Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

রবিন সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন। ৭ বছর আগে তিনি দেশে ফিরে তার সঞ্চিত অর্থ দিয়ে পৈতৃক ভূমিতে চাষাবাদ শুরু করেন। তার জমি কমলালেবু উৎপাদনে খুব উপযোগী। ২০১৭ সালে তিনি শ্রম ও মূলধন বাবদ ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে ৭ মে. টন কমলালেবু উৎপাদন করেন। ২০১৮ সালে তিনি একই জমিতে ৫,৫০,০০০ টাকা বিনিয়োগ করে ৮ মে. টন, ২০১৯ সালে ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করে ৯.২ মে. টন, ২০২০ সালে ৬,৫০,০০০ টাকা বিনিয়োগ করে ১০ মে. টন এবং ২০২১ সালে ৭,০০,০০০ টাকা বিনিয়োগ করে ১০.৫০ মে. টন কমলালেবু উৎপাদন করেন।

ক. ভূমি কী?

গ. রবিন সাহেবের সঞ্চিত অর্থ বিনিয়োগ উৎপাদনের কোন উপকরণের অন্তর্গত? ব্যাখ্যা করো।

খ. "শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন" -ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে একই জমিতে উপকরণ বাড়ালেও এর প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে বাড়ে? বিষয়টি ভূমির প্রান্তিক উৎপাদন বিধির আলোকে বিশ্লেষণ করো।

CB_2023
Views: 879Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

X তার বন্ধু Y কে নিয়ে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। এখানে শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যের ভিত্তিতে তাদের মধ্যে কাজ বণ্টন করে দেওয়া হয়। ফলে শ্রমিকরা সন্তুষ্টচিত্তে তাদের দক্ষতার প্রয়োগ ঘটাতে পারে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের পণ্য বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন হওয়ায় দুই বন্ধু চিন্তা করছেন যে, প্রতিষ্ঠানটিকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী ও নির্দিষ্ট আইনের দ্বারা গঠন করবেন। যেখানে আরও ব্যক্তিবর্গ ব্যবসায়ে সম্পৃক্ত হতে পারবে এবং ব্যবসায়ের পরিধি সম্প্রসারিত হবে।

ক. উৎপাদনশীল শ্রম কী?

খ. উৎপাদনের কোন উপকরণটি উৎপাদিত উপাদান? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে শ্রমিকদের দক্ষতার প্রয়োগ ঘটাতে শ্রমের কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. X ও Y এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের ব্যবসায় যে সংগঠনে রূপ নেবে তার ভূমিকা মূল্যায়ন করো।

CB_2023
Views: 365Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

আজমল সাহেব চাকরি থেকে অবসর গ্রহণ করে গ্রামে ফিরে যান। তিনি গ্রামের কৃষকদের একত্রিত করে একটি সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে কৃষকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে একটি তহবিল গঠন করেন। উক্ত তহবিল হতে সদস্যদের ও অন্যান্য। ব্যক্তিদের উৎপাদনমূলক খাতে ঋণ প্রদান করেন। এতে গ্রামের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের তৎপরতা বৃদ্ধি পায়।

ক. ভূমি কী?

খ. "শ্রম গতিশীল”-ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সমিতি মূলধন গঠনের কোন পর্যায়ে আছে? ব্যাখ্যা করো।

ঘ. শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে সমিতির ঋণদান কর্মসূচি কতটা সহায়ক তা বিশ্লেষণ করো।

ChB_2023
Views: 773Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

পঞ্চগড়ের চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। অনুকূল জলবায়ুর কারণে পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ হাজার লোকের। কৃষকরা ক্ষুদ্র ক্ষুদ্র চা বাগান গড়ে তুলছে। এতে চাষিদের ৯ মাসের আয়ের পথ তৈরি হয়েছে। এখানকার চা দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। এখানে উৎপাদিত অর্গানিক চা দেশে ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে।

ক. সঞ্চয় কী?

খ., শ্রম বিভাগ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. উৎপাদনের কোন উপকরণের কারণে পঞ্চগড়ে চা বাগান গড়ে ওঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. পঞ্চগড়ের চা চাষ অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা পালন করে তা উৎপাদনের উপকরণের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2023
Views: 438Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব আসাদ যশোরের গদখালীতে ২০ বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন। এখানে উৎপাদিত ফুল ঢাকার শাহবাগে বিভিন্ন ফুলের দোকানে নিয়মিত সরবরাহ করা হয়। চলতি বছর ফুলের উৎপাদন ভালো হওয়া সত্ত্বেও নিজস্ব পরিবহন ও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে অনেক ফুল নষ্ট হয়ে যাওয়ায় তিনি আশানুরূপ মুনাফা অর্জনে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্যে তিনি তার ৩ জন বন্ধুকে চুক্তি আইনের অধীনে ব্যবসায়ে নিযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি ভাবছেন যে, সকলের মধ্যে লাভ-লোকসান সমতার ভিত্তিতে বণ্টন করবেন।

ক. যৌথ উদ্যোগ কী?'

