Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জনাব রুমি একটি কোম্পানির একজন কর্মকর্তা। তিনি সুরমা ব্যাংকে একটি হিসাব পরিচালনা করেন। ব্যাংক তার হিসাব ব্যবহারের সুবিধার জন্য একটি কার্ড প্রদান করেন। তিনি সেই কাৰ্ড দিয়ে বাকিতে পণ্য ক্রয় করতে পারেন। তিনি ব্যাংকের নিকট আরো বেশি সুবিধা চান যেমন: ব্যাংকের কোনো শাখায় না গিয়ে একাউন্ট ব্যালেন্স জানা, টাকা জমা ও উত্তোলন, অন্য হিসেবে অর্থ প্রেরণ করা, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতে পারা

ক. হোম ব্যাংকিং কী?

খ. স্বয়ংক্রিয় নিকাশ ঘর বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে মি. রুমি যে কার্ড ব্যবহার করেন সেটি কোন ধরনের কার্ড? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে আধুনিক ব্যাংকিং জগত মূল্যায়ন করো ।

RB_2022
Views: 475Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি: সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মব্যস্ততার কারণে ব্যাংক হতে সরাসরি টাকা উত্তোলন না করে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত প্লাস্টিক কার্ড দ্বারা 'ATM' বুথ হতে টাকা উত্তোলন এবং কেনাকাটার ক্ষেত্রে কার্ডটি ব্যবহার করেন। তবে হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত ব্যবহার করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা আরেকটি প্লাস্টিক কার্ড সরবরাহ করেন। বর্তমানে তিনি কার্ডটি দ্বারা হিসাবে জমাকৃত টাকার অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন বা কেনাকাটার কাজে ব্যবহারের সুযোগ পান ।

ক. মোবাইল ব্যাংকিং কী?

খ. ইলেকট্রনিক ব্যাংকিং, ব্যাংক ব্যবসায়ে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে মি. সায়েমকে ব্যাংক প্রথমে কোন ধরনের প্লাস্টিক কার্ড সরবরাহ করে? বর্ণনা করো ।

ঘ. উদ্দীপকে ব্যাংক কর্তৃক প্রদত্ত দ্বিতীয় কার্ডটি লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— এ বিষয়ের যথার্থতা মূল্যায়ন করো।

DiB_2022
Views: 139Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. হাসানের প্রত্যয় ব্যাংকে একটি হিসাব আছে। প্রত্যয় ব্যাংক হিসাবের বিপরীতে মি. হাসানকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। যার দ্বারা হিসাবে জমাকৃত টাকার লেনদেন ও উত্তোলন করা সম্ভব। অন্যদিকে, মি. জাওয়াদের প্রত্যয় ব্যাংকে কোনো হিসাব নাই । প্রত্যয় ব্যাংক মি. জাওয়াদকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। যার দ্বারা তিনি সর্বোচ্চ ১,০০,০০০ টাকা ব্যবহার করতে পারছে।

ক. মোবাইল ব্যাংকিং কী?

খ. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের জন্য PIN কেন গুরুত্বপূর্ণ?

গ. মি. জাওয়াদের কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো

ঘ. মি. হাসানের কার্ডের সামর্থ্য তার ব্যাংকের জমাকৃত অর্থের পরিমাণের সাথে সম্পৃক্ত— বিশ্লেষণ করো

CB_2022
Views: 595Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

সবুজের বৃদ্ধা মা রাত্র ২ ঘটিকায় হঠাৎ অসুস্থ হলে তার 728% চিকিৎসার জন্য তাৎক্ষণিক টাকার প্রয়োজন পড়লে সবুজ তার ব্যাংক হিসাবে জমাকৃত বিশ হাজার টাকা ব্যাংক কর্তৃক সরবরাহকৃত কার্ড ব্যবহার করে উত্তোলন করে। তার কার্ড ব্যবহার করে আরো বেশি টাকা উত্তোলন করা সম্ভব ছিল না। কিন্তু চিকিৎসার জন্য আরো টাকার প্রয়োজন পড়লে সে তার বন্ধু মামুনের নিকট গেলে সেও একটি কার্ড, ব্যবহার করে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে সবুজকে প্রদান করল এবং মামুন আরো বলল যে, ব্যাংকে তখন তার জমার পরিমাণ ছিল মাত্র পনের হাজার টাকা ।

ক. তালিকাভুক্ত ব্যাংক কী?

