Questions in this chapter
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে হাবিব ব্রাদার্স-এর মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ২০২০ সালের ১ জুন তারিখে ১,২০,০০০ টাকায় নতুন একটি মেশিন ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা নির্বাহ করা হয়। ২০২১ সালের ১ মার্চ তারিখে নতুন আরও একটি মেশিন ৫০,০০০ টাকায় ক্রয় করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক ১৫% অবচয়, ধার্য করা হয়। হিসাব বন্ধকাল ৩১ ডিসেম্বর।
ক. ২০২০ সালের অবচয় নির্ণয় কর।
খ. প্রথম ২ বছরের জাবেদা দাখিলা দাও।
গ. অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর (২ বছরের)।
২০১৭ সালের ১ মার্চ তারিখে শামীম এন্ড কোং ১,৮০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। মেশিনটি আনয়ন বাবদ পরিবহন ব্যয় ৩০,০০০ টাকা এবং সংস্থাপন বাবদ ৪০,০০০ টাকা পরিশোধ করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। হিসাব বন্ধকাল ৩১ ডিসেম্বর।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হার নির্ণয় কর।
খ. ২০১৭ ও ২০১৮ সালের জাবেদা দাখিলা দাও।
গ. মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর। (দুই বছরের জন্য)।
স্বপন পাবলিশার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৩,৮০,০০০ টাকায় একটি প্রিন্টিং মেশিন ক্রয় করে। কোম্পানি উক্ত মেশিনটির আনয়ন ও সংস্থাপন বাবদ ২০,০০০ টাকা পরিশোধ করে। আশা করা হয় যে, কার্যকর আয়ুষ্কাল ৪ বছর শেষে ৯৬.০৪০ টাকা ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। কোম্পানি অবচয় নির্ণয়ের জন্য ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর। অবচয় হার ৩০%।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চার বছরের জন্য অবচয় বিবরণী প্রস্তুত কর।
গ. কোম্পানির বইতে মেশিনের ব্যয়ের জাবেদা ও ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের অবচয় হিসাবভুক্ত করার জন্য বর্ষশেষ সমন্বয় দাখিলা দেখাও। (পুঞ্জীভূত অবচয় হিসাব ব্যবহার কর)
সানলাইট ইঞ্জিনিয়ারিং ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল ৪০,০০০ টাকা। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ৫ বছর ধরা হয় এবং ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে ৩০,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত হয়। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির হিসাব বছর শেষ হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. প্রথম চার বছরের জন্য অবচয় সারণি তৈরি কর।
গ. প্রথম চার বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
জনাব রহমান তার ব্যবসায়ের জন্য ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন খরচ ৪০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। ২০২০ সালের ১ জুলাই মেশিনটি ৩,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিন বিক্রয়জনিত লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
খ. ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত অবচয় হিসাব প্রস্তুত কর।
গ. ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত কর।
জীবন এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকা দিয়ে কলকব্জা ক্রয় করে। কলকব্জা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ হয় ৫০,০০০ টাকা এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানটি ২,৮০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকজা ক্রয় করে যার সংস্থাপন ব্যয় হয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সর্বদা ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় ৩১ ডিসেম্বর।
ক. ২০১৭ ও ২০১৮ সালের অবচয় নির্ণয় কর।
খ. অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। (২০১৭ ও ২০১৮ সালের জন্য)
গ. প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বা বেশি হবে?
মেসার্স পূর্ণিমা এন্টারপ্রাইজ ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৩.০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করল। এই মেশিনের ওপর আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে ২৮,০০০ টাকা ও ২০,০০০ টাকা পরিশোধ করা হয়। মেশিনটি ১ মার্চ তারিখে ১৫,০০০ টাকা ব্যয় করে সংস্থাপন করা হলো। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৬০,০০০ টাকা অনুমান করা হয়েছে।
ক. আমদানিকৃত মেশিনটির ক্রয়মূল্য নির্ণয় কর।
খ. সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ সালের অবচয় ধার্যপূর্বক জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ২০১৮ সালের অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
এপেক্স কোম্পানি ২০১৭ সালের ১ জানুয়ারি, ১ এপ্রিল এবং ২০১৮ সালের ১ জুন তারিখে ৩টি মেশিন যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকায় ক্রয় করা হয়। প্রত্যেক মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য যথাক্রমে ২০,০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। ২০১৮ সালের ১ জুলাই তারিখে প্রথম মেশিনটি ৯০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতিষ্ঠানটি হিসাবের বই প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর তারিখে বন্ধ করে।
ক. বিক্রীত মেশিনের মুনাফা বা ক্ষতি নির্ণয় কর।
খ. ২০১৮ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৭ ও ২০১৮ সালের মেশিন হিসাব প্রস্তুত কর।
মি. সানি ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৩,২৫,০০০ টাকার একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং সমাবশেষ মূল্য ২৫.০০০ টাকা। মি. সানি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করেন এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন।