খ. "শ্রমের মালিকানা হস্তান্তরযোগ্য নয়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব আসাদের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. ব্যবসায় সংগঠনের প্রকৃতি উল্লেখপূর্বক জনাব আসাদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

MB_2023
Views: 468Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

হাসান সাহেবের 'কুয়াকাটা মাছঘর' নামে একটি শুঁটকি উৎপাদনের প্রতিষ্ঠান আছে। তিনি জেলেদের নিকট থেকে মাছ ক্রয় করেন। এবং ৬ জন শ্রমিকের সহায়তায় সূর্যের তাপে শুকিয়ে শুঁটকি তৈরি করেন। সম্প্রতি বিদেশে তার প্রতিষ্ঠানের উৎপাদিত শুঁটকির চাহিদা সৃষ্টি হয়। এই বর্ধিত চাহিদা মেটানোর জন্য তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার সঞ্চিত অর্থ পর্যাপ্ত নয়। তাই তিনি একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার চিন্তা করছেন।

ক, 'গতি নিরীক্ষা'-কে প্রবর্তন করেন?

খ. "ব্যবসায় জোট দুটি ব্যবসায়কে একই ব্যবস্থাপনার অধীন করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত হাসান সাহেব শুঁটকি উৎপাদনে কোন উপকরণ ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. মূলধন গঠনের পর্যায় বিবেচনাপূর্বক হাসান সাহেব কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

SB_2023
Views: 85Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব আমিরুল সিলেটে কয়েকজন বন্ধুকে নিয়ে 'হোসেন টি কোম্পানি' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে ৫০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিছু শ্রমিক চা বাগান থেকে চায়ের পাতা সংগ্রহ করে। কিছু শ্রমিক চায়ের পাতা শুকানোর কাজে নিয়োজিত থাকে। শুকনো পাতাগুলো অন্য ইউনিটে স্থানান্তর কাজে কয়েকজন শ্রমিক জড়িত থাকে। এছাড়া কয়েকজন শ্রমিক মেশিনের সাহায্যে পণ্য উৎপাদন করে। অন্য একটি ইউনিটে উৎপাদিত চা প্যাকেটজাত করা হয়। এভাবে উৎপাদিত চায়ের মান ভালো হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জনে সমর্থ হন।

ক. ISO-এর পূর্ণরূপ কী?

খ. কীভাবে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।

গ. জনাব আমিরুল কর্তৃক সিলেটে চা কারখানা স্থাপন কোন ধরনের শ্রম বিভাজনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. শ্রম বিভাগের ধরন উল্লেখপূর্বক 'হোসেন টি কোম্পানি' এর সফলতার কারণ বিশ্লেষণ করো।

SB_2023
Views: 611Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

পৈতৃকসূত্রে প্রাপ্ত ৫ বিঘা সম্পত্তিতে মি. বাসিত আলী একটি। পোলট্রি ফার্ম স্থাপন করেন। প্রথমাবস্থায় প্রয়োজনীয় অর্থ ও পর্যাপ্ত শ্রমিক নিয়োগ দিয়েও সমন্বয়ের অভাবে তিনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হন। এমতাবস্থায় কৃষি কর্মকর্তার পরামর্শে সার্বিক নিয়ন্ত্রণ এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়িক। সাফল্য অর্জনে সক্ষম হন।

ক. শ্রম বিভাগ কী?

খ. "মূলধন উৎপাদন কার্যক্রম সচল রাখার গুরুত্বপূর্ণ উপাদান" -ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. বাসিত আলী পৈতৃকসূত্রে উৎপাদনের কোন উপকরণ পেয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. "দক্ষ সংগঠন গড়ে তোলাই মি. বাসিত আলীর ব্যবসায়িক সফলতার মূল কারণ"- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামতের যথার্থতা মূল্যায়ন করো।

JB_2023
Views: 326Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মি. আবুল হাসান তার তিন বন্ধুর নিকট থেকে ৯০ লক্ষ। টাকা ঋণ নিয়ে 'পল্লী শাড়িঘর' নামে একটি শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন। ৫০ জন শ্রমিক এখানে কাজ করলেও তিনি নিজেই ব্যবসায়টি পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত শাড়ি মানসম্পন্ন হওয়ায় চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ বছর বাণিজ্যমেলায় প্রতিষ্ঠানটির শাড়ি বিদেশি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে মি. আবুল হাসান বর্ধিত চাহিদা পূরণে চুক্তির ভিত্তিতে তিনি আরও দুই বন্ধুর নিকট থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক. রাষ্ট্রীয় সংগঠন কী?

