Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব মানিক 'ফরিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ'-এর নীতি নির্ধারণ করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি গত পাঁচ বছরে লাভজনক অবস্থানে পৌঁছায়। সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপকের পদ শূন্য হয়। তিনি সদ্য পাস করা তার সন্তানকে নিয়োগ না দিয়ে সহকারী উৎপাদন ব্যবস্থাপককে ঐ পদে পদোন্নতি দেন এবং নিজ সন্তানকে সহকারী উৎপাদন ব্যবস্থাপক পদে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেন।

ক. পেশা কী ?

খ. “ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া " ব্যাখ্যা করো।

গ. জনাব মানিক কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।

ঘ. আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে জনাব মানিক কর্তৃক কর্মী নিয়োগ প্রক্রিয়া মূল্যায়ন করো।

RB_2022
Views: 111Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

একজন বিখ্যাত ব্যবস্থাপনাবিদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হলেও খারাপ দৃষ্টিশক্তির কারণে সেখানে তার লেখাপড়া চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি ১৮৭৮ সালে একটি স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে যোগদান করেন এবং ১৮৯০ সাল পর্যন্ত কাজ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কিছু সমস্যা চিহ্নিত করেন এবং এসব সমস্যা সমাধানে গবেষণাকর্ম পরিচালনা করেন। ঐ বিশেষ শাখায় বিশেষ অবদানের জন্য তাকে শাখাটির জনক হিসেবে আখ্যায়িত করা হয়।

ক. শৃঙ্খলার নীতি কী?

খ. দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করতে হয় কেন?

গ. উদ্দীপকে কোন বিখ্যাত ব্যবস্থাপনাবিদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. কোন বিশেষ শাখায় তাকে জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

MB_2022
Views: 395Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব সাগর উৎপাদন বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানের সম্পদ ও শ্রমের যথাযথ ব্যবহার এবং অপচয় কমানো লক্ষ্যে কর্মীদের কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।

ক. দ্বৈত অধীনতা কী?

খ. “ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব সাগর তার বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োগ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পেছনে জনাব সাগরের ব্যবস্থাপকী গুণাবলির বিভিন্ন দিকে ফুটে ওঠেছে” – বিশ্লেষণ করো।

RB_2022
Views: 368Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

JyPDoNPY

ক. ব্যবস্থাপনার স্তর কী?

খ. "একতাই বল”— নীতটি গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকে উল্লিখিত ছকটি হেনরি ফেয়লের কোন নীতির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো সুষ্ঠুভাবে কার্য পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উক্ত নীতিটি যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2022
Views: 748Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব আলীম রংধনু সিমেন্ট কারখানায় লক্ষ্য স্থির ও নীতি নির্ধারণী কাজ করে থাকেন। সম্প্রতি সিমেন্টের চাহিদা বৃদ্ধি পায়। ফলে তিনি কর্মীদেরকে প্রত্যহ ২ ঘন্টা অতিরিক্ত কাজ করার নির্দেশনা দেন। কিন্তু অতিরিক্ত মজুরি ঘোষণা দেননি। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে?

খ. প্রতিষ্ঠানে নমনীয়তার নীতি কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. জনাব আলীম তার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো ।

ঘ. “একজন প্রশাসক হিসেবে জনাব আলীমের মধ্যে ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি আছে" উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

RB_2022
Views: 247Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. হাসান একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের একই রকমভাবে মূল্যায়ন করেন না। ফলে কর্মীরা তার আদেশ পালনে আন্তরিকভাবে প্রচেষ্টা চালায় না। এতে প্রতিষ্ঠানের উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা

পরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ক. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?

খ. অধিকমাত্রায় কেন্দ্রীকরণ কাজের গতিশীলতা হ্রাস করে কেন ?

গ. উদ্দীপকে মি. হাসানের ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হওয়ায় উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে? ব্যাখ্যা করো।

ঘ. উল্লিখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের করণীয় পদক্ষেপ বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 10Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব ফয়সাল জেমিনি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানগণ কর্মরত আছেন। তারা স্ব স্ব বিভাগের সব ক্ষমতার অধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়বদ্ধ। প্রতিটি বিভাগের কর্মীরা নিজ বিভাগীয় প্রধানের নির্দেশে কাজ করে। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক বিভাগীয় প্রধানগণকে প্রতিষ্ঠানের লিখিত নীতিমালা ও নির্দেশনার বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ দিতে চান না। এতে প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে।

ক. সংগঠিতকরণ কী?

খ. গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

গ. জনাব ফয়সাল ব্যবস্থাপনা সংগঠনের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. রাইয়ান তার প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করেন। তিনি আসবাবপত্র তৈরির কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে একজন কর্মীকে একটি মাত্র কাজের অংশ সম্পাদনের দায়িত্ব অর্পণ করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীদের কার্যসম্পাদন দক্ষতা বেশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কর্মসম্পাদনকালে ছোটখাটো কোনো সমস্যা সৃষ্টি হলে কর্মীদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হয়নি।

ক. ব্যবস্থাপনার নীতি কী?

