Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব আহসান একটি ব্যাংকের মতিঝিল শাখার প্রিন্সিপাল অফিসার ও জনাব সোবহান সহকারী প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত প্রধান অফিস কর্তৃক গৃহীত সিদ্ধান্ত তাদের বাস্তবায়ন করতে হয়। একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রধান অফিস থেকে একজ জ্যেষ্ঠ কর্মকর্তার মনোনয়ন চাওয়া হলো শাষার ব্যবস্থাপক জনাব শাকুর, জনাব সোবহানের নাম অনুমোদন করে, যিনি তার নিল এলাকার বাসিন্দা। \\

ক. উদ্যোগের নীতি কী?

খ. ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কী বোঝায়?

গ. জনাব শাকুর ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।

ঘ. বর্ণিত প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার যে নীতি লঙ্ঘিত হয়েে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2021
Views: 852Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

ABC কোম্পানির প্রধান কর্মকর্তা জনাব সোহেল কোম্পানির নীতি নির্ধারণ ও লক্ষ্য স্থির করে থাকেন। তিনি অধীনস্থ কর্মচারীদের আর্থিক সুবিধা না দিয়েই কর্মঘণ্টা বাড়ান। এতে কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়। ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দেয়। \\

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী?

খ. বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কোম্পানির প্রধান কর্মকর্তা ব্যবস্থাপনার কোন নীতির ব্যত্যয় ঘটিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. “জনাব সোহেল একজন প্রশাসক, কিন্তু ব্যবস্থাপকীয় দক্ষতায় ঘাটতি আছে”– উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

DiB_2021
Views: 860Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব সফিক একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তিনি যোগ্য লোককে যথাযথ স্থানে নিয়োগ করেন এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করেন। তাদের দক্ষতা উন্নয়নের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালান । \\

ক. ব্যবস্থাপনা নীতি কী?

খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব সফিক ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব সফিক দক্ষতা উন্নয়নের জন্য ব্যবস্থাপনার যে কাজের সহযোগিতা নিতে পারেন- তার যথার্থতা মূল্যায়ন করো।

DiB_2021
Views: 836Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

“গোল্ডেন জুট মিলস লিঃ” খুলনার একটি বিখ্যাত ব্যবসায় প্রতিষ্ঠান। হাজার হাজার কর্মী সেখানে কাজ করে। প্রতিষ্ঠানটি তার যাবতীয় কর্মকাণ্ডকে তাদের ধরন ও প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগে বিভক্ত করেছে এবং উপযুক্ত ব্যক্তিকে তা সম্পাদনের দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান করেছে।

ক. ব্যবস্থাপনার জনক কে?

খ. নির্দেশনার ঐক্য বলতে কী বোঝায়?

গ. গোল্ডেন জুট মিলস লিমিটেড-এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. ব্যবস্থাপনা নীতিটি অনুসরণ করার ফলে গোল্ডেন জুট মিলস লিমিটেড সম্ভাব্য সুবিধা ব্যাখ্যা করো।

CB_2021
Views: 154Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব আশিক একটি খ্যাতনামা গার্মেন্টস কোম্পানির নতুন একটি ইউনিটের ব্যবস্থাপক নিযুক্ত হয়েছেন। তিনি প্রথমে তার প্রতিষ্ঠানে যেসব কাজ রয়েছে তা চিহ্নিত করে কাজের প্রকৃতি অনুসারে সেগুলোকে কতগুলো প্রধান ভাগে ভাগ করেন এবং বিভিন্ন বিভাগ- উপবিভাগ প্রতিষ্ঠা করেন। এরপর যেখানে যে দক্ষতার জনশক্তি প্রয়োজন তা নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেন। শুধু তাই নয় তিনি অন্যান্য উপকরণাদিও যথাস্থানে স্থাপন করেন। এতে তার ইউনিট অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। \\

ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

খ. আদেশের ঐক্য বলতে কী বোঝায়?

গ. জনাব আশিক প্রথমত হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ, করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতি বাস্তবায়নের কারণে প্রতিষ্ঠানের সফলতা এসেছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 711Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

ডায়মন্ড এন্টারপ্রাইজ-এর কর্ণধার মি. হাসিব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যাক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। আবার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের কাজ সম্পাদনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে এবং একে অন্যের সাথে | যোগসূত্র স্থাপনে সহায়তা করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়।

ক. নির্দেশনার ঐক্য নীতি কী?

খ. ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন? ২

গ. উদ্দীপকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেনরি ফেয়লের কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. পরবর্তীতে হেনরি ফেয়লের কোন নীতি সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে পেরেছে বলে তুমি মনে করো?. উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 231Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

ফ্লোরা লিমিটেড-এর মহাব্যবস্থাপক জনাব কাওসার উৎপাদন, বিপণন এবং ফিন্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিজে নেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। মহাব্যবস্থাপক সব বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখেন। তিনি তাদের সমস্যাগুলো ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসায় সফলতা অর্জন করছে। \\

ক. পেশা কী?

