BB_2021
মি. মুহিম পড়ালেখা শেষে তার গ্রামের বাড়িতে গেল। সে উঠানে একটি গর্ত খুড়ে সেখানে পলিথিন বিছিয়ে পানি দিয়ে চৌবাচ্চা তৈরি করে এবং শিং মাছ চাষ শুরু করে। কয়েকদিনের মধ্যে মাছগুলো বড় হতে থাকে। খাদ্য ও অন্যান্য উপকরণের জন্য সে অর্থাভাবে পড়ে। মুহিম তখন নিকটস্থ কৃষি ব্যাংকের সাথে ঋণের জন্য যোগাযোগ করে । কিন্তু ঋণের জন্য প্রয়োজনীয় জমি না থাকায় ব্যাংক ঋণ দেয় না। তখন সে গ্রাম্য মহাজনের নিকট যায়। মহাজন ঋণ দিতে চায় কিন্তু অধিক সুদের হার হওয়ায় সে মহাজনের ঋণ গ্রহণ করে না। মুহিম চিন্তা করে সরকার যদি ঋণ সরবরাহ উপকরণ ভর্তুকি ও বাজারজাতকরণে সহায়তা করতো, তাহলে তার মতো ভূমিহীনরাও কৃষি উন্নয়নে অবদান রাখতে পারতো।ক. কৃষিঋণ কী? খ. মৎস্য চাষের দুটি উপকারিতা লেখো । গ. উদ্দীপকের আলোকে ক্ষুদ্র কৃষকের ঋণ প্রাপ্তির সমস্যাসমূহ আলোচনা করো। ঘ. কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভূমিহীন কৃষকদের সমস্যার সমাধান হতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...