খ. প্রতিষ্ঠানে কেন কমিটি গঠন করা হয়? ..

গ. উল্লিখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. প্রতিষ্ঠানটির সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 300Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. আরিফ ABC লি. কোম্পানির ব্যবস্থাপক। তিনি প্রতিদিন সকাল ৯ টায় অফিসে আসেন ও বিকাল ৫ টায় অফিস থেকে চলে যান। তিনি নিজের কাজে খুব দক্ষ ও অভিজ্ঞ। প্রতিষ্ঠানের কেউ ঝামেলায় পতিত হলে মি. আরিফ খুব দ্রুত তাদের সঠিক পরামর্শ দেন। সম্প্রতি মি. আরিফ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আত্মীয়-স্বজনদের প্রাধান্য দিচ্ছেন, যা প্রতিষ্ঠানটির উন্নয়নের প্রতিবন্ধক।

ক. FW Taylor কে?

খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. মি. আরিফ ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত মি. আরিফের কাজগুলো আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে মূল্যায়ন করো।

CB_2022
Views: 581Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. মোমিন একটি ওষুধ কোম্পানির ব্যবস্থাপনা, পরিচালক। তিনি নতুন নতুন পরিকল্পনা তৈরি করেন এবং বাস্তবায়ন করেন। তিনি দেশীয় বাজারে সফলতার সাথে ব্যবসায় করছেন। বাজার আরও সম্প্রসারণ করার জন্য কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেন, যাদের অধিকাংশই ব্যবস্থাপনা পরিচালকের পরিচিত। অন্যদিকে, পুরাতন কর্মকর্তাদের মধ্য থেকে পরিচিতদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসান। এতে প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। তাই কর্মীদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে।

ক. আদেশের ঐক্য কী?

খ. জোড়া মই শিকল নীতি নির্বাহীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক - ব্যাখ্যা করো।

গ. মি. মোমিনের কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি। প্রয়োজন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার মূল সমস্যাটি বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 829Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. রাহুল ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের কোনো ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেন। না। তার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সকল ব্যবস্থাপককে চলতে হয়। তার প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ভালো ছিল না। তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে বিভিন্ন মেয়াদে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই না করেই প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করেন। এতে প্রতিষ্ঠানটি অল্পদিনের মধ্যে ঋণখেলাপীতে পরিণত হয় এবং দেউলিয়া হওয়ার উপক্রম হয়।

ক. ব্যবস্থাপনার নীতি কী?

খ. "চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা কর্মীর ঘূর্ণায়মানতা হ্ৰাস করে”- ব্যাখ্যা করো।

গ. মি. রাহুল ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো ব্যবস্থাপকীয় অদক্ষতাই প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থার জন্য দায়ী? মতামত দাও।

ChB_2022
Views: 288Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব ইসতিয়াক একটি উৎপাদনমমুখী প্রতিষ্ঠানের ব ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিদ্ধান্ত নিলেন যে, চলতি বছর প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিক করবেন। এজন্য তিনি তার অধীনস্থ সকল কর্মকর্তাকে নির্দেশ দিলেন। কর্মকর্তাগণ সেই সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য অধীনস্থ কর্মচারীদের নির্দেশ দিলেন। সবাই একটি উদ্দেশ্যকে সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সমর্থ হয়। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা দিন দিন বেড়েই চলেছে। পরিচালক মহোদয় সবাইকে ধন্যবাদ জানান ।

ক. কার্য বিভাজন কী?

খ. ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজকে কেন প্রশাসন বলা হয়?

গ. উদ্দীপকে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসরণ করার ফলে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সমর্থ হয়েছে? | বিশ্লেষণ করো।

SB_2022
Views: 873Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. শাহাব একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কারখানায় কাপড় কাটিং, সেলাই, ইস্ত্রি ও মান নিয়ন্ত্রণের কাজ ভিন্ন ভিন্ন কর্মী করে থাকে। ফলে সকল কর্মীই যার যার কাজে দক্ষ হয়ে ওঠে এবং ত্রুটিমুক্ত ও মানসম্মত উৎপাদন সম্ভব হয়। মি. শাহাব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। ফলে কর্মীদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়।

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

খ. ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মি. শাহারের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. “কার্য বিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বাড়ে”- উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

SB_2022
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মি. সোহান একটি ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় সুপারভাইজারের একই সময়ে। বিভিন্ন আদেশের ফলে মি. সোহানের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে ওষুধ কোম্পানিটি সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী বেতন ও মজুরি প্রদান করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি

পরিচালনায় কোনো সমস্যা হয় না।'

ক. কার্য বিভাজন কী?