খ.“সাধারণ চেক অপেক্ষা MICR চেক অধিকতর সুবিধাজনক”” - ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের সবুজ কোন ধরনের কার্ড ব্যবহার করেছিল? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের সবুজ ও মামুনের কার্ডের মধ্যে কোন ধরনের কার্ডটি উত্তম? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও ।

SB_2022
Views: 146Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

কাপ্তাই ব্যাংক লি.-এর গ্রাহকরা এটির যেকোনো শাখার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন । সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোবাইল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন ।

ক. বিক্রয় সেবা বিন্দু কী?

খ. ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা কী ঋণ সুবিধা পায়? ব্যাখ্যা, করো ।

গ. উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদান করছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ব্যাংকিং সুবিধা প্রদানের উদ্যোগটি কি যথার্থ হয়েছে? তোমার মতামত ব্যক্ত করো ।

JB_2022
Views: 313Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জামান তার বিয়ে উপলক্ষে সোনার বাংলা ব্যাংক লি. টাঙ্গাইল শাখায় কিছু টাকা জমা করেন এবং বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকায় যান। নগদ টাকা বহন করা ঝুঁকিপূর্ণ বিধায় সে একটি ব্যাংক চেক ও একটি বিশেষ ধরনের কার্ড সঙ্গে নেন। ঢাকায় গিয়ে সোনার বাংলা ব্যাংক লি. নিউমার্কেট শাখায় চেকটি জমা দিয়ে দ্রুত সমুদয় টাকা উত্তোলন করে কেনাকাটা শুরু করেন। এক পর্যায়ে নগদ অর্থ শেষ হয়ে গেলে জামান ব্যাংক কর্তৃক প্রদত্ত ইলেক্ট্রনিক কার্ড যা ঋণ সুবিধা প্রদান করে তার মাধ্যমে কেনাকাটা সম্পন্ন করেন।

ক. ATM কী?

খ. স্বয়ংক্রিয় নিকাশ ঘর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কারণে জামান ঢাকায় গিয়ে চেকের মাধ্যমে দ্রুত অর্থ উত্তোলন করতে সক্ষম হয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জামান কর্তৃক ব্যবহৃত কার্ড নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি ও ব্যাংক জমার সীমাবদ্ধতা অতিক্রম করেছে— একমত হলে যুক্তিসহকারে উপস্থাপন করো ।

BB_2022
Views: 731Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জনাব আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়সের কারণে তার পক্ষে ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্মকর্তাগণ জনাব আব্দুর রহমানের ব্যক্তিগত কম্পিউটারে একটি সফটওয়্যার স্থাপন করে একটি PIN সরবরাহ করেন। এখন ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তিনি তার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানতে পারেন এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারেন। ব্যাংক কর্মকর্তা তাকে আরো জানান যে, তাদের ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে গ্রাহকদেরকে অত্যাধুনিক সেবা প্রদান করছে।

ক. ওয়ান স্টপ সার্ভিস কী?

খ. বর্তমানে ATM কার্ড ব্যবহার এত জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব আব্দুর রহমান কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থাসমূহ আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

BB_2022
Views: 175Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জনাব জাহিদের জরুরি কাজে নগদ অর্থের প্রয়োজন পড়লে তিনি তার ইলেকট্রনিক কার্ড নিয়ে ATM বুথে যান । কার্ডটি বুথে প্রবেশ করানো মাত্রই তার হিসাবে প্রয়োজনীয় অর্থ না থাকার বিষয়টি মনিটরে প্রদর্শিত হয় এবং কার্ডটি বেরিয়ে আসে। পরবর্তীতে তিনি তার এক ব্যাংকার বন্ধুর কাছে গেলে তাকে এক বিশেষ কার্ডের কথা বলেন, যা দিয়ে তিনি তার হিসাবে প্রয়োজনীয় টাকা না থাকলেও বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবেন । অবশেষে তিনি এই বিশেষ কার্ডটি ব্যাংক থেকে গ্রহণ করেন ।

ক. POS-এর পূর্ণরূপ কী ?

খ. মোবাইল ব্যাংকিং জনপ্রিয় কেন?