খ. দ্বৈত অধীনতা কেন পরিহার করা হয়?

গ. উদ্দীপকে বর্ণিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব কাওসারকে কি আদর্শ ব্যবস্থাপক বলা যায়? উদ্দীপকের আলোকে মন্তব্য করো ।

SB_2021
Views: 23Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব শিহান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং জটিল সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব কাকলী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যান। তিনি তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং পরামর্শ দেন। সবার সমন্বিত প্রয়াস ও নৈপুণ্যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সাফল্য দিন দিন বাড়ছে । \\

ক. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?

খ. ব্যবস্থাপনা অধ্যয়ন কেন দরকার?

গ. উদ্দীপকে জনাব কাকলী ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা করো ।

ঘ. “জনাব শিহান ও কাকলীর ব্যবস্থাপকীয় দক্ষতার কাম্য সংমিশ্রণই প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।

SB_2021
Views: 79Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

পদ্মা লিমিটেড-এর প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব জাওয়াদ উৎপাদন বিভাগ, মানব সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের যাবতীয় কাজকে চিহ্নিতকরণপূর্বক কর্মীদের কাজের দায়- দায়িত্ব, কর্তৃত্ব ও পারস্পরিক সম্পর্ক ঠিক করে দেন। জনাব জাওয়ার্দ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিজে নেন এবং অপেক্ষাকৃত কর্ম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিম্নস্তরে এবং শাখা অফিসের ওপর অর্পণ করেন। এতে কর্মীরা নিশ্চিন্তে নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হয়। \\

ক. ব্যবস্থাপক কে?

খ. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? বুঝিয়ে লেখো ।

ঘ. “ব্যবস্থাপনার বিশেষ নীতির প্রতিফলনেই জনাব জাওয়াদের কোম্পানির লক্ষ্য অর্জন সহজতর হয়েছে"— উদ্দীপকের আলোকে এর যথার্থতা যাচাই করো।

SB_2021
Views: 860Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

একতা লিমিটেড'-এর বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের দক্ষতার মাত্রার একটি চিত্র নিচে তুলে ধরা হলো—\

stZ5NBEQ

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

খ. জোড়া মই শিকলের নীতি বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে বর্ণিত 'একতা লিমিটেড'-এর নিম্নস্তরে কারিগরি দক্ষতা কেন বেশি প্রয়োজন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত ‘একতা লিমিটেড'-এর সবস্তরে কি. মানবীয় দক্ষতা সমান? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।

JB_2021
Views: 800Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব কাদের স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ-খবর নেন এবং মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বার্ষিক লক্ষ্য নির্ধারণের কাজ তিনি পরিচালনা পর্ষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তন কর্মকর্তাগণ অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে স্টার গ্রুপ ২ কোটি টাকা মুনাফা করে। \\

ক. কর্মী নির্বাচন কী?

খ. “ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।

ঘ. আন্তঃব্যক্তিক দক্ষতার আলোকে জনাব কাদেরের ভূমিকা মূল্যায়ন করো।

BB_2021
Views: 547Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

অতীত ও বর্তমান তথ্য পর্যালোচনা করে মি. পাভেল উপলব্ধি করলেন, এ বছর তাপমাত্রা বেড়ে যাবে এবং এয়ারকুলার মেশিনের চাহিদা বাড়বে। তাই তিনি এসি মেশিনের উৎপাদন বাড়ানোর জন্য প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন। লক্ষ্যার্জনে তিনি কর্মীদের সাথে এমনভাবে মিশলেন যাতে তারা কাজ সম্পাদনে প্রবলভাবে। উৎসাহিত হয়। ফলে লক্ষ্যার্জন সফল হয়। \\

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি কয়টি?

খ. হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন?

গ. উদ্দীপকে মি. পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

ঘ. “ব্যবস্থাপকের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণে সহায়ক” —উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

RB_2019
Views: 649Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

মিস জ্যোতিকে প্রতিষ্ঠানের নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং সিদ্ধান্ত নেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। অন্যদিকে, ফোরম্যানকে একই সাথে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের আদেশ পালন করতে হয়। ফলে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। \\

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

খ. 'ব্যবস্থাপনা সর্বজনীন' — ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের মিস জ্যোতি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।

ঘ. 'আদেশের ঐক্য' নীতি লঙ্ঘিত হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে – বিশ্লেষণ করো।

RB_2019
Views: 234Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

'সোনার বাংলা লি.-এর বিভিন্ন স্তরের ব্যবস্থাপকের দক্ষতার মাত্রার একটি চিত্র নিচে তুলে ধরা হলো:

s2RFamAX

ক. কার্যবিভাজন কী ?

খ. অধিক মাত্রায় কেন্দ্রীকরণ কাজের গতিশীলতাকে হ্রাস করে”–কেন ?

