SB_2022
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০২ঃ ব্যবস্থাপনার নীতিAll Topics

মি. শাহাব একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কারখানায় কাপড় কাটিং, সেলাই, ইস্ত্রি ও মান নিয়ন্ত্রণের কাজ ভিন্ন ভিন্ন কর্মী করে থাকে। ফলে সকল কর্মীই যার যার কাজে দক্ষ হয়ে ওঠে এবং ত্রুটিমুক্ত ও মানসম্মত উৎপাদন সম্ভব হয়। মি. শাহাব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। ফলে কর্মীদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়। ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?খ. ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে মি. শাহারের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. “কার্য বিভাজনের মাধ্যমে কর্মীর দক্ষতা বাড়ে”- উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

Loading answers...