গ. উদ্দীপকে জনাব জাহিদ কোন কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলন করতে ব্যর্থ হন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে “জনাব জাহিদের বন্ধুর পরামর্শে গ্রহণকৃত কার্ডটি পূর্বের কার্ডের তুলনায় অধিক সুবিধাজনক” তুমি কি একমত? বিষয়টি সম্পর্কে তোমার মতামত দাও।

DB_2021
Views: 716Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

লেনদেন করার জন্য মি. কুক ও মি. হুক-এর 'A' ব্যাংক লি. এ একটি করে পৃথক হিসাব আছে। 'A' ব্যাংক লি. তাদের প্রত্যেককে একটি করে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড সরবরাহ করেছে। মি. কুক ও মি. হুক সুপার শপে কার্ড ব্যবহারের মাধ্যমে কেনাকাটা করে অভ্যস্ত। একদিন মি. কুক একটি পণ্য কিনতে গিয়ে কার্ডের মাধ্যমে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে ব্যর্থ হন। পক্ষান্তরে, মি. হুকের ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও পণ্য কিনে মূল্য পরিশোধ করতে সক্ষম হন ।

ক. ATM কী?

খ. ভার্চুয়াল ব্যাংকিং বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত মি. হুক কোন ধরনের, কার্ড ব্যবহার করেছেন? আলোচনা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কার্ডদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

MB_2021
Views: 883Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

বার্ধক্যজনিত কারণে জনাব ইশমাম খন্দকার লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। তিনি তার একমাত্র পুত্র ইতমামকে বিল পরিশোধ সংক্রান্ত দায়িত্ব অর্পণ করলেন। ইতমাম বিল পরিশোধের জন্য লম্বা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই পরিশোধ করার কথা ভাবলেন । তিনি প্রথম মাসে ঘরে বসেই ইন্টারনেটযুক্ত কম্পিউটারের মাধ্যমে বিল পরিশোধ করলেন। পরবর্তী মাসে ইতমাম মোবাইলের মাধ্যমেই বিল পরিশোধ করতে সক্ষম হলেন।

ক. KYC ফর্ম কী?

খ. VISA CARD কোন ধরনের কার্ড?

গ. উদ্দীপকে উল্লিখিত ইতমাম প্রথমে কোন ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে বিল পরিশোধ করতে সক্ষম হলো? আলোচনা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে ইতমাম কর্তৃক ব্যবহৃত দুটি সেবার মধ্যে দ্বিতীয় সেবাটি অধিক পছন্দনীয় – বিশ্লেষণ করো।

RB_2021
Views: 897Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. পলাশ ও মি. আকাশ একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করে। তারা উভয়ই ‘সুরমা ব্যাংক লি.'-এ হিসাব পরিচালনা করে। ‘সুরমা ব্যাংক’ পলাশকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে। যার মাধ্যমে সে তার জমাকৃত টাকা উত্তোলন করা ছাড়াও পণ্য ক্রয় করতে পারে। অন্যদিকে, 'সুরমা ব্যাংক' মি. আকাশকেও একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে। সেটি দ্বারা বাকিতে পণ্য ক্রয় করা ছাড়াও ধারে টাকা উত্তোলন করতে পারে। 'সুরমা ব্যাংক লি.' দেশের বিভিন্ন জায়গায় শাখা স্থাপন করে সেবা প্রদান করলেও তারা চেষ্টা করছে গ্রাহকদের আরো আধুনিক সেবা দেওয়ার জন্য ।

ক. ইলেকট্রনিক ব্যাংকিং কী?

খ. মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়? ব্যাখ্যা করো ।

গ. ‘সুরমা ব্যাংক লি.' মি. পলাশকে কোন ধরনের কার্ড করেছে? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোন কার্ডটির সুযোগ- সুবিধা তুলনামূলকভাবে বেশি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

RB_2021
Views: 780Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

রাকিব ও মিলন তাদের এক বন্ধুর পরামর্শে একটি ব্যাংকের স্থানীয় একটি শাখায় ব্যাংক হিসাব খোলেন। ব্যাংক. ম্যানেজার তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড দেয় । এ কার্ড দিয়ে কেনাকাটা করা যায়, এ কথা শুনে তারা দু'জনেই শপিংমলে যায়। কার্ড দিয়ে দু'জনেই কেনাকাটা করতে সক্ষম হন। তবে মিলনের ব্যাংক হিসাবে যথেষ্ট পরিমাণ টাকা থাকলেও রাকিবের হিসাবে ব্যালেন্স ছিল না।

ক. ওয়ান স্টপ সার্ভিস কী?

