Questions in this chapter
দবিউর সাহেব একজন প্রবাসী। তিনি আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে দেখেন, সেসব দেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। তিনি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ থেকে তৈরি পোশাক ও নিটওয়্যার এবং চামড়া শিল্পের রপ্তানি আয় সম্পর্কিত নিম্নরূপ তথ্য সংগ্রহ করেন ।

ক. মাঝারি শিল্প কাকে বলে? খ. 'আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে'— ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের রপ্তানি আয়ের গতিধারা ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করো ।
মি. 'X' ও তার পরিবারের সদস্যরা কুলা, ঝাপি, ডাল, ফুলদানি তৈরি ও বিক্রি করে। তার পুঁজি কম। তাই সে ঋণের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ও ব্যাংকে যোগাযোগ করে। জামানত দিতে না পারায় প্রতিষ্ঠানগুলো তাকে ঋণ দেয় না। ব্যাংক ঋণ পেলে সে উৎপাদন বৃদ্ধি করে আর্থিক অনটন দূর করতে পারতো। ক. আমদানি বিকল্প শিল্প কী? খ. শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে কোন শিল্পের সমস্যার কথা বলা হয়েছে? এর স্বরূপ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত শিল্পের উন্নয়নে তুমি কী কী সুপারিশ করবে? বিশ্লেষণ করো।
'X' দ্রব্যটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অপরদিকে 'Y' দ্রব্যটি পূর্বে বিদেশ থেকে আমদানি করা হত কিন্তু বর্তমানে দেশে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'Y' দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করছে।
ক. হাইটেক শিল্প কী ? খ. সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা করো। গ. 'X' দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত, তার একটি তালিকা প্রস্তুত করো । ঘ. 'Y' দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত, দেশীয় শিল্পের সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস, শিল্পায়ন ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সে শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো।
রপ্তানিমুখী শিল্প কী?
শিল্প কী?
হাইটেক শিল্প কী?
PPP এর পূর্ণরূপ লেখো।
মাঝারি শিল্প কাকে বলে?
ক্ষুদ্র শিল্প কী?
মাইক্রো শিল্প কী?
সংরক্ষিত শিল্প কী?
বৃহদায়তন শিল্প কী?
PPP কী?
সংরক্ষণ শিল্প কী?
বৃহৎ শিল্প কী?
আমদানি বিকল্প শিল্প কী?
কুটিরশিল্প কাকে বলে?
শিল্প কাঠামো কী?
অগ্রাধিকার শিল্পের সংজ্ঞা দাও।
ফার্ম ও শিল্পের মৌলিক পার্থক্য কী?