RB_2022
জনাব সাগর উৎপাদন বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানের সম্পদ ও শ্রমের যথাযথ ব্যবহার এবং অপচয় কমানো লক্ষ্যে কর্মীদের কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ক. দ্বৈত অধীনতা কী?খ. “ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের জনাব সাগর তার বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োগ করেছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পেছনে জনাব সাগরের ব্যবস্থাপকী গুণাবলির বিভিন্ন দিকে ফুটে ওঠেছে” – বিশ্লেষণ করো।
Loading answers...