খ. VISA CARD কোন ধরনের কার্ড?

গ. রাকিবের কেনাকাটা করতে পারার কারণ ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের কার্ড দুটির তুলনামূলক সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 102Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জনাব ফুয়াদ একজন ব্যবসায়ী। তার ব্যাংক তাকে একটি চুম্বকীয় কার্ড প্রদান করে যা দিয়ে তিনি জমাকৃত অর্থের বেশি উত্তোলন করতে পারেন না। কিন্তু ব্যবসায়ের প্রয়োজনে কেনা-কাটা ও বিল, পরিশোধ করতে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। উক্ত কার্ড দিয়ে তা সম্ভব না হওয়ায় তিনি অন্য একটি ব্যাংকে হিসাব- খোলেন এবং ব্যাংক তাকে অন্য এক ধরনের চুম্বকীয় কার্ড প্রদান করেন যা দিয়ে তিনি জমাকৃত অর্থের বেশি টাকা উত্তোলন এবং কেনাকাটা করতে পারেন ।

ক. ATM - এর পূর্ণরূপ কী?

খ. স্বয়ংক্রিয় নিকাশঘর সেবা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ফুয়াদের প্রথম চুম্বকীয় কার্ডটির নাম কী? ব্যাখ্যা করো ।

ঘ. “উদ্দীপকে উল্লিখিত মি. ফুয়াদকে প্রদত্ত অন্য ব্যাংকের কার্ডটি কি ১ম চুম্বকীয় কার্ড অপেক্ষা উত্তম? – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

CB_2021
Views: 426Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মিষ্টি ও বৃষ্টি দুই বান্ধবী। দুজনে বেশ মোটা বেতনের চাকরিজীবী। বর্তমান করোনাকালীন সময়ে ব্যাংকে গিয়ে টাকা তোলা বেশ ঝামেলা ও ঝুঁকিপূর্ণ। মিষ্টি তার ব্যাংক হিসাবের বিপরীতে এক ধরনের বিশেষ কার্ড ব্যবহার করেন, যা দ্বারা তিনি কেনাকাটাসহ সব ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করেন। পক্ষান্তরে, বৃষ্টিও কার্ড ব্যবহার করে কেনাকাটার কাজ সম্পন্ন করেন, তবে তার ব্যাংক হিসাবের সঙ্গে কার্ডটির ব্যবহারের কোনো সম্পর্ক নেই ।

ক. ইলেক্ট্রনিক ব্যাংকিং কী?

খ.“আধুনিক ব্যাংকিং বলতে ইলেক্ট্রনিক ব্যাংকিংকে বোঝায়”— ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের মিষ্টির ব্যবহৃত কার্ডটির নাম কী? এ ধরনের কার্ডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের বৃষ্টির ব্যবহৃত কার্ডটির সাথে মিষ্টির ব্যবহৃত কার্ডটির মৌলিক পার্থক্য কোথায়? তা বিশ্লেষণ করো

ChB_2021
Views: 506Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. রহমান একজন পুরানো দিনের মানুষ। তার মেয়ে বর্ষা ঢাকায় বেশ ভালো বেতনের একজন চাকরিজীবী। মি. রহমানের হঠাৎ নগদ টাকার প্রয়োজন পড়ায় মেয়ে বর্ষাকে সেকথা জানান। মেয়ে বর্ষা তার বাবাকে ব্যাংকে যেতে বলেন। ব্যাংক ব্যবস্থাপক মি. রহমানের পূর্বপরিচিত। তিনি ব্যাংকে উপস্থিত হওয়ার সাথে সাথে ব্যাংক ব্যবস্থাপক তাকে জানান যে, তার প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন । মি. রহমান বেশ অবাক হন ।

ক. মোবাইল ব্যাংকিং কী?

খ. ডেবিট কার্ডের চাইতে ক্রেডিট কার্ড কি সুবিধাজনক ?

