Questions in this chapter
রোকেয়ার স্বামী রিক্সা চালিয়ে জীবিকানির্বাহ করে। সড়ক দুর্ঘটনায় তার দুটি পা নষ্ট হয়ে যায়। রোকেয়া স্বামী সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় একটি NGO থেকে ৩ (তিন)) হাজার টাকা ঋণ নিয়ে মুড়ি ভাজার কাজ শুরু করে এবং স্থানীয় বাজারে মুড়ি বিক্রি করে সংসার চালাতে থাকে ।
ক. শিল্প কী ? খ. শিল্পায়নের মাধ্যমে একটি দেশ কীভাবে স্বনির্ভরতা অর্জন করে? গ. রোকেয়ার মুড়ি ভাজার কাজটি কোন ধরনের শিল্পের আওতাধীন? উক্ত শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করো । ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো ?
রুমানার বাড়ি রাজশাহীতে। তারা আট ভাইবোন। রুমানা এসএসসি পাস করার পর সংসারে অভাব-অনটনের কারণে ঢাকাতে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে ৮০% এর ওপরে নারী শ্রমিক কাজ করে। তৈরি পোশাক খাত থেকে বর্তমানে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। তাই বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল।
ক. শিল্প কী? খ. ফার্ম ও শিল্পের মৌলিক পার্থক্য কী? গ. উদ্দীপকের আলোকে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
জনাব সাদিক নিজ বাড়িতে বসে তার পরিবারের ৭ জন সদস্য নিয়ে একটি ছোট কারখানা গড়ে তোলেন। তার মোট মূলধনের পরিমাণ ৩ লক্ষ টাকা। তার কারখানার শ্রমিকরা তেমন প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তিনি উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে তার পরিবারের খরচ বহন করেন।
ক. হাইটেক শিল্প কী ? খ. শিল্পায়নের মাধ্যমে কীভাবে ১টি দেশ স্বনির্ভরতা অর্জন করে? গ. উদ্দীপকের আলোকে জনাব সাদিক যে শিল্প গড়ে তুলেছেন তা কোন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো?
বাংলাদেশে ইতিপূর্বে কোনো ফ্রিজ উৎপাদন করা হয়নি। সব ফ্রিজ বিদেশ থেকে আমদানি করা হতো। ওয়ালটন কোম্পানি প্রথম দেশি কাঁচামাল ব্যবহার করে ফ্রিজ উৎপাদন করে।
ক. PPP এর পূর্ণরূপ লেখো । খ. দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন প্রয়োজন কেন? গ. উদ্দীপকে ওয়ালটনের উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় কী ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশে এই ধরনের শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
আলেয়া বেশ কয়েক বছর ধরে তার পরিবারের সদস্যদের নিয়ে বুটিকের কাজ করে আসছে। কিন্তু এতে তার পরিবারের তেমন উন্নতি হয়নি। বিদ্যুৎ বিভ্রাট, কাপড়ের নিম্নমান, জনগণের চাহিদার স্বল্পতা ইত্যাদি তার ব্যবসার অন্তরায়ের কারণ।
ক. সংরক্ষিত শিল্প কাকে বলে? খ. কৃষির উন্নয়ন শিল্পের উন্নয়নে সহায়তা করে কেন ? গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য তোমার মতামত তুলে ধরো।
জনাব এনামুল সাহেব একটি ট্যানারির মালিক। তিনি কোরবানির ঈদের সময় কম দামে প্রচুর পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করেন। কিন্তু শুধু ফিনিশড চামড়া ছাড়া তিনি জুতা, ব্যাগ ইত্যাদি। ধরনের কোনো চামড়াজাত দ্রব্য তৈরি করেন না। তার চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ সুবিধাও অপ্রতুল। এজন্য তিনি ব্যবসায় লাভবান হতে পারেননি।