গ. সোনার বাংলা লি -এ উচ্চ স্তরে কোন দক্ষতা কম মাত্রায় ব্যবহার হয়? ব্যাখ্যা করো।

ঘ. সোনার বাংলা লি -এ সব স্তরে মানবীয় দক্ষতা সমান হারে ব্যবহারের মূল কারণ বিশ্লেষণ করো ।

CB_2019
Views: 132Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

ইউনুস একটি কলেজের বিভাগের সহকারী হিসেবে কাজ করে। একই সাথে তাকে কলেজের অন্য পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ করতে হয়। পরীক্ষা কমিটির প্রধান বিভিন্ন সময় আদেশ দেন। এতে সে বিভাগের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। অন্যদিকে তার বেতন কলেজে কর্মরত অন্যান্য সহকারীর বেতনের সমান। আবার কলেজে প্রতি শুক্রবার বিভিন্ন প্রোগ্রাম থাকার ফলে সে কোনো ছুটি ভোগ করতে পারে না। বিষয়গুলো তাকে প্রায়ই ব্যথিত করে ।

\\ ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

খ, প্রশাসন বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে ব্যবস্থাপনার যে মৌলিক নীতিমালার বাস্তবায়ন না করাতে ইউনুস মনঃক্ষুণ্ণ—তা মূল্যায়ন করো ।

ChB_2019
Views: 68Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল 'এলিগ্যান্স'! উন্নতমানের সেবা দেওয়ার মাধ্যমে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব হক তার প্রতিষ্ঠানের কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। সম্প্রতি তিনি গ্রাহকদের অধিকতর ভালো সেবা দেওয়ার জন্য তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে 'নতুন ধারণা প্রতিযোগিতা'র আয়োজন করেছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ হোটেলটিতে একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রদর্শন গৃহ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। হোটেলের গ্রাহকদের কাছে এটি অত্যন্ত সমাদৃত হয়েছে। \\

ক. ব্যবস্থাপনা কী?

খ. আদেশের ঐক্য নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।

ঘ. 'নতুন ধারণা প্রতিযোগিতা' ব্যবস্থাপনার যে নীতিকে সমর্থন করে তার অনুসরণ কি হোটেলটির ব্যবস্থাপনায় সাফল্য আনতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

JB_2019
Views: 441Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা জারির প্রেক্ষিতে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক জনাব আতিক আরও সতর্কতার সাথে প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জবাবদিহিতার ব্যবস্থাও করেন। উদ্দীপনা বাড়ানোর জন্য তার অধীন চল্লিশ জনের মাঝে পনেরো জনকে নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিলের ব্যবস্থা করেন। এতে বাকি পঁচিশ জনের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন নির্বাহীগণ অবগত হলেন এবং তারা ক্ষোভ নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। \\

ক. ব্যবস্থাপনার নীতি কী?

খ. এফ.ডব্লিউ টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। কেন?

গ. উদ্দীপকে হেনরি ফেয়লের কোন নীতি লঙ্ঘনের ফলে প্রতিষ্ঠানটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2019
Views: 776Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

জনাব আবির একটি প্রতিষ্ঠানের নীতিমালা নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট। একই প্রতিষ্ঠানে জনাব হাসানও কর্মরত। জনাব হাসান শ্রমিকরা যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারে। সেদিকে লক্ষ রাখেন এবং তারা যথাযথভাবে কাজ করছে কি না তা পর্যবেক্ষণ করেন। \\

ক. ব্যবস্থাপনা চক্র কী?

খ: 'ব্যবস্থাপনা সর্বজনীন' – ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব আবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আবির ও জনার হাসানের মধ্যে আন্তঃব্যক্তিক দক্ষতা কার বেশি থাকা প্রয়োজন? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো ।

BB_2019
Views: 109Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব রায়হান অন্যতম পরিচালক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি তৈরির প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা, নীতি ও কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন ।

ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

খ. প্রেষণা বলতে কী বোঝায় ?

গ. জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো ।

ঘ. জনাব রায়হান ও জনাব রাজিনের মধ্যে ব্যবস্থাপনার ধারণাগত এবং কারিগরি দক্ষতার মিশ্রণ কেমন হওয়া উচিত? তোমার মতামত দাও ।

CB_2018
ChB_2018
BB_2018
JB_2018
RB_2018
Views: 634Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতি
All Topics
View

AB লি.-এর উৎপাদন বিভাগ কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয় এতে কর্মীর কাজ সহজ হয়। আবার পরিচালক পর্ষদের ২০% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেন। ফলে কাজের ক্ষেত্রে জটিলতা না থাকায় লক্ষ্য পূরণ সহজ হয়। \\

ক. প্রশাসন কী?

খ. ব্যবস্থাপকীয় দক্ষতা কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকের উৎপাদন বিভাগ ফেয়লের কোন নীতি অনুসরণ করে? ব্যাখ্যা করো।

ঘ. 'নির্দেশনার ঐক্যের মাধ্যমেই পরিচালক পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে'— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

DB_2017
Views: 344Answers: 0Bookmarks: 0Asked to solve: 0