RB_2021
জনাব মনির সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক' পদে যোগদান করেন। যোগদানের পর তিনি তার অধীনস্থ বিক্রয় কর্মকর্তাদের কাজ ও দায়িত্ব বণ্টন করে দেন। নিয়মিত তদারকি ও যোগাযোগের মাধ্যমে মাসের নির্দিষ্ট বিক্রয় টার্গেট অর্জন করলেন। মাস শেষে তিনি লক্ষ করলেন, একই ধরনের যোগ্যতাসম্পন্ন ও একই সাথে যোগদান করা অন্য ব্যবস্থাপকের সম্মানী তার থেকে অনেক বেশি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি প্রতিষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। ক. নীতি কী?খ. সমস্যা অনুধাবন দক্ষতা কীভাবে কাজের গতি বাড়ায়?গ. জনাব মনির বিক্রয় কর্মকর্তাদের মধ্যে কাজ ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়ন ঘটিয়েছেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব মনিরের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার নীতির আলোকে মূল্যায়ন করো।
Loading answers...