ক. বাংলাদেশে ক্ষুদ্র শিল্পে সর্বাধিক মূলধন কত? খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে দুইটি পার্থক্য লেখো। গ. কী কী কারণে এনামুল সাহেব ব্যবসায় তেমন লাভবান হতে পারেননি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. তোমার মতে, এনামুল সাহেবের শিল্পকে কীভাবে লাভজনক করা যায়? বিশ্লেষণ করো।
সাদেক ২০১২ সালে পরিবারের সদস্যদের নিয়ে ৫ লক্ষ টাকা দিয়ে একটি শিল্প গড়ে তোলে। ২০১৫ সালে তার পুঁজির পরিমাণ ৫০ লক্ষ টাকা হয় এবং শ্রমিকের সংখ্যা হয় ২০ জন। ২০২০ সালে। তার শিল্প প্রতিষ্ঠানে পুঁজি বেড়ে হয় ১০ কোটি এবং শ্রমিক বেড়ে দাঁড়ায় ৯০ জনে। ক. শিল্প কী? খ. সরকার পলিথিন ব্যবহার রোধ করতে ব্যবস্থা নিচ্ছেন কেন? গ. উদ্দীপকে উল্লিখিত ২০১২, ২০১৫ এবং ২০২০ সালে সাদেকের শিল্পসমূহকে সংজ্ঞায়িত করো। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ২০২০ সালের সাথে সামঞ্জস্যপূর্ণ শিল্পের অবদান ব্যাখ্যা করো।
অর্থনীতির ক্লাসে আকমল স্যার বলেন, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। প্রয়োজন মিটাবার জন্য দেশটি কৃষি উপকরণ, যন্ত্রপাতি, কৃষি দ্রব্য, যন্ত্রাংশ, ইঞ্জিন এবং বিভিন্ন প্রকার দ্রব্যসামগ্রী। আমদানি করে থাকে। ফলে দেশটিকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এজন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কিন্তু আমদানি বিকল্প শিল্প স্থাপনে দেশটির প্রচুর সম্ভাবনা আছে। আমদানি বিকল্প শিল্প জাতীয় আয় বাড়াতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয় কেন? গ. আকমল স্যার আমদানি বিকল্প শিল্প স্থাপনের যে ক্ষেত্র এবং সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
ক্লাসে শিক্ষক শিল্প পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এমন এক ধরনের শিল্পের কথা বলেন, যা উৎপাদন হয় গ্রামভিত্তিক স্থানীয় কাঁচামাল এবং শৈল্পিক দক্ষতা প্রয়োগ করে। কর্মসংস্থান সৃষ্টিতে এই শিল্পের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ সালের হিসাব অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে এই শিল্পের অবদান GDP তে ৯.২৫ ভাগ ছিল। তিনি আরও বলেন এই শিল্পের বিরাজমান মূলধনের স্বল্পতা, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা, দক্ষ কারিগরের অভাব প্রভৃতি সমস্যার সমাধান করতে পারলে এটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে।
ক. বৃহদায়তন শিল্প কী? খ. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন? ব্যাখ্যা করো । গ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে নির্দেশিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিরাজমান সমস্যা সমাধানের উপায় আলোচনা করো।
জামিলা খাতুন ও তার পরিবারের ৮ জন সদস্য মিলে ফুলদানি, কুলা, ডালা, ঝাঁপি তৈরি ও বিক্রি করে। তার স্বল্প পুঁজি থাকায় সে ঋণের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ও ব্যাংকে যোগাযোগ করে। জামানত দিতে না পারায় প্রতিষ্ঠানগুলো তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্ট করতে হয়।
ক. শিল্প কী? খ. পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?
