SB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষিAll Topics

‘ক’ একজন কৃষক। পূর্বের তুলনায় ফসলের উৎপাদন অধিক হওয়ায় তিনি খুব খুশি। যথাসময়ে স্বল্প সুদে ঋণ পাওয়ায় তিনি স্থানীয় কৃষি ব্যাংকের ম্যানেজারকে ধন্যবাদ দেন। ম্যানেজার সাহেব ‘ক’ কে বলেন, অধিক ফসল উৎপাদনের পেছনে সরকারের ভূমিকাই মুখ্য। প্রান্তিক কৃষকদের কথা ভেবে সরকার ঋণের সুদের হার কমিয়েছে। বিগত দশকে সরকার দেশে ২৪টি শস্যখামার স্থাপন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে অপেক্ষাকৃত সুলভমূল্যে বিক্রীত সারের পরিমাণ ছিল ৪৭.৯১ লক্ষ মেট্রিক টন। কৃষি বিভাগ কর্তৃক চারা উৎপাদনেও বেশ সাফল্য ছিল। বর্তমানে সরকার ৬০ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এনেছে। তথাপি কৃষকের মনে উৎপাদন ব্যয় ও ন্যায্য দাম নিয়ে শঙ্কা রয়েছে।ক. কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী? খ. কৃষিভিত্তিক শিল্প স্থাপনকে অগ্রাধিকার দেওয়া জরুরি কেন? গ. উদ্দীপক থেকে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ চিহ্নিত করো । ঘ. বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লিখিত কর্মসূচিসমূহ যথেষ্ট কিনা ? মতামত দাও।

Loading answers...