JB_2021
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৩ঃ বাংলাদেশের শিল্পAll Topics

'ক' দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিভিন্ন উৎসবসহ সারা বছর এখানে বিভিন্ন পশুর কাঁচা চামড়ার যোগান পাওয়া যায়, যা চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশ্ব বাজারে চামড়াজাত শিল্প পণ্যের চাহিদাও প্রচুর। বিশ্বের অনেক দেশে চামড়াজাত দ্রব্য রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কাঁচা চামড়া সংরক্ষণের অভাব, মূলধনের অভাব, অদক্ষ শ্রমিক, চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের অভাব, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় পশু পালনে অনীহা ইত্যাদি এ শিল্পকে সংকটে ফেলেছে। কাঁচামাল সহজলভ্য হলে এ শিল্পের সংকট মোকাবেলা করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।ক. PPP কী ? খ. "আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে”- ব্যাখ্যা করো । গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো। ঘ. "ক" দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিকাশ প্রয়োজন"- তোমার দেশের - প্রেক্ষাপটে বিশ্লেষণ করো।

Loading answers...