Questions in this chapter

HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

মি. মুহিম পড়ালেখা শেষে তার গ্রামের বাড়িতে গেল। সে উঠানে একটি গর্ত খুড়ে সেখানে পলিথিন বিছিয়ে পানি দিয়ে চৌবাচ্চা তৈরি করে এবং শিং মাছ চাষ শুরু করে। কয়েকদিনের মধ্যে মাছগুলো বড় হতে থাকে। খাদ্য ও অন্যান্য উপকরণের জন্য সে অর্থাভাবে পড়ে। মুহিম তখন নিকটস্থ কৃষি ব্যাংকের সাথে ঋণের জন্য যোগাযোগ করে । কিন্তু ঋণের জন্য প্রয়োজনীয় জমি না থাকায় ব্যাংক ঋণ দেয় না। তখন সে গ্রাম্য মহাজনের নিকট যায়। মহাজন ঋণ দিতে চায় কিন্তু অধিক সুদের হার হওয়ায় সে মহাজনের ঋণ গ্রহণ করে না। মুহিম চিন্তা করে সরকার যদি ঋণ সরবরাহ উপকরণ ভর্তুকি ও বাজারজাতকরণে সহায়তা করতো, তাহলে তার মতো ভূমিহীনরাও কৃষি উন্নয়নে অবদান রাখতে পারতো।

ক. কৃষিঋণ কী? খ. মৎস্য চাষের দুটি উপকারিতা লেখো । গ. উদ্দীপকের আলোকে ক্ষুদ্র কৃষকের ঋণ প্রাপ্তির সমস্যাসমূহ আলোচনা করো। ঘ. কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভূমিহীন কৃষকদের সমস্যার সমাধান হতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো।

BB_2021
Views: 101Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

জাব্বার ও সালাম দুই বন্ধু। দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জাব্বার তার এক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণপোষণের জন্য ব্যয় করে। কিন্তু সালামের জমির পরিমাণ ৩ একরের বেশি। সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।

ক. কৃষিপণ্য বিপণন কী? খ. কৃষি খামার ও কৃষিজাত কি এক? ব্যাখ্যা করো। গ. উদ্দীপক অনুযায়ী সালামের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের সুবিধাগুলো ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে জাব্বার ও সালামের খামারের মধ্যে তুলনা করো।

DB_2019
Views: 179Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

বাংলাদেশের অধিকাংশ কৃষক গরিব এবং ভূমিহীন। জামানত দিতে না পারায় তাদের বেশির ভাগ সময় গ্রাম্য মহাজন, ব্যবসায়ী, সুদখোরদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয় এবং ফসল ওঠার সাথে সাথেই নামমাত্র মূল্যে তা বিক্রি করতে বাধ্য হয়। সরকার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিবিমা প্রচলন, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান, বাজার সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, কৃষিক্ষেত্রে এর সফলতা দ্রুত আসবে।

ক. কৃষিপণ্য বিপণন বলতে কী বোঝ? খ. কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? গ. অ-প্রাতিষ্ঠানিক ঋণের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনে সরকার গৃহীত পদক্ষেপগুলো তুমি কতটুকু সমর্থন করো— যুক্তিসহ বিশ্লেষণ করো।

RB_2019
Views: 98Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

দীপন একজন গরিব কৃষক। তার জমির পরিমাণ কম। সনাতন চাষাবাদ পদ্ধতি, অদক্ষ পরিদর্শন ব্যবস্থা ও অসংগঠিত ব্যবস্থাপনার কারণে যে ফসল উৎপাদন হয় তা দিয়ে জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই কৃষিকাজ করার সময় ফসলের বীজ, কীটনাশক ও সার প্রয়োগের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও স্থানীয় মহাজনের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হয়। ফলে দীপনের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না।

ক. বাণিজ্যিক খামার কাকে বলে? খ. কৃষকের দরিদ্রতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে দীপনের খামারের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক প্রকৃতি নির্ণয় করো। ঘ. দীপন অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত কি?— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2019
Views: 26Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

বিগত কয়েক দশকে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু কৃষি শ্রমশক্তি নিয়োগের জন্য এখনো একক বৃহত্তম খাত। শস্য বহুমুখীকরণ, জৈব প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের ফলে কৃষির মোট উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে বাজার ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি, দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত ঋণের অভাব ইত্যাদি কারণে কৃষকদের আর্থিক অবস্থার তেমন উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়নি।

ক. কৃষিপণ্যের বিপণন কী? খ. কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল— ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে কৃষি উৎপাদন বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার প্রেক্ষিতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া যায় বলে তুমি মনে কর?

