RB_2019
দীপন একজন গরিব কৃষক। তার জমির পরিমাণ কম। সনাতন চাষাবাদ পদ্ধতি, অদক্ষ পরিদর্শন ব্যবস্থা ও অসংগঠিত ব্যবস্থাপনার কারণে যে ফসল উৎপাদন হয় তা দিয়ে জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই কৃষিকাজ করার সময় ফসলের বীজ, কীটনাশক ও সার প্রয়োগের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও স্থানীয় মহাজনের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হয়। ফলে দীপনের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না।ক. বাণিজ্যিক খামার কাকে বলে? খ. কৃষকের দরিদ্রতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে দীপনের খামারের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক প্রকৃতি নির্ণয় করো। ঘ. দীপন অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত কি?— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...