ChB_2021
মি. রহমান একজন পুরানো দিনের মানুষ। তার মেয়ে বর্ষা ঢাকায় বেশ ভালো বেতনের একজন চাকরিজীবী। মি. রহমানের হঠাৎ নগদ টাকার প্রয়োজন পড়ায় মেয়ে বর্ষাকে সেকথা জানান। মেয়ে বর্ষা তার বাবাকে ব্যাংকে যেতে বলেন। ব্যাংক ব্যবস্থাপক মি. রহমানের পূর্বপরিচিত। তিনি ব্যাংকে উপস্থিত হওয়ার সাথে সাথে ব্যাংক ব্যবস্থাপক তাকে জানান যে, তার প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন । মি. রহমান বেশ অবাক হন ।ক. মোবাইল ব্যাংকিং কী? খ. ডেবিট কার্ডের চাইতে ক্রেডিট কার্ড কি সুবিধাজনক ?গ. বর্ষা যে পদ্ধতিতে তার বাবাকে টাকা পাঠালেন, তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের বর্ষার পাঠানো টাকা মি. রহমান কীভাবে ব্যাংক থেকে উত্তোলন করবেন? ব্যাখ্যা করো।
Loading answers...