Questions in this chapter
মি. রেজা ও তার বন্ধু মি. রাজু ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা শেষ করে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। তারা সমভাবে তাদের অর্জিত জ্ঞান, মূলধন ও শ্রম দিয়ে ব্যবসায় পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। অন্যদিকে একই এলাকায় সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষ আরেকটি ব্যবসায় সংগঠন গড়ে তোলে। এর ফলে উক্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ উক্ত ব্যবসায় সংগঠনের সদস্যদের মর্যাদা বেড়ে যায়।
ক. সংগঠন কী?
খ. "মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠনটির ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো।
জনাব কামাল চাঁপাইনবাবগঞ্জে একটি ম্যাংগো জুস কারখানা স্থাপন করেছেন। এজন্য তিনি চীন থেকে ২ কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক মেশিন আমদানি করেছেন। তার কারখানায় উৎপাদিত জুসের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা সৃষ্টি হয়। বর্তমান। উৎপাদন মাত্রায় তার পক্ষে বাজারের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা। সম্ভব হচ্ছিল না। তাই তিনি কারখানাটি সম্প্রসারণ করার লক্ষ্যে আরেকটি মেশিন আমদানি করার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ক. শ্রম কী?
খ. "সংগঠন উদ্দেশ্যকেন্দ্রিক"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব কামাল কর্তৃক আমদানিকৃত অত্যাধুনিক জুস মেশিনটি উৎপাদনের কোন উপকরণের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. জনাব কামাল ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছেন উদ্দীপকের আলোকে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
জনাব শামীম একটি কোল্ড স্টোরেজ-এর মালিক। তার কোল্ড স্টোরেজ এর ধারণ ক্ষমতা ১,০০০ টন। তিনি কম দামে মৌসুমী পণ্য ক্রয় করে তার কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করেন। এ ব্যবসায়ে সহযোগিতা করার জন্য তার বন্ধু হাছান সাহেবকে সমঝোতার ভিত্তিতে নিযুক্ত করেন। এ বছর আলু মৌসুমে বেশি আলুর ফলন হওয়ায় বাজারে আলুর দাম কমে যায়। জনাব শামীম বেশি মুনাফা লাভের আশায় ১,৩০০ টন আলু মজুদ করেন। কয়েক মাস পড়ে দেখা যায় প্রায় অর্ধেক আলু নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ে প্রচুর ক্ষতি হয়।
ক. রাষ্ট্রীয় সংগঠন কী?
খ. "শ্রমবিভাগ শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব শামীমের ব্যবসায়টি প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা করো।
ঘ. ভবিষ্যতে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্দীপকের ব্যবসায়ীর করণীয় বিশ্লেষণ করো।
মি. রবিন নাটোরে একটি চিনিকল স্থাপন করেন। উক্ত চিনিকলে উৎপাদিত চিনি থেকে উন্নতমানের চিনিজাত পণ্য উৎপাদিত হয়। ফলে অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। তাই উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। কিন্তু তার ব্যবস্থাপকীয় দক্ষতা ও কমমূল্যে শ্রমিক পাওয়া সত্ত্বেও আর্থিক অসংগতির কারণে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন বাড়াতে পারছেন না। এতে তিনি খুবই উদ্বিগ্ন।
ক. সংগঠন কী?
খ. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. রবিন তার চিনিকলে উৎপাদন বাড়াতে পারছেন না? ব্যাখ্যা করো।
ঘ. শুধু ব্যবস্থাপকীয় দক্ষতাই কি ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য যথেষ্ট? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
মি. সুশান্ত ও মি. প্রশান্ত দুই ভাই বিবিএ শেষ করে চুক্তির। আওতায় আজিজ সুপার মার্কেটে টি-শার্টের একটি ব্যবসায় স্থাপন করেছেন। কেরানিগঞ্জে তাদের নিজস্ব কারখানার মাধ্যমে তৈরিকৃত টি- শার্ট আজিজ মার্কেটে বিক্রি করেন। গতমাসে তারা আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে কারখানার যন্ত্রপাতি পুনঃস্থাপন করলেন। বর্তমানে তাদের কারখানার উৎপাদন আগের তুলনায় বেড়েছে।
ক. ভূমি কী?
