BB_2022
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৯ঃ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিংAll Topics

জনাব আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়সের কারণে তার পক্ষে ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্মকর্তাগণ জনাব আব্দুর রহমানের ব্যক্তিগত কম্পিউটারে একটি সফটওয়্যার স্থাপন করে একটি PIN সরবরাহ করেন। এখন ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তিনি তার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানতে পারেন এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারেন। ব্যাংক কর্মকর্তা তাকে আরো জানান যে, তাদের ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে গ্রাহকদেরকে অত্যাধুনিক সেবা প্রদান করছে।ক. ওয়ান স্টপ সার্ভিস কী?খ. বর্তমানে ATM কার্ড ব্যবহার এত জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব আব্দুর রহমান কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থাসমূহ আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।

Loading answers...