DB_2021
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিংAll Topics

জনাব জাহিদের জরুরি কাজে নগদ অর্থের প্রয়োজন পড়লে তিনি তার ইলেকট্রনিক কার্ড নিয়ে ATM বুথে যান । কার্ডটি বুথে প্রবেশ করানো মাত্রই তার হিসাবে প্রয়োজনীয় অর্থ না থাকার বিষয়টি মনিটরে প্রদর্শিত হয় এবং কার্ডটি বেরিয়ে আসে। পরবর্তীতে তিনি তার এক ব্যাংকার বন্ধুর কাছে গেলে তাকে এক বিশেষ কার্ডের কথা বলেন, যা দিয়ে তিনি তার হিসাবে প্রয়োজনীয় টাকা না থাকলেও বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমার অতিরিক্ত উত্তোলন করতে পারবেন । অবশেষে তিনি এই বিশেষ কার্ডটি ব্যাংক থেকে গ্রহণ করেন ।ক. POS-এর পূর্ণরূপ কী ?খ. মোবাইল ব্যাংকিং জনপ্রিয় কেন?গ. উদ্দীপকে জনাব জাহিদ কোন কার্ড ব্যবহারের কারণে প্রথমবার টাকা উত্তোলন করতে ব্যর্থ হন? ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকে “জনাব জাহিদের বন্ধুর পরামর্শে গ্রহণকৃত কার্ডটি পূর্বের কার্ডের তুলনায় অধিক সুবিধাজনক” তুমি কি একমত? বিষয়টি সম্পর্কে তোমার মতামত দাও।

Loading answers...