খ. "শ্রম একটি জীবন্ত উপাদান"- ব্যাখ্যা করো।
গ. সংগঠন বিচারে মি. সুশান্ত ও প্রশান্তর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুই ভাইয়ের কারখানার উৎপাদন বৃদ্ধির কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
রাসেল মিঞা একজন শিক্ষিত যুবক। তিনি নিজ এলাকায় একটি দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন। তার খামারের ৪০টি গরু দেখাশোনা করার জন্য ২০ জন বেকার যুবক নিয়োগ দেন। তার খামারের দুধের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নিয়ে আরও ২০টি গরু কেনেন ও ১০ জন বেকার যুবককে নিয়োগ দেন।
ক. সমবায় সমিতি কী?
খ. "ভূমি আদি ও মৌলিক উপাদান"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রাসেলের কাজটি উৎপাদনের কোন উপকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সংগঠনটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- সংগঠনের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত তুলে। ধরো।
মিস ফারহানা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ। নিয়ে তার বাড়িতেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি শুরু করেন। দুই বছরের মধ্যে তিনি তার ব্যবসায়ে সফলতা পান। তবে মিস ফারহানার একার পক্ষে সবকিছু একত্র করে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ১৫ জন শ্রমিককে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দিয়ে সফলতার সাথে কাজ আদায় করেন।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
খ. "শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন"- ব্যাখ্যা করো।
গ. মিস ফারহানার ব্যবসায়ে উৎপাদনের কোন উপকরণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. "শ্রম বিভাগের ফলেই প্রতিষ্ঠানে সঠিক মানের কাজ আদায় করা সম্ভব হয়েছে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মিস ফারহানা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ। নিয়ে তার বাড়িতেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি শুরু করেন। দুই বছরের মধ্যে তিনি তার ব্যবসায়ে সফলতা পান। তবে মিস ফারহানার একার পক্ষে সবকিছু একত্র করে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ১৫ জন শ্রমিককে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দিয়ে সফলতার সাথে কাজ আদায় করেন।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
খ. "শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন"- ব্যাখ্যা করো।
গ. মিস ফারহানার ব্যবসায়ে উৎপাদনের কোন উপকরণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. "শ্রম বিভাগের ফলেই প্রতিষ্ঠানে সঠিক মানের কাজ আদায় করা সম্ভব হয়েছে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব সৌরভ একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করেন। তার প্রতি মাসে আয়ের পরিমাণ এক লক্ষ টাকা। তিনি চাকরির পাশাপাশি ব্যবসায় করার জন্য বেতনের সব টাকা খরচ না করে প্রতি মাসে কিছু টাকা জমা করেন।
ক. উৎপাদনশীলতা কী?
খ. "যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য উৎপাদন করে"- ব্যাখ্যা করো।
গ. জনাব সৌরভ মূলধন গঠনের কোন পর্যায়ে অবস্থান করছেন? ব্যাখ্যা করো।
ঘ. "জনাব সৌরভকে মূলধন গঠন করতে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
অনুকূল আবহাওয়ার কারণে গত মৌসুমে রংপুরের পীরগঞ্জে ভুট্টার প্রচুর ফলন হয়। কিন্তু স্থানীয় ফড়িয়া ও আড়তদারদের অশুভ প্রভাবে চাষিরা ভুট্টার উপযুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়। এমতাবস্থায় সেখানকার ৫০ জন চাষি জোটবদ্ধ হয়ে সরকারি আইন- কানুন মেনে একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে উক্ত সংগঠনের মাধ্যমে তারা কৃষিপণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ- সুবিধা ভোগ করেন এবং আর্থিকভাবে লাভবান হন।
ক. উৎপাদনের উপকরণ কী?
খ. "শ্রমকে সংরক্ষণ করা যায় না"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ভুট্টার প্রচুর ফলন হওয়ার জন্য উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে? ব্যাখ্যা করো।
ঘ. "কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও সমাজের আর্থিক বৈষম্য দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির ভূমিকা অপরিসীম"- সংগঠনের ধরন উল্লেখ করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
'জেড গ্রুপ অব কোম্পানি'-এর স্বত্বাধিকারী মি. জিসান মেডিসিন কারখানায় কর্মরত কিছু শ্রমিককে কস্মেটিকস কারখানায় নিয়োগ দেন। কারণ ঐ শ্রমিকরা মেডিসিন কারখানায় প্রত্যাশিত কাজ করতে পারছিল না। কিন্তু কস্মেটিকস কারখানায় গিয়েও তারা ব্যর্থ হয়। এমতাবস্থায় মি. জিসান বিশেষজ্ঞদের পরামর্শ মতে উত্তর শ্রমিকদের ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালায় পাঠান। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরাই, উৎপাদন বাড়িয়ে প্রতিষ্ঠানের প্রত্যাশিত সাফল্য অর্জনে সহায়তা করে।
ক. শ্রম দক্ষতা কী?
