ChB_2022
মি. মোমিন একটি ওষুধ কোম্পানির ব্যবস্থাপনা, পরিচালক। তিনি নতুন নতুন পরিকল্পনা তৈরি করেন এবং বাস্তবায়ন করেন। তিনি দেশীয় বাজারে সফলতার সাথে ব্যবসায় করছেন। বাজার আরও সম্প্রসারণ করার জন্য কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেন, যাদের অধিকাংশই ব্যবস্থাপনা পরিচালকের পরিচিত। অন্যদিকে, পুরাতন কর্মকর্তাদের মধ্য থেকে পরিচিতদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসান। এতে প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। তাই কর্মীদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। ক. আদেশের ঐক্য কী? খ. জোড়া মই শিকল নীতি নির্বাহীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক - ব্যাখ্যা করো।গ. মি. মোমিনের কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি। প্রয়োজন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার মূল সমস্যাটি বিশ্লেষণ করো।
Loading answers...