DiB_2019
Views: 532Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরবাটা গ্রামের দরিদ্র চাষি নওয়াব আলী পূর্বে তার জমিতে পর্যাপ্ত উৎপাদন হত না। তাই তিনি চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জমির ফলন বৃদ্ধির অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। তবে বর্তমানে নওয়াব আলীর আর অর্থকষ্ট নাই। তার দুই ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করেছে। বড় ছেলে আরাফ বাবার জমিতে বছরের বিভিন্ন সময়ে আলু, পটল, ঢেঁড়স, ঝিঙা প্রভৃতি উৎপাদন করে প্রচুর আয় করে। অন্যদিকে ছোট ছেলে জারাফ গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। জারাফও দুধ, ডিম, মাংস বিক্রি করে প্রচুর আয় করে। আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণও উপকৃত হচ্ছে।

ক. কৃষি ঋণ কী? খ. চিংড়িকে 'সাদা সোনা' বলা হয় কেন? গ. উদ্দীপকে বর্ণিত আরাফ ও জারাফের কার্যক্রম কোন উপখাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ কীভাবে উপকৃত হচ্ছে? বিশ্লেষণ করো।

CB_2019
Views: 401Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

জিতু নবম শ্রেণি থেকেই উৎপাদনের সাথে সম্পৃক্ত। তার পুঁজি কম ছিল তাই আত্মীয়-স্বজন, গ্রাম্য মহাজন, প্রতিবেশীদের কাছ থেকে ঋণ নিয়েছে। খামারের আয়তন বৃদ্ধি পাওয়ায় তাকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের টাকা ঋণ নিতে হয়েছে। বর্তমানে সে স্বয়ংসম্পূর্ণ। তার কৃষি খামারে ৩০০ শ্রমিক কাজ করে । গরু, ছাগল, মুরগি, মাছ, হ্যাচারি এবং খাদ্যশস্যসহ নানা ধরনের খাদ্যবীজ উৎপাদন হয়। এখানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয় যা উন্নয়নে ভূমিকা পালন করে ।

ক. কৃষি কাঠামো কী? - খ. শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা করো। গ. জিতুর ঋণ গ্রহণের উৎসসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. জিতুর উৎপাদন দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।

ChB_2019
Views: 787Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

‘ক’ একজন কৃষক। পূর্বের তুলনায় ফসলের উৎপাদন অধিক হওয়ায় তিনি খুব খুশি। যথাসময়ে স্বল্প সুদে ঋণ পাওয়ায় তিনি স্থানীয় কৃষি ব্যাংকের ম্যানেজারকে ধন্যবাদ দেন। ম্যানেজার সাহেব ‘ক’ কে বলেন, অধিক ফসল উৎপাদনের পেছনে সরকারের ভূমিকাই মুখ্য। প্রান্তিক কৃষকদের কথা ভেবে সরকার ঋণের সুদের হার কমিয়েছে। বিগত দশকে সরকার দেশে ২৪টি শস্যখামার স্থাপন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে অপেক্ষাকৃত সুলভমূল্যে বিক্রীত সারের পরিমাণ ছিল ৪৭.৯১ লক্ষ মেট্রিক টন। কৃষি বিভাগ কর্তৃক চারা উৎপাদনেও বেশ সাফল্য ছিল। বর্তমানে সরকার ৬০ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এনেছে। তথাপি কৃষকের মনে উৎপাদন ব্যয় ও ন্যায্য দাম নিয়ে শঙ্কা রয়েছে।

ক. কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী? খ. কৃষিভিত্তিক শিল্প স্থাপনকে অগ্রাধিকার দেওয়া জরুরি কেন? গ. উদ্দীপক থেকে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ চিহ্নিত করো । ঘ. বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লিখিত কর্মসূচিসমূহ যথেষ্ট কিনা ? মতামত দাও।

SB_2019
Views: 210Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

sMOlTOQe

ক. কৃষি বিপণন কী? খ. কৃষিখামার ও কৃষিজোত কোন অর্থে এক নয়? গ. উদ্দীপক থেকে বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহায্যে দেখাও। ঘ. বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক আলোচনা করো।