খ. প্রতিষ্ঠানের জন্য মূলধন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. জিসানের কোম্পানিতে কোন 'ধরনের শ্রমগতিশীলতা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. "উৎপাদনশীলতা বাড়াতে শ্রম-দক্ষতা অর্জনের প্রয়োজন"- উক্তিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ করে মিসেস তানিয়া সবসময় গ্রামের গরিব, অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও বেকার মহিলাদের কথা ভেবেছেন। আর এ ভাবনার আলোকেই এ সকল মহিলাদের নিয়ে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন হাতের তৈরি বিভিন্ন কারুকার্যের শিল্প 'সপ্তরং'। এখানে গ্রাম্য মেয়েরা কাজ করে যে মজুরি পায় তা দিয়ে একদিকে তারা পেয়েছে আর্থিক সচ্ছলতা, অন্যদিকে মিসেস তানিয়াও পেয়েছেন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা। এজন্য মিসেস তানিয়ার আর্থিক ও সামাজিক সাফল্য দেখে উক্ত গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামের মহিলারাও এ ধরনের শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।
ক. মূলধন কী?
খ. "ভূমি অবিনশ্বর"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মিসেস তানিয়া তার শিল্পে উৎপাদনের কোন উপাদানকে বেশি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. "মিসেস তানিয়া একজন সফল সংগঠক"- উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠনের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের মেলা। এ মেলা উপলক্ষে মাটির তৈরি হাঁড়ি-পাতিল ও খেলনার চাহিদা বাড়ায় শ্যামল পাল নিজ বাড়িতে মাটি দিয়ে আকর্ষণীয় ডিজাইনের হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি। করে মেলায় বিক্রি করে। অন্যদিকে, চন্দন সুজ কোম্পানি বিভিন্ন উৎস থেকে চামড়া সংগ্রহ, শুকানো এবং বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের জুতা তৈরি ও বিক্রি করে।
ক. শ্রম কী?
খ. "ব্যবসায় জোটের মূল লক্ষ্য অধিক মুনাফা"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের শ্যামল পালের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. "উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন"- চন্দন সুজ কোম্পানির শ্রম বিভাগের নাম উল্লেখ করে উক্তিটি ব্যাখ্যা করো।
হাসি ও খুশি দুই বোন। নেত্রকোণা শহরে 'ঘরে তৈরি খাবার' নামে একটি রেস্টুরেন্ট চালু করে। তাদের রেস্টুরেন্টের খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ভোক্তাদের আকৃষ্ট করে। অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেয়। অল্প সময়ের মধ্যে তারা। ব্যবসায়ের সাফল্য অর্জন করে এবং দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করে। তাই তারা চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা-ভাবনা করছে।
ক. ভূমি কী?
খ. "মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. হাসি ও খুশির নতুন উদ্যোগের ফলে সৃষ্ট সংগঠনের নাম উল্লেখ করে সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
বিশ্বনাথ ঘোষ সাভারে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ন্যায্যমূল্যে প্রতিদিন ৩০০ লিটার দুধ বিক্রি করেন। একই এলাকার দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতারা স্থানীয় দালালদের প্রভাবে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। তাই তারা পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন গড়ে তোলে। তাদের উৎপাদিত সব দুধ একত্র করে বিশ্বনাথ ঘোষের কাছে বিক্রি করে লাভবান হয়।
ক. শ্রমের দক্ষতা কী?
খ. "শ্রম বিভাগ শ্রমিকের দক্ষতা বাড়ায়"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বিশ্বনাথ ঘোষ কোন ধরনের সংগঠনের মালিক? ব্যাখ্যা করো।
ঘ. দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতাদের সংগঠনের ধরন উল্লেখ করে দারিদ্র্য বিমোচনে সংগঠনটির গুরুত্ব মূল্যায়ন করো।
A, B ও C তিন বন্ধু মিলে লিখিত চুক্তি সম্পাদন করে। ঢাকার উত্তরায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। এর থেকে অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেন। উৎপাদিত পণ্যের মান। ভালো হওয়ায় অল্প সময়ের ব্যবধানে তারা ব্যাপক সাফল্য অর্জন করেন। বর্তমানে তারা প্রতিষ্ঠানটির সম্প্রসারণের জন্য মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক. সমবায় সমিতি কী?
