BB_2019
জামাল হোসেন একজন প্রান্তিক চাষি। তার জমিতে প্রতিবছর বারবার একই ফসল ফলানোর কারণে উৎপাদন কম হয়। ফলে তার পরিবারে অভাব-অনটন লেগেই থাকে। এমতাবস্থায় কৃষি ব্লক সুপারভাইজারের পরামর্শ নিয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রাম্য- মহাজনের নিকট ঋণ না নিয়ে ব্যাংক থেকে কৃষিঋণ নেয় এবং একই জমিতে এখন তিন ফসল ফলায়। প্রথমে সরিষা, তারপর পাট অবশেষে ধান চাষ করে। এতে তার পরিবারে সচ্ছলতা ফিরে আসে।ক. কৃষিপণ্যের বিপণন কী ? খ. কৃষি খামার ও কৃষি জোত কি একই? গ. উদ্দীপকে জামাল হোসেনের কৃষি উৎপাদন কার্যক্রম কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. জামাল হোসেন ব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারতো কি? বিশ্লেষণ করো।
Loading answers...