'X' একটি উন্নয়নশীল দেশ। দেশটি জনবহুল হওয়ায় বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সরকার একটি বিশেষ শিল্পে প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নেয়। যা নারী। কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশীয় শিল্পের বিকাশে সাহায্য করবে।
ক. হাইটেক শিল্প কী? খ. বৃহৎ শিল্প কীভাবে বেকার সমস্যা সমাধান করতে পারে? গ. উদ্দীপকে 'X' দেশটিতে কোন শিল্প প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দেশীয় শিল্পের বিকাশে উদ্দীপকে বর্ণিত শিল্পের ভূমিকা বিশ্লেষণ করো।
জনাব রহমান অর্থনৈতিক এক সেমিনারে বলেন, 'Z' একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শিল্প। কোনো একটি বিশেষ উৎসবের সময় এ শিল্পের কাঁচামালের যোগান এত বেড়ে যায় যে, সংরক্ষণের অভাবে ব্যাপক দরপতন ঘটে। তাছাড়া এ শিল্পের বিকাশে ঋণের অভাব, প্রক্রিয়াজাতকরণের অসুবিধা, পরিবেশ দূষণ ও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তথাপি শিল্পনগরী স্থাপন, বিদেশের বাজারে চাহিদা বৃদ্ধি এবং সস্তা শ্রম শিল্পটিকে সম্ভাবনাময় করে তুলেছে।
ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো গ. উদ্দীপকে যে শিল্পের কথা বলা হয়েছে সে শিল্প বিকাশের বাধাসমূহ ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, উক্ত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
'ক' দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিভিন্ন উৎসবসহ সারা বছর এখানে বিভিন্ন পশুর কাঁচা চামড়ার যোগান পাওয়া যায়, যা চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশ্ব বাজারে চামড়াজাত শিল্প পণ্যের চাহিদাও প্রচুর। বিশ্বের অনেক দেশে চামড়াজাত দ্রব্য রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কাঁচা চামড়া সংরক্ষণের অভাব, মূলধনের অভাব, অদক্ষ শ্রমিক, চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের অভাব, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় পশু পালনে অনীহা ইত্যাদি এ শিল্পকে সংকটে ফেলেছে। কাঁচামাল সহজলভ্য হলে এ শিল্পের সংকট মোকাবেলা করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
ক. PPP কী ? খ. "আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে”- ব্যাখ্যা করো । গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো। ঘ. "ক" দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিকাশ প্রয়োজন"- তোমার দেশের - প্রেক্ষাপটে বিশ্লেষণ করো।
জাহিদ একজন শিক্ষিত যুবক। ব্যবসায়ী বাবার উৎসাহে সে কর্মসংস্থান ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা নিয়ে পৈতৃক অবকাঠামোতে একটি কারখানা প্রতিষ্ঠা করে। তার প্রতিষ্ঠানে ১৫ জন ভাড়াটে শ্রমিক কাজ করে। দেশের বৃহৎ শিল্পের উপজাতসমূহ স্বল্পমূল্যে এ প্রতিষ্ঠানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন ভালো হওয়ায় সে এখন সফল উদ্যোক্তা। জাহিদের এরূপ সফলতায় অনুপ্রাণিত হয়ে তার বন্ধু কাশেম একই রকমের একটি কারখানা। প্রতিষ্ঠা করে। সে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য দেশের বৃহৎ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। জাহিদ মনে করে, তাদের প্রতিষ্ঠিত শিল্পসমূহ দেশের বৃহৎ শিল্পের উৎপাদিত পণ্য ও উপজাতসমূহের ক্রেতা হিসেবে যেমন চাহিদা সৃষ্টি করে তেমনি বৃহৎ শিল্পের কাঁচামালের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয়, আয় বৈষম্য হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে।
ক. সংরক্ষিত শিল্প কী? খ. কৃষির আধুনিকীকরণে শিল্পের অবদান ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত জাহিদের কারখানা কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত "জাহিদের শিল্প ও বৃহৎ শিল্প পরস্পর নির্ভরশীল" - বিশ্লেষণ করো।
জামিলা ঢাকার একটি কারখানায় কাজ করে। তার মতো। ৮০০ শ্রমিক এ কারখানায় কাজ করে, যার ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। এ কারখানা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্গত প্রতিষ্ঠান। মোট রপ্তানি আয়ের প্রায় ৭৬% এ শিল্প থেকে অর্জিত হয়। কিন্তু বর্তমানে করোনা মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক মন্দা এ শিল্পকে সংকটে ফেলেছে, যা দেশের অর্থনীতিসহ জামিলার মতো হাজার হাজার শ্রমিকের দুশ্চিন্তার বিষয় হয়েছে। সরকার রপ্তানিমুখী এ শিল্পের সংকট মোকাবেলায় বিভিন্ন আর্থিক প্রণোদনা। ঘোষণা করেছে। সবার প্রত্যাশা — মহামারি কেটে সুদিন আসবে।