খ. "শ্রম বিভাগের ফলে শ্রমিকদের মধ্যে একঘেয়েমি. সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির মালিক কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
জনাব রাতুল একজন কৃষক। তিনি গ্রামের অন্যান্য লোকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে ধান, পাট ও সবজি চাষ করেন। তিনি নিজেই লাঙ্গল দিয়ে জমি চাষ করেন, পরিচর্য! করেন এবং উৎপাদিত ফসল সংগ্রহ করেন। এক্ষেত্রে তাকে উৎপাদিত ফসলের একটি বড় অংশ বর্গা বাবদ পরিশোধ করতে হয়। ফলে তিনি প্রত্যাশা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারেন না। এ অবস্থায় তিনি সমাধানের পথ খুঁজছেন।
ক. উৎপাদনের উপকরণ কী?
খ. "সংগঠন উৎপাদনের অন্যান্য উপাদানগুলো একত্র করে"- ব্যাখ্যা করো।
গ. জনাব রাতুলের কার্যাবলি কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাতুলের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
জয়পুরহাট জেলার আক্কেলপুরের মি. মান্নু পৈত্রিক সূত্রে ৩০ বিঘা জমির মালিক হন। উক্ত জমিতে তিনি আলু চাষ করেন। তার উৎপাদিত আলু দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে সরবরাহ করেন। ব্যাপক উৎপাদন হওয়ায় তিনি সমগ্র বাংলাদেশে তার উৎপাদিত আলু সরবরাহের চিন্তা-ভাবনা করছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার এ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ নিয়ে তিনি বেশ চিন্তিত।
ক. উৎপাদনের উপকরণ কী?
খ. "ভূমি স্থানান্তরযোগ্য নয়"- ব্যাখ্যা করো।
গ. মি. মান্নু পৈত্রিক সূত্রে উৎপাদনের কোন উপকরণটি পেয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাবে মি. মান্নুর সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে? বিশ্লেষণ করো।
জুয়েল এবং জাকীর দুইজন বাল্য বন্ধু। জুয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে একটি কলেজে শিক্ষকতা করেন। অপরপক্ষে, তার বন্ধু জাকীর এসএসসি পাস করে আর লেখাপড়া করতে না পারায় পৈত্রিক জমিতে চাষাবাদ করেন। তিনি জমি চাষ, ফসল ফলানো, মাড়াই, অর্থাৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব। কার্যাদি সম্পাদনা করেন। জুয়েল শিক্ষকতা করে তার পারিবারিক ব্যয় নির্বাহ করেন। অপরপক্ষে, জাকীর কৃষিকাজ করে তার পারিবারিক ব্যয় মেটান। দুই বন্ধুই তাদের কাজে সন্তুষ্ট।
ক. মূলধন কী?
খ. "ভূমির গুণগত মানে ভিন্নতা' দেখা যায়"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জুয়েলের কাজ কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো জাকীরের শ্রম উৎপাদনশীল? মতামতসহ বিশ্লেষণ করো।
জনাব কামাল বি.এ পাস করার পর চাকরি না পেয়ে নিজস্ব জমিতে ২০টি গরু নিয়ে একটি গবাদিপশুর খামার গড়ে তোলেন। প্রাথমিকভাবে গরুর খামার থেকে মুনাফা অর্জন করায় তিনি আরও ১০টি গরু কিনে গরুর খামার সম্প্রসারণ করেন। এ উদ্দেশ্যে ৫ জন শ্রমিক নিয়োগ দেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা কাজ ভাগ করে দেন। কাজগুলো ভাগ করে দেওয়ায় উৎপাদিত দুধ সংগ্রহ ও বিক্রি করা সহজ হচ্ছে। এজন্য জনাব কামাল সর্বাধিক পরিমাণ মুনাফা অর্জনে সক্ষম হন।
ক. শ্রম কী?
খ. "সংগঠন উৎপাদনের গতিশীলতা বাড়ায়"- ব্যাখ্যা করো।
গ. প্রাথমিক পর্যায়ে জনার কামাল উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব কামালের সর্বাধিক মুনাফা অর্জনের কারণ বিশ্লেষণ করো।