BB_2023
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০২ঃ উৎপাদনের উপকরণAll Topics

মাহিব, আফির, রাজিন তিন বন্ধু মিলে প্রত্যেকে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে 'রংধনু' নামে হস্তশিল্প সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা ব্যবসায়ের অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। সংগঠনটির উৎপাদিত পণ্যসামগ্রী জনপ্রিয়তা লাভ করায় তারা ব্যাপক পরিসরে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন এবং 'রংধনু লি.' নামে সংগঠন স্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন করেন।ক. ভূমি কী?খ. কোন সংগঠনে প্রত্যক্ষ তত্ত্বাবধানের সুযোগ বেশি?গ. উদ্দীপকে প্রথম পর্যায়ের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধুর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি 'কি যৌক্তিক বলে তুমি মনে করো? সংগঠনের ধরন উল্লেখপূর্বক মতামত দাও।

Loading answers...