BB_2021
কানিজ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা, মা শিক্ষিত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কানিজ বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষে দুই বছর বিভিন্ন চাকরির চেষ্টা করে। কিন্তু কাঙ্ক্ষিত চাকরি না। পাওয়ায় বাড়িতে চলে আসে। সে তার বাবাকে বোঝায় যে গ্রামের কর্মহীন ১০ থেকে ১৫ জন শ্রমিক নিয়ে, ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি বুটিক কারখানা স্থাপন করতে চায়। সে তখন গ্রামের বেকার যুব সমাজকে প্রশিক্ষিত করে তুলবে। ফলে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, কারো চাকরি পাওয়ার ঝামেলা হবে। না। সে নিজেও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। তাছাড়া মেয়েদের উদ্যোগ গ্রহণে সরকার সহায়তা করে। এভাবে সে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তার বাবা মা বিষয়টি উপলব্ধি করে উৎসাহের সাথে অর্থ ও অন্যান্য সহায়তা করতে রাজি হন।ক. মাঝারি শিল্প কী? খ. অর্থনৈতিক উন্নয়নে পিপিপি এর ভূমিকা কী? গ. উদ্দীপকের আলোকে অতিক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ঘ. জাতীয় উন্নয়নে অতিক্ষুদ্র শিল্পের ভূমিকা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে তোমার মতামত দাও।
Loading answers...