RB_2021
বার্ধক্যজনিত কারণে জনাব ইশমাম খন্দকার লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। তিনি তার একমাত্র পুত্র ইতমামকে বিল পরিশোধ সংক্রান্ত দায়িত্ব অর্পণ করলেন। ইতমাম বিল পরিশোধের জন্য লম্বা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই পরিশোধ করার কথা ভাবলেন । তিনি প্রথম মাসে ঘরে বসেই ইন্টারনেটযুক্ত কম্পিউটারের মাধ্যমে বিল পরিশোধ করলেন। পরবর্তী মাসে ইতমাম মোবাইলের মাধ্যমেই বিল পরিশোধ করতে সক্ষম হলেন।ক. KYC ফর্ম কী?খ. VISA CARD কোন ধরনের কার্ড?গ. উদ্দীপকে উল্লিখিত ইতমাম প্রথমে কোন ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে বিল পরিশোধ করতে সক্ষম হলো? আলোচনা করো । ঘ. উদ্দীপকের আলোকে ইতমাম কর্তৃক ব্যবহৃত দুটি সেবার মধ্যে দ্বিতীয় সেবাটি অধিক পছন্দনীয় – বিশ্লেষণ করো।
Loading answers...