SB_2023
জনাব আমিরুল সিলেটে কয়েকজন বন্ধুকে নিয়ে 'হোসেন টি কোম্পানি' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে ৫০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিছু শ্রমিক চা বাগান থেকে চায়ের পাতা সংগ্রহ করে। কিছু শ্রমিক চায়ের পাতা শুকানোর কাজে নিয়োজিত থাকে। শুকনো পাতাগুলো অন্য ইউনিটে স্থানান্তর কাজে কয়েকজন শ্রমিক জড়িত থাকে। এছাড়া কয়েকজন শ্রমিক মেশিনের সাহায্যে পণ্য উৎপাদন করে। অন্য একটি ইউনিটে উৎপাদিত চা প্যাকেটজাত করা হয়। এভাবে উৎপাদিত চায়ের মান ভালো হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জনে সমর্থ হন।ক. ISO-এর পূর্ণরূপ কী?খ. কীভাবে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।গ. জনাব আমিরুল কর্তৃক সিলেটে চা কারখানা স্থাপন কোন ধরনের শ্রম বিভাজনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।ঘ. শ্রম বিভাগের ধরন উল্লেখপূর্বক 'হোসেন টি কোম্পানি' এর সফলতার কারণ বিশ্লেষণ করো।
Loading answers...