ChB_2021
অর্থনীতির ক্লাসে আকমল স্যার বলেন, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। প্রয়োজন মিটাবার জন্য দেশটি কৃষি উপকরণ, যন্ত্রপাতি, কৃষি দ্রব্য, যন্ত্রাংশ, ইঞ্জিন এবং বিভিন্ন প্রকার দ্রব্যসামগ্রী। আমদানি করে থাকে। ফলে দেশটিকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এজন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কিন্তু আমদানি বিকল্প শিল্প স্থাপনে দেশটির প্রচুর সম্ভাবনা আছে। আমদানি বিকল্প শিল্প জাতীয় আয় বাড়াতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয় কেন? গ. আকমল স্যার আমদানি বিকল্প শিল্প স্থাপনের যে ক্ষেত্র এবং সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...