SB_2021
জনাব রহমান অর্থনৈতিক এক সেমিনারে বলেন, 'Z' একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শিল্প। কোনো একটি বিশেষ উৎসবের সময় এ শিল্পের কাঁচামালের যোগান এত বেড়ে যায় যে, সংরক্ষণের অভাবে ব্যাপক দরপতন ঘটে। তাছাড়া এ শিল্পের বিকাশে ঋণের অভাব, প্রক্রিয়াজাতকরণের অসুবিধা, পরিবেশ দূষণ ও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তথাপি শিল্পনগরী স্থাপন, বিদেশের বাজারে চাহিদা বৃদ্ধি এবং সস্তা শ্রম শিল্পটিকে সম্ভাবনাময় করে তুলেছে।ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো গ. উদ্দীপকে যে শিল্পের কথা বলা হয়েছে সে শিল্প বিকাশের বাধাসমূহ ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, উক্ত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...