MB_2021
বহু বছর ধরে P ব্যাংক লি. সফলতার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ঋণদান, প্রত্যয়পত্র, বিনিময় বিল, স্বীকৃতি প্রদানের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম গ্রাহকের নিকট জনপ্রিয়। কিন্তু বৈদেশিক বাণিজ্য নীতি ও শুল্ক, ব্যবস্থা প্রতিকূল হওয়ায় সম্প্রতি ব্যাংকটির কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, পরিচালনা পর্যদ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ব্যাংক লি.-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে তার অধীনে কার্যাবলি পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ করে।ক. মক্কেল কে?খ. ব্যাংক তারল্য সংরক্ষণ করে কেন?গ. উদ্দীপকের আলোকে কাঠামোর ভিত্তিতে P ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? আলোচনা করো ।ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক লি.-এর Q ব্যাংক লি.-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ায় কাঠামোগত পরিবর্তনের প্রভাব সম্পর্কে তোমার মূল্যায়ন উপস্থাপন করো।
Loading answers...