গ. বর্ষা যে পদ্ধতিতে তার বাবাকে টাকা পাঠালেন, তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের বর্ষার পাঠানো টাকা মি. রহমান কীভাবে ব্যাংক থেকে উত্তোলন করবেন? ব্যাখ্যা করো।

ChB_2021
Views: 675Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

জনাব রায়হান তার ছোট ভাই মাহমুদকে নিয়ে একটি আকৃতির ঘরে প্রবেশ করলেন। জনাব রায়হান একটি ছোট প্লাস্টিক কার্ড ঘরটিতে রক্ষিত একটি মেশিনের ভিতর প্রবেশ করালেন। তিনি একটি গোপন নাম্বার দেওয়ার সাথে সাথেই মেশিন থেকে টাকা বেরিয়ে আসল । মাহমুদ এ দেখে খুব আশ্চর্য বোধ করল।

ক. ভিসা কার্ড কী?

খ. ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের ছোট ঘরটি কোন ধরনের ঘর? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকটির মেশিনে গোপন নম্বর দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

SB_2021
Views: 630Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. রবি 'Y' ব্যাংকের একটি কার্ডের অধিকারী। তিনি সেই কার্ড দিয়ে দিন রাত অর্থ উত্তোলন করতে পারেন। ব্যাংকের কর্মচারী জনাব ইকবাল তাকে আরেকটি কার্ড গ্রহণের প্রস্তাব দেন যা দিয়ে তিনি নির্ধারিত কিছু মার্কেটের শপিংমলে কেনাকাটা করা ও পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন । উক্ত প্রস্তাবে মি. রবি রাজি হলেন ।

ক. মোবাইল ব্যাংকিং কী?

খ. স্বয়ংক্রিয় নিকাশ ঘর বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত মি. রবি ব্যাংকের কী ধরনের কার্ডের অধিকারী? ব্যাখ্যা করো ।

ঘ. তোমার মতে দুটি কার্ডের মধ্যে কোনটা উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

SB_2021
Views: 555Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. জাহিন একজন ব্যবসায়ী। বরিশালের সাগরিকা ব্যাংকে তার একটি হিসাব রয়েছে। লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি প্লাস্টিক কার্ড ইস্যু করেন যা ব্যবহার করে তিনি টাকা উত্তোলনসহ কেনাকাটাও করতে পারবেন। অন্যদিকে, মি. তন্ময় এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে তিনি টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়াও অন্যান্য কাজ করতে পারবেন ।

ক. ওয়ান স্টপ সার্ভিস কী?

খ. বর্তমানে ATM -এর ব্যবহার এতো জনপ্রিয় কেন?

গ. ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মি. জাহিনের কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. মি. তন্ময়ের কার্ডটি বর্তমান ব্যবসায় বাণিজ্যে কীভাবে অধিক ভূমিকা রাখতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

JB_2021
Views: 250Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

মি. বাবুল ও মি. কামালের মেঘনা ব্যাংকে হিসাব আছে। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা বাজারে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে। । তারা কেনাকাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে মি. বাবুলের ব্যাংক হিসাবে টাকা থাকলেও মি. কামালের ব্যাংক হিসাবে টাকা ছিল না ।

ক. ইলেকট্রনিক ব্যাংকিং কী?

খ. বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায়?

গ. ব্যাংকের কোন প্লাস্টিক কার্ডের কারণে কামাল কেনাকাটা করতে সক্ষম হন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি? বিশ্লেষণ করো।

BB_2021
Views: 687Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং
All Topics
View

সামাদ সাহেব একজন চাকরিজীবী। তিনি একটি চুম্বকীয় প্লাস্টিক কার্ডের মালিক। সেই কার্ড ব্যবহার করে তিনি সহজে কেনাকাটা করতে পারেন । হঠাৎ একদিন তিনি ঐ কার্ড ব্যবহার করেও ক্রয়কৃত দ্রব্যের দাম সম্পূর্ণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে অন্য একটি কার্ডের মালিক হওয়ার কথা ভাবলেন এবং ব্যাংকের সাথে যোগাযোগ করে কার্ডটি সংগ্রহ করেন। কার্ডটির খরচ আগের কার্ডের তুলনায় বেশি হলেও বাড়তি সুবিধা রয়েছে।

ক.অনলাইন ব্যাংকিং কী?

খ. মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝ? ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকের সামাদ সাহেব প্রথমে কোন কার্ডের মালিক ছিলেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে সামাদ সাহেবের দ্বিতীয় কার্ডটি সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

DB_2019
Views: 600Answers: 0Bookmarks: 0Asked to solve: 0