DiB_2019
বিগত কয়েক দশকে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু কৃষি শ্রমশক্তি নিয়োগের জন্য এখনো একক বৃহত্তম খাত। শস্য বহুমুখীকরণ, জৈব প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের ফলে কৃষির মোট উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে বাজার ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি, দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত ঋণের অভাব ইত্যাদি কারণে কৃষকদের আর্থিক অবস্থার তেমন উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়নি।ক. কৃষিপণ্যের বিপণন কী? খ. কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল— ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে কৃষি উৎপাদন বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার প্রেক্ষিতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া যায় বলে তুমি মনে কর?
Loading answers...