Questions in this chapter
হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতির সংখ্যা কয়টি?
কর্তৃত্বের হস্তান্তরকরণে নিচের কোনটি করা হয়?
'Espirit de Corps' একটি-
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
পার্থক্য মূলক মজুরি প্রথা প্রবর্তন করেন কে?
সমসাময়িক ব্যবস্থাপনার জনক কে?
উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কোন ধরনের দক্ষতা থাকা উচিত?
বৈজ্ঞানিক ম্যানেজমেন্ট এর জনক কে?
ব্যবস্থাপনা = চোখ হলে সংগঠন =?
Scalar Chain বলতে কি বোঝায়?
F. W. Taylor এর প্রকাশিত প্রথম বই-
'Administrative Management Theory' এর প্রবক্তা কে?
হেনরী ফেওল, টেইলরের মৃত্যুর কত বছর পরে মারা যান?
প্রতিষ্ঠানের সাংগঠনিক ক্ষমতা উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার নীতিকে বলা হয়-
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
কোনটি ব্যবস্থাপনার নীতি নয়?
ব্যবস্থাপনায় কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহনে কর্মীর ভূমিকা হ্রাস পায়?
জনাব মউদুদ তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন এবং বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় রক্ষা করেন। ঐ প্রতিষ্ঠানের জনাব মোজাম্মেল কর্মীদের কাজ তদারকি করেন এবং প্রতিষ্ঠানের কর্মীদের উৎপাদিত পণ্যের মান ও পরিমাণের জন্য তিনিই দায়ী থাকেন।
ক. সাম্যের নীতি কী?
খ. ব্যবস্থাপনা কীভাবে অর্থনৈতিক সম্পদ?
গ. জনাব মউদুদ কোন স্তরের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. বিভিন্ন ধরনের দক্ষতার সমন্বয়েই জনাব মোজাম্মেলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব- তুমি কি একমত? যুক্তি দাও।
RS এন্টারপ্রাইজে অনির্দিষ্ট স্বল্পমেয়াদের ভিত্তিতে কিছু কর্মী নিয়োগ করা হয়। এ কর্মীরা সবসময় শঙ্কিত ও অসন্তুষ্ট। প্রতিষ্ঠানের নতুন নির্বাহী জনাব একরাম যোগদানের পর এ প্রতিষ্ঠানের আর্থিক লোকসানের বিষয়টি লক্ষ করলেন। তদুপরি তিনি দেখলেন এই কর্মীরা কাজেও মনোযোগ দিচ্ছে না। অপরদিকে, QAS লি.-এর সব বিভাগের শ্রমিক-কর্মীরা বাড়তি সময় কাজ করে যথাযথ পারিশ্রমিক পান। তদুপরি তারা দীর্ঘমেয়াদের জন্য নিযুক্ত হন। এ প্রতিষ্ঠানে শ্রম অসন্তোষ নেই এবং প্রতিষ্ঠানটি ক্রমশঃ লাভজনক হয়ে ওঠেছে।
ক. শ্রম ঘূর্ণায়মানতা কী?
খ. একজন নেতার যোগাযোগ দক্ষতা থাকতে হয় কেন?
গ. অনির্দিষ্ট স্বল্পমেয়াদে কর্মী নিয়োগের ফলে RS এরন্টারপ্রাইজ ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. ব্যবস্থাপনার নীতিগুলোর যথাযথ অনুসরণের মাধ্যমেই QAS লি. লাভজনক হয়ে ওঠেছে-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
প্রিজম কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আরিফ হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময়ে সময়ে তাদের কাজের তদারকিও করেন। প্রয়োজনে জবাবদিহিতারও ব্যবস্থা করেন। এছাড়াও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন। কিন্তু সম্প্রতি তিনি হিসাবে কিছু গরমিল লক্ষ করেছেন, যা প্রত্যাশিত নয়। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত।
ক. প্রশাসন কী?
খ. "অনুপ্রাণিত করার ক্ষমতা আদর্শ ব্যবস্থাপকের একটি গুণাবলি" - ব্যাখ্যা করো।
গ. জনাব আরিফ দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আরিফের আদর্শে ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধান সহজ হবে? তোমার মতামত দাও।