Questions in this chapter
২০২১ সালের জানুয়ারি ১ তারিখে নূপুর অ্যান্ড সন্স ৩,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ ৩০,০০০ ও সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। ২০২২ সালের ১ জুলাই তারিখে প্রতিষ্ঠানটি ২,০০,০০০ টাকা ব্যয়ে আরও একটি নতুন মেশিন ক্রয় করে। উভয় মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ব্যবহার শেষে এদের ভগ্নাবশেষ মূল্য হবে যথাক্রমে ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করে এবং প্রতি বছরের ৩১ ডিসেম্বর তারিখে এর হিসাবকাল শেষ হয়।
ক. ২০২১ সালের অবচয় নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. প্রথম দুই বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
সায়মা কোম্পানি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। কোম্পানি বর্ষসংখ্যা পদ্ধতি অনুসরণ করে অবচয় ধার্য করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।
ক. মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. অবচয় সারণি তৈরি কর।
গ. ২০২১ এবং ২০২২ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
ঢাকা লিমিটেড ২০১৯ সালের জুলাই ১ তারিখে ১০,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এটির আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে ১,০০,০০০ টাকা; ৮০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। প্রতি বছর ডিসেম্বর ৩১ তারিখে হিসাবকাল শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২০% হারে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. ২০১৯ ও ২০২০ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
আলিফ লিমিটেড ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ১,৯০,০০০ টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন। উক্ত আসবাবপত্রের পরিবহন ও ফিটিং খরচ ২০,০০০ টাকা। ২০২১ সালের জানুয়ারি ১ তারিখে প্রতিষ্ঠানের জন্য ১,৫০,০০০ টাকা দিয়ে আরও একটি আসবাবপত্র ক্রয় করা হয়। প্রতি বছর ডিসেম্বর ৩১ তারিখে হিসাবকাল শেষ হয়। অবচয়ের হার ১০%। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে।
ক. 'সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ. প্রথম ২ বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে শান্ত লিমিটেড ৫,৬০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা। ২০২২ সালের ১ অক্টোবর তারিখে মেশিনটি ৪,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিনটির বিক্রয়জনিত লাভ/ক্ষতি নির্ণয় কর।
খ. ২০২২ সালের প্রয়োজনীয় জাবেদ্য দাখিলা দাও।
গ. ২০২০ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।
সৌরভ ট্রেডার্স ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ৩,০০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে। ক্রয় পরিবহন খরচ ১০,০০০ টাকা এবৎ সংস্থাপন ব্যয় বাবদ ৫,০০০ টাকা পরিশোধ করে। যন্ত্রপাতিটির কার্যকরী আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. ২০২২ সালের প্রয়োজনীয় জাবেদা দাও।
গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩ বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর এবং আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন কর।
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে আবীর এন্ড সন্স ৩,২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ ৩০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ৫ বছর এবং উক্ত বছর শেষে এটি ২০,০০০ টাকায় বিক্রয় করা যাবে বলে প্রতীয়মান হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে। বার্ষিক ২০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. ২০২০ এবং ২০২১ সালের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ২০২০ ও ২০২১ সালের জন্য মেশিন হিসাব ও অবচয় খরচ হিসাব প্রস্তুত কর।
চৌধুরী এন্ড কোং ২০১৮ সালের ১ জুলাই তারিখে ৪,২০,০০০ টাকা মূল্যে একটি যন্ত্র ক্রয় করে। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত হয়।
ক. অবচয়ের হার নির্ণয় কর।
খ. প্রথম ৪ বছরের একটি অবচয় তালিকা তৈরি কর।
গ. ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
জনাব শাকিল রাব্বী ০১-০১-২০২০ তারিখে চীন থেকে ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন। মেশিনটির আমদানি শুল্ক ১০,০০০ টাকা। বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ৩৫.০০০ টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল ১০ বছর। ভগ্নাবশেষ মূল্য ২০.০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকার্য সমাপ্ত করা হয়।
ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৪ বছরের অবচয় নির্ণয় কর।
গ. স্থিরকিস্তি পদ্ধতিতে ৪ বছরের মেশিন হিসাব প্রস্তুত কর।
মোহনা ট্রেডার্সের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানি হিসাব বন্ধ করে এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ২০২০ ও ২০২১ সালের অবচয়সংক্রান্ত জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