খ. "শ্রম বিভাগ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত 'পল্লী শাড়িঘর' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ম পর্যায় ও ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে কোনটি, দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক ভূমিকা রাখে? তোমার মতামত দাও।

JB_2023
Views: 699Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব সাগর রংপুরে ৫ বিঘা জমিতে টিউলিপ ফুলের চাষ শুরু করেন। উক্ত ফুল দেখতে সুন্দর হওয়ায় দলে দলে মানুষ দেখতে আসে। পরবর্তীতে তিনি আরও ৫ বিঘা জমিতে টিউলিপ ফুল চাষ করার সিদ্ধান্ত নেন। উক্ত জমিতে চাষাবাদের জন্য তিনি ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে তিনি টিউলিপ ফুল ও ফুলের চারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ক. মূলধন কী?

গ. প্রাথমিকভাবে জনাব সাগর উৎপাদনের কোন উপকরণটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

খ. অংশীদারি সংগঠন বলতে কী বোঝায়?

ঘ. জনাব সাগরের সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো।

BB_2023
Views: 37Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মাহিব, আফির, রাজিন তিন বন্ধু মিলে প্রত্যেকে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'রংধনু' নামে হস্তশিল্প সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা ব্যবসায়ের অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। সংগঠনটির উৎপাদিত পণ্যসামগ্রী জনপ্রিয়তা লাভ করায় তারা ব্যাপক পরিসরে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন এবং 'রংধনু লি.' নামে সংগঠন স্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন করেন।

ক. ভূমি কী?

খ. কোন সংগঠনে প্রত্যক্ষ তত্ত্বাবধানের সুযোগ বেশি?

গ. উদ্দীপকে প্রথম পর্যায়ের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধুর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি 'কি যৌক্তিক বলে তুমি মনে করো? সংগঠনের ধরন উল্লেখপূর্বক মতামত দাও।

BB_2023
Views: 647Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

ফরিদপুরের আবহাওয়া ও জলবায়ু পাট চাষের জন্য উপযুক্ত হওয়ায় মি. তানভীর ফরিদপুরের একটি পাটের বস্তা তৈরির কারখানা স্থাপন করলেন। তিনি উক্ত ব্যবসায়ে পর্যাপ্ত পরিমাণে মূলধন সরবরাহের উদ্দেশ্য তার বন্ধু অহাসানকে সমহারে মুনাফা বন্টনের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিন্ধান্ত নেন।

ক. মূলধন কী?

খ. "শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন"- ব্যাখ্যা করো।

গ. মি. তানভীরের ফরিদপুরে কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা আছে? ব্যাখ্যা করো।

ঘ. মূলধন সরবরাহের উদ্দেশ্যে মি. তানভীর তার ব্যবসায়ে আহসানকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা সংগঠনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।

DB_2022
Views: 708Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মুন্সীগঞ্জের ১০০ জন আলু চাষি একত্র হয়ে সম-অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হন এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করেন।

ক. শ্রমের দক্ষতা কী?

খ. "ভূমির উৎপাদন ব্যয় নেই"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. দারিদ্র্য বিমোচনে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ করো।

DB_2022
Views: 97Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ 'সোনারগাঁওয়ে প্রতি বছর জানুয়ারিতে লোক ও কারুশিল্প মেলার আয়োজন, করে। এ মেলা উপলক্ষে বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, হাতপাখা, শো-পিস ও খেলনার চাহিদা বাড়ায় নারায়ণ বসাক নিজ রাড়িতে উক্ত দ্রব্যাদি তৈরি ও বিক্রি করেন। অন্যদিকে আবেদ টেক্সটাইল মিলস লি. বিভিন্ন উৎস থেকে তুলা সংগ্রহ করে বিভিন্ন। ধরনের কাপড় তৈরি ও বিক্রি করেন।

ক. রূপগত উপযোগ কী?

খ. উৎপাদনশীলতা কী কারণে বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে নারায়ণ বসাকের কাজটি কোন শ্রম বিভাগের। অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. "উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন”- তোমার মতামত দাও।

MSB_2022
Views: 707Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

কাদের গাজীপুরে 'ভেলভেট ফ্যাশন' কারখানায় কর্মরত একজন শ্রমিক। মালিক তার কাজে সন্তুষ্ট হয়ে সুপারভাইজার পদে পদোন্নতি দেন। প্রতিষ্ঠানটিতে উন্নতমানের পণ্যসামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। এ কারণে তিনি ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটিতে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

ক. শিল্প বিপ্লবের যুগ কাকে বলে?

