DiB_2022
জনাব রাজিব নিজস্ব পুঁজি, শ্রম ও দক্ষতা দিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। বছর দুয়েক পর ব্যবসায়ের কর্মপরিধি বেড়ে গেলে তিনি তার অপর এক বন্ধুর সাথে সমান লাভ লোকসান বণ্টনের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হন। বর্তমানে দু'বন্ধু মিলে ব্যবসায়টিকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।ক. সঞ্চয় কী?খ. "সংগঠন পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন পরিচালনা করেন? ব্যাখ্যা করো।ঘ. "উদ্দীপকে বর্ণিত পরবর্তী পর্যায়ের সংগঠনটির গোপনীয়তা প্রথম পর্যায়ের সংগঠনের তুলনায় কম"- পরবর্তী পর্যায়ের সংগঠনটির ধরন উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ করো।
Loading answers...