক । চিত্রা ব্যাংক লি. দেশে-বিদেশে বাংলা পরিচালনা করে। অন্যদিকে, মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং
কার্যক্রম পরিচালনা করে। দৃটি ব্যাংকই উদ্দেশ্য অর্জনে সফল।
ক. আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা?
খ.গারনিশি আদেশ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মহানন্দা ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ব্যাংক দুটির কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে বলে তুমি মনে করে? ব্যাখ্যা দাও।
'মেঘনা ব্যাংক' দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জনগণের আমানত সংগ্রহ, ঋণ প্রদানসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে তাদের কার্যক্রম দেশের বাইরেও বিস্তৃত করে। অপরদিকে, 'সুরমা ব্যাংক' শুধু সিলেট সদরে অবস্থিত একমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
ক. স্বায়ত্তশাসিত ব্যাংক কী? '
খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো।
গ. কাঠামোর ভিত্তিতে মেঘনা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'মেঘনা ব্যাংক থেকে সুরমা ব্যাংক দেশের অর্থনীতিতে, অধিক ভূমিকা পালন করে।' তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।