খ. উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাক্রেন্দ্রিক কেন? ব্যাখ্যা করো।

গ. কাদের কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় কী? মতামত দাও।

MSB_2022
Views: 643Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব শামসুলের একটি সরিষার তেলের মিল আছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরিষা সংগ্রহ করে উন্নতমানের তেল উৎপাদন ও বিক্রি করেন। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়ে যায়। ফলে তিনি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি ব্যাংক ঋণ নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন কেনেন এবং আরও কয়েকজন শ্রমিক নিয়োগ দেন।

ক. উৎপাদন ব্যবস্থাপনা কী?

খ. "সেবা পচনশীল"- ব্যাখ্যা করো।

গ. জনাব শামসুলের কাজটি উৎপাদনের কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব শামসুলের ব্যাংক ঋণ গ্রহণ কতটুকু যৌক্তিক? মতামত বিশ্লেষণ করো।

MSB_2022
Views: 91Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

মি. পাপন দিনাজপুর জেলায় ২৫ বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ করেন এবং ঢাকার শাহবাগে ফুলের দোকানে ফুল বিক্রি করেন। সম্প্রতি তিনি যানবাহন ও গুদামের জন্য ব্যাংক ঋণের আবেদন করেছেন। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় ফেব্রুয়ারি মাসে যথাসময়ে উত্তোলিত ফুল ঢাকায় সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে পাঁচ লক্ষ টাকার ফুল নষ্ট হয়ে যায়। সার্বিক বিষয় নিয়ে মি. পাপন চিন্তিত।

ক. সংগঠন কী?

খ. "শ্রম পচনশীল"- ব্যাখ্যা করো।

গ. মি. পাপন উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করে ফুল উৎপাদন করেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. পাপনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।

RB_2022
Views: 66Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনৈক শিক্ষক একদিন শ্রেণিকক্ষে এমন দুটি উৎপাদন। উপকরণের কথা বললেন, যার প্রথমটির যোগান সীমিত ও অবিনশ্বর এবং দ্বিতীয়টি ধ্বংসশীল ও মজুদ করা যায় না। তিনি আরও বললেন, দ্বিতীয় উপকরণটি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও উন্নত বিশ্বের অনেক দেশে এর অভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশ উক্ত উপকরণ বিদেশে রপ্তানি করলেও সরকারের উচিত এটি রপ্তানিতে। আরও বেশি উদ্যোগী হওয়া।

ক. পেশাগত শ্রম বিভাগ কী?

খ. "শ্রম বিভাগের মাধ্যমে সময়ের সদ্ব্যবহার হয়"- ব্যাখ্যা করো।

গ. জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের প্রথম কোন উপকরণের কথা বলেছেন? ব্যাখ্যা করো।

ঘ. "দ্বিতীয় উপকরণটি পর্যাপ্ত পরিমাণে বিদেশে রপ্তানি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে"- উক্তিটি বিশ্লেষণ করো।

DiB_2022
DiB_2019
Views: 168Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব রাজিব নিজস্ব পুঁজি, শ্রম ও দক্ষতা দিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। বছর দুয়েক পর ব্যবসায়ের কর্মপরিধি বেড়ে গেলে তিনি তার অপর এক বন্ধুর সাথে সমান লাভ লোকসান বণ্টনের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হন। বর্তমানে দু'বন্ধু মিলে ব্যবসায়টিকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।

ক. সঞ্চয় কী?

খ. "সংগঠন পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন পরিচালনা করেন? ব্যাখ্যা করো।

ঘ. "উদ্দীপকে বর্ণিত পরবর্তী পর্যায়ের সংগঠনটির গোপনীয়তা প্রথম পর্যায়ের সংগঠনের তুলনায় কম"- পরবর্তী পর্যায়ের সংগঠনটির ধরন উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 590Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণ
All Topics
View

জনাব জসিম একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলার লক্ষ্যে তার নিজ এলাকার একটি স্থান বেছে নেন, যার কোনো উৎপাদন ব্যয় নেই। পোশাক তৈরিতে জনাব জসিম তার গার্মেন্টস ফ্যাক্টরিতে। কয়েকটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর ফলে তার প্রতিষ্ঠানটি কার্যক্রমে গতিশীলতা অর্জন করেছে। শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টনের ফলে উক্ত গার্মেন্টস ফ্যাক্টরির পোশাক উৎপাদনের পরিমাণও বেড়েছে।

ক. শ্রম কী?

খ. মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুযায়ী জনাব জসিম গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে উৎপাদনের কোন উপকরণকে ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. "গার্মেন্টস ফ্যাক্টরির সফলতার অন্যতম কারণ হলো শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের মধ্যে কাজ বণ্টন"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

CB_2022
Views: 848Answers: 0Bookmarks: 0Asked to solve: 0