ChB_2023
আজমল সাহেব চাকরি থেকে অবসর গ্রহণ করে গ্রামে ফিরে যান। তিনি গ্রামের কৃষকদের একত্রিত করে একটি সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে কৃষকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে একটি তহবিল গঠন করেন। উক্ত তহবিল হতে সদস্যদের ও অন্যান্য। ব্যক্তিদের উৎপাদনমূলক খাতে ঋণ প্রদান করেন। এতে গ্রামের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের তৎপরতা বৃদ্ধি পায়।ক. ভূমি কী?খ. "শ্রম গতিশীল”-ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের সমিতি মূলধন গঠনের কোন পর্যায়ে আছে? ব্যাখ্যা করো।ঘ. শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে সমিতির ঋণদান কর্মসূচি কতটা সহায়ক তা বিশ্লেষণ করো।
Loading answers...