ক. প্রথম দুই বছরের অবচয় তালিকা দেখাও।
খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ. প্রথম দুই বছরের অবচয় খরচ হিসাব ও আসবাবপত্র হিসাব তৈরি কর।
তামিম এন্টারপ্রাইজ ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন বায় যথাক্রমে ১০,০০০ টাকা ও ২০,০০০ টাকা ছিল। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা। মেশিনটির ওপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. অবচয়ের হার ও ১ম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ১ম দুই বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
গ. ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর।
শান্ত এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. ২০১৭ সালের অবচয় গণনাসহ নির্ণয় কর।
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (২০১৭ সাল)।
গ. ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।
প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি ২০১৭ সালে ৬,৩৫,০০০ টাকায় ১টি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে ২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৮ বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর।
ক. অবচয়ের হার এবং ১ বছরের অবচয় নির্ণয় কর।
খ. অবচয় খরচ হিসাব তৈরি কর।
গ. যন্ত্রপাতি হিসাব তৈরি কর।
জনাব রহিম তার ব্যবসায়িক কার্যাবলি সম্পাদনের জন্য ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৭৫,০০০ টাকা মূল্যের একটি মোটর গাড়ি ক্রয় করে। উক্ত গাড়িটির রেজিস্ট্রেশন বাবদ খরচ হয় ২৫,০০০ টাকা। অনুমান করা হয় গাড়িটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। ২০১৪ সালের ১ অক্টোবর তারিখে গাড়িটি ৩,৬৫,০০০ টাকায় বিক্রয় করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
খ. ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত অবচয় হিসাব তৈরি কর।
গ. ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মোটর গাড়ি হিসাব তৈরি কর।
২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে রহিম লিমিটেড ২.৮০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০.০০০ টাকা। ২০১৬ সালের ১ অক্টোবর তারিখে মেশিনটি ১,৬০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিন বিক্রয়ের লাভ/ক্ষতি নির্ণয় কর।
খ. ২০১৬ সালের অবচয়সংক্রান্ত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৪ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব প্রস্তুত কর।
মোহনা ট্রেডার্স ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্পিরকিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. ২০১৬ সালের অবচয়সংক্রান্ত জাবেদা দাও।
গ. ২০১৬ ও ২০১৭ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
জাহিন ট্রেডার্স ২০১৪ সালের ১ জুলাই তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকায় অতিরিক্ত একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং বসানো খরচ বাবদ ১০,০০০ টাকা ব্যয় করে। মেয়াদ শেষে দ্বিতীয় যন্ত্রপাতিটির প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় যন্ত্রপাতির প্রত্যাশিত আয়ুষ্কাল 'পাঁচ বছর প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর তারিখে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. ২০১৪ ও ২০১৫ সালের অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. উভয় বছরের জন্য জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৫ সালের অবচয় হিসাব ও ক্রমযোজিত হিসাব তৈরি কর।
নিটল কোম্পানি ১ জানুয়ারি, ২০১১ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ. প্রথম চার বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত কর।
সৈকত ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে। এর সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা। যন্ত্রপাতিটির কার্যকরী আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখের হিসাব বন্ধ করা হয়।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১৫ সালের জাবেদা দাও।
গ. সরলরৈখিক পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি, ২০১২ সালে ৪,৯০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। কোম্পানি প্রত্যাশা করে মেশিনটি মোট ১৮.০০০ ঘণ্টা ব্যবহার করা যাবে। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ৪০,০০০ টাকা। মেশিনটি ২০১২ সালে ২,৫০০ ঘণ্টা, ২০১৩ সালে ২,৮০০ ঘণ্টা, ২০১৪ সালে ৩.২০০ ঘণ্টা এবং ২০১৫ সালে ৩,৫০০ ঘণ্টা ব্যবহার করা হয়েছিল।
ক. ঘণ্টা প্রতি মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. কর্মঘণ্টা হার পদ্ধতিতে মেশিনের চার বছরের অবচয় সারণি তৈরি কর।
গ. চার বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
জনাব আলভীনা জামান ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০,০০০ টাকা মূল্যের একটি ফ্যাশন ডিজাইন মেশিন জাপান থেকে আমদানি করেন। তিনি আমদানি শুল্ক ৫.০০,০০০ টাকা পরিশোধ করেন। তিনি মেশিনটির বহন খরচ ও সংস্থাপন খরচ যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা নির্বাহ করেন। মেশিনটির আনুমানিক জীবনকাল ১০ বছর ধরা হয় এবং অনুমান করা হয় আনুমানিক জীবনকাল শেষে মেশিনটি বিক্রয় করে ১৬,০০,০০০ টাকা পাওয়া যেতে পারে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকার্য সমাপ্ত করা হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নিরূপণ কর।
খ. দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম ৩ বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত কর।
গ. সরলরৈখিক পদ্ধতিতে প্রথম ৪ বছরের জন্য পুঞ্জীভূত অবচয়- মেশিন হিসাব প্রস্তুত কর।