SB_2019
Views: 476Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

২০১৬-২০১৭ অর্থবছরে কৃষির উপখাত শস্যসবজি, পশুসম্পদ, বনজসম্পদ ও মৎস্য সম্পদের অবদানের হার (%) যথাক্রমে ৭.৯২, ১.৬০, ১.৬৬ এবং ৩.৬১। জিডিপিতে কৃষির উপখাতের অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষিঋণ বিতরণ, কৃষি উপকরণে ভর্তুকি প্রদান, কৃষিবীজ সহায়তা, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

ক. কৃষি কাঠামো কী? খ. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে? গ. ২০১৬-২০১৭ অর্থবছরে জিডিপিতে কৃষির উপখাতসমূে অবদান লেখচিত্রের মাধ্যমে দেখাও। ঘ. উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সুফল আলোচনা করো।

JB_2019
Views: 824Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

গণি মিয়া একজন কৃষক। বন্যা, লবণাক্ততা ও খরার কারণে তার জমিতে ফলন কমে যাচ্ছে। তাই তিনি চিন্তাগ্রস্ত। এ সমস্যা সমাধানে তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিলেন। কৃষি কর্মকর্তা তাকে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা দিলেন। ফলে গণি মিয়ার জমির ফলন বেড়ে গেল। এখন গণি মিয়া বেশ খুশি।

ক. কৃষি খামার কী? খ. শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব- ব্যাখ্যা করো। গ. গণি মিয়ার জমিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের কৃষি উন্নয়নে এই প্রযুক্তির ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

JB_2019
Views: 247Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

জামাল হোসেন একজন প্রান্তিক চাষি। তার জমিতে প্রতিবছর বারবার একই ফসল ফলানোর কারণে উৎপাদন কম হয়। ফলে তার পরিবারে অভাব-অনটন লেগেই থাকে। এমতাবস্থায় কৃষি ব্লক সুপারভাইজারের পরামর্শ নিয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রাম্য- মহাজনের নিকট ঋণ না নিয়ে ব্যাংক থেকে কৃষিঋণ নেয় এবং একই জমিতে এখন তিন ফসল ফলায়। প্রথমে সরিষা, তারপর পাট অবশেষে ধান চাষ করে। এতে তার পরিবারে সচ্ছলতা ফিরে আসে।

ক. কৃষিপণ্যের বিপণন কী ? খ. কৃষি খামার ও কৃষি জোত কি একই? গ. উদ্দীপকে জামাল হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. জামাল হোসেন ব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারতো কি? বিশ্লেষণ করো।

BB_2019
Views: 479Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

কৃষিজোত কাকে বলে?

RB_2023
BB_2022
DB_2022
ChB_2021
DB_2021
CB_2021
JB_2021
JB_2018
DiB_2018
SB_2018
DB_2018
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। পূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনেও বৈচিত্র্য এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রাতিষ্ঠানিক উৎস থেকে পর্যাপ্ত কৃষি ঋণ সংগ্রহ করতে পারে না। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অধিকতর সহজলভ্য করেছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।

ক. কৃষিজোত কাকে বলে? খ. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না- ব্যাখ্যা করো। গ. প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহে কৃষকের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. কৃষির উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও ।

DB_2018
DiB_2018
JB_2018
SB_2018
Views: 659Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

পরিবেশ দূষণ কী?

ChB_2023
JB_2021
Views: 748Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

মাশরুম কী?

DiB_2023
MSB_2021
Views: 289Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

কৃষিপণ্য বিপণন কী?

JB_2023
DB_2023
JB_2022
DB_2021
RB_2019
DiB_2019
BB_2019
DB_2019
Views: 606Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

জীবননির্বাহী খামার কী?

MSB_2023
SB_2023
RB_2021
DB_2021
RB_2018
CB_2018
ChB_2018
BB_2018
Views: 136Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

কৃষিঋণ কী?

RB_2023
MSB_2022
CB_2022
SB_2022
BB_2021
MSB_2021
SB_2021
DiB_2021
CB_2019
Views: 611Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষি
All Topics
View

শস্য বহুমুখীকরণ কী?

CB_2023
SB_2023
DiB_2023
MSB_2023
BB_2023
CB_2022
BB_2022
ChB_2021
Views: 793Answers: 0Bookmarks: 0Asked to solve: 0