DiB_2021
সৌমিত্র ও ইকবাল দুজনে প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী। মি. সৌমিত্র বাকিতে ১০ লক্ষ টাকার মালামাল মি. ইকবালকে দেন। তিন মাসের মধ্যে মি. ইকবালের বাকির টাকা দেওয়ার কথা। কিন্তু মি. ইকবাল বাকিতে মি. সৌমিত্রের কাছ থেকে মালামাল নেওয়ার পর তার ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায়ন্ত না পেয়ে মি. সৌমিত্র আদালতের শরণাপন্ন হন। আদালত মি. ইকবালের ব্যাংক হিসাবের বিপরীতে স্থগিতাদেশ জারি করে ।ক. ব্যাংকিং কী? খ. ব্যাংক ও ব্যাংকারের মধ্যে অর্থগত পার্থক্য নির্ণয় করো। গ. উদ্দীপকে আদালত মি. ইকবালের ব্যাংক হিসাবের বিপরীতে যে ধরনের আদেশ জারি করে তা ব্যাখ্যা করো । ঘ. আদালতের মাধ্যমে মি. সৌমিত্র কি তার পাওনা টাকা ফেরত -পাওয়ার আশা করতে পারেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...