RB_2022
মি. পাপন দিনাজপুর জেলায় ২৫ বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ করেন এবং ঢাকার শাহবাগে ফুলের দোকানে ফুল বিক্রি করেন। সম্প্রতি তিনি যানবাহন ও গুদামের জন্য ব্যাংক ঋণের আবেদন করেছেন। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় ফেব্রুয়ারি মাসে যথাসময়ে উত্তোলিত ফুল ঢাকায় সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে পাঁচ লক্ষ টাকার ফুল নষ্ট হয়ে যায়। সার্বিক বিষয় নিয়ে মি. পাপন চিন্তিত।ক. সংগঠন কী? খ. "শ্রম পচনশীল"- ব্যাখ্যা করো।গ. মি. পাপন উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করে ফুল উৎপাদন করেন? ব্যাখ্যা করো।ঘ. মি. পাপনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
Loading answers...