ক. হাইটেক শিল্প কী? খ. পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো। ঘ. “রপ্তানিমুখী শিল্প সংকট মোকাবেলায় সরকার ঘোষিত পদক্ষেপ সময়োপযোগী উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।'
কানিজ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা, মা শিক্ষিত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কানিজ বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষে দুই বছর বিভিন্ন চাকরির চেষ্টা করে। কিন্তু কাঙ্ক্ষিত চাকরি না। পাওয়ায় বাড়িতে চলে আসে। সে তার বাবাকে বোঝায় যে গ্রামের কর্মহীন ১০ থেকে ১৫ জন শ্রমিক নিয়ে, ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি বুটিক কারখানা স্থাপন করতে চায়। সে তখন গ্রামের বেকার যুব সমাজকে প্রশিক্ষিত করে তুলবে। ফলে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, কারো চাকরি পাওয়ার ঝামেলা হবে। না। সে নিজেও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। তাছাড়া মেয়েদের উদ্যোগ গ্রহণে সরকার সহায়তা করে। এভাবে সে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তার বাবা মা বিষয়টি উপলব্ধি করে উৎসাহের সাথে অর্থ ও অন্যান্য সহায়তা করতে রাজি হন।
ক. মাঝারি শিল্প কী? খ. অর্থনৈতিক উন্নয়নে পিপিপি এর ভূমিকা কী? গ. উদ্দীপকের আলোকে অতিক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ঘ. জাতীয় উন্নয়নে অতিক্ষুদ্র শিল্পের ভূমিকা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে তোমার মতামত দাও।
৪২ মি. 'B' ইংল্যান্ড প্রবাসী। সে পঞ্চগড় জেলার বাসিন্দা। বেশ কয়েক বছর পর দেশে বেড়াতে আসে। পঞ্চগড়ে এসে সে খুব খুশি হয়। কারণ তার জেলাতেও কয়েকটি পাটকল স্থাপিত হয়েছে। লোকজনের কর্মসংস্থান হয়েছে এবং এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু সে লক্ষ করে পাটকলগুলো পার্ট পাচ্ছে না এবং উৎপাদন খরচের তুলনায় পাটজাত পণ্যের দাম কম। দক্ষ শ্রমিকের অভাব ও গ্যাসের সরবরাহ না থাকায় উৎপাদন খরচ বেশি হয়। সে মনে করে এই শিল্পের জন্য সরকারের ভর্তুকি প্রদান, শ্রমিক প্রশিক্ষণ ও গ্যাস সরবরাহের মতো পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাতে করে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার হয়।
ক. হাইটেক শিল্প কী? খ. বৃহৎ শিল্প কীভাবে আয় বৈষম্য সৃষ্টি করে? ব্যাখ্যা করো । গ. উদ্দীপকের আলোকে পাট শিল্পের সমস্যাসমূহ আলোচনা করো। ঘ. উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে তুমি মনে করো? উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো।
রনি তার বাড়ি বন্ধক রেখে স্থানীয় কৃষি ব্যাংক থেকে নিয়ে বাড়িতে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরির কাজ করে। তাকে এ কাজে পরিবারের সদস্যরা সাহায্য করে। সে স্থানীয়। বাজারে উৎপাদিত দ্রব্য বিক্রয় করে মুনাফা অর্জন করে। এতে খু পরিশোধের পরেও তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে।
ক. আমদানি বিকল্প শিল্প কী? খ. রপ্তানিমুখী শিল্পের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে রনির উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা ব্যাখ্যা করো ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের ভূমিকা বিশ্লেষণ করো।
মি. 'X' ইংল্যান্ড থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। তিনি ঢাকার আড়ং-এ বাজার করতে গিয়ে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য দেখে মুগ্ধ হন। পণ্যসমূহ দামে সস্তা এবং আকর্ষণীয় ডিজাইনের। মি. 'X' জানতে পারেন, যারা এগুলো উৎপাদন করে তারা খুব গরিব এবং কষ্টে জীবনযাপন করে। এতে তিনি খুব কষ্ট অনুভব করেন।
ক. কুটির শিল্প কী? খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে ২টি পার্থক্য লেখো। গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ প্রচুর, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বিশ্লেষণ করো।
বর্তমানে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার্জনকারী শিল্প হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এ শিল্পে নানাবিধ সমস্যা বিরাজমান। তন্মধ্যে শ্রমিকের দক্ষতার অভাব, কাঁচামালের অভাব, পর্যাপ্ত ঋণের অভাব, অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, তীব্র প্রতিযোগিতা ও কোটা পদ্ধতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. আমদানি বিকল্প শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে বিরাজমান তৈরি পোশাক শিল্পের সমস্যাবলি ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাবলি সমাধানের জন্য তুমি কী কী সুপারিশ করবে? বিশ্লেষণ করো।