খ. নমনীয়তার নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মি. সোহানের দায়িত্ব পালন করতে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ওষুধ কোম্পানির যে নীতির কারণে পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না তা বিশ্লেষণ করো।

JB_2022
Views: 452Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

'ব্রাইট স্টার লিমিটেড' একটি বড় কারখানা। এই প্রতিষ্ঠানের কর্মীরা একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়। এটি ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাজের চাপ বেশি হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। ফলে প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ বাড়তে থাকে। \\

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার উন্নতির জন্য, কর্তৃপক্ষের করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।

BB_2022
Views: 850Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব ফাহিম একটি উৎপাদনশীল প্রকল্পের একজন সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের কাছে জবাবদিহি করতে হয়। একই সময়ে তাকে দুজন ব্যবস্থাপকের কাছে জবাবদিহির কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা ভাবছেন ।

ক. ব্যবস্থাপনা কী?

খ. ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব ফাহিম ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা করো।

ঘ. ব্যবস্থাপনার যে নীতি লঙ্ঘনের কারণে জনাব ফাহিমের কাজে সমস্যা হচ্ছে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো।

DB_2021
Views: 175Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

ডায়মন্ড সিল্ক হোম লিমিটেড আবাসন শিল্পে একটি বিশ্বস্ত। নাম। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দাউদ খান নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল কর্মীদের কাজ মূল্যায়ন করেন। তিনি দেখতে পান সহকারী ব্যবস্থাপক জনাব নুর খান আগের বছরের তুলনায় চলতি বছরে ৪% বেশি প্লট বিক্রি করেছেন। কিন্তু একই বিভাগে কর্মরত তার ছোট ভাই মাত্র ২০% প্লট বিক্রি করেছেন। এমতাবস্থায় জনাব নুরখানকে পদোন্নতি দিয়ে বিক্রয় ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন। প্রতিষ্ঠানটি আগের বছরের তুলনায় চলতি বছরে ৮ কোটি টাকা বেশি মুনাফা অর্জন করে।

ক. ব্যবস্থাপনা কী?

খ. হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব দাউদ খানের কাজে ব্যবস্থাপনার কোন নীতির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো জনাব দাউদ খান একজন দক্ষ ব্যবস্থাপক? যুক্তিসহ মতামত দাও।

MB_2021
Views: 407Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব আকাশ মেঘনা গ্রুপ-এর একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের সবাইকে একই চোখে দেখেন। একই রকম আচরণ স্নেহ প্রদর্শন করেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তার বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে সমস্যার সমাধান করেন। \\

ক. প্রশাসন কী?

খ. ব্যবস্থাপনায় 6'M' বলতে কী বোঝ?

গ. জনাব আকাশ ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে জনাব আকাশকে কি আদর্শ ব্যবস্থাপক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

MB_2021
Views: 690Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব মনির সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক' পদে যোগদান করেন। যোগদানের পর তিনি তার অধীনস্থ বিক্রয় কর্মকর্তাদের কাজ ও দায়িত্ব বণ্টন করে দেন। নিয়মিত তদারকি ও যোগাযোগের মাধ্যমে মাসের নির্দিষ্ট বিক্রয় টার্গেট অর্জন করলেন। মাস শেষে তিনি লক্ষ করলেন, একই ধরনের যোগ্যতাসম্পন্ন ও একই সাথে যোগদান করা অন্য ব্যবস্থাপকের সম্মানী তার থেকে অনেক বেশি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি প্রতিষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।

ক. নীতি কী?

খ. সমস্যা অনুধাবন দক্ষতা কীভাবে কাজের গতি বাড়ায়?

গ. জনাব মনির বিক্রয় কর্মকর্তাদের মধ্যে কাজ ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়ন ঘটিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মনিরের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার নীতির আলোকে মূল্যায়ন করো।

RB_2021
Views: 536Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব বিপ্লব গ্লোরী নিটওয়্যার লি.-এ কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি নিজস্ব বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ [ইউনিটসমূহকে বাস্তবায়নের নির্দেশনা দেন। কর্মীদের দাবি-দাওয়া ও সমস্যার প্রতি তিনি খুবই সহানুভূতিশীল। অন্যদিকে জনাব বকুল তার অধীনে থেকে শ্রমিক-কর্মীদের কাজের তদারকি এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। জনাব বিপ্লবও তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনাব বকুলকে মাঝে মাঝে নিজস্ব পরিকল্পনাও তৈরি করতে হয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে তাদের উভয়ের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। \\

ক. কর্মী নির্বাচন কী?

খ. সুপারভাইজার ব্যবস্থাপনার কোন স্তরে কাজ করে?

গ. উদ্দীপকে বর্ণিত জনাব বিপ্লব কোন স্তরের ব্যবস্থাপকঃ ব্যাখ্যা করো।

ঘ. “জনাব বিপ্লব ও জনাব বকুলের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়ক ” উদ্দীপকের আলোকে - মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

RB_2021
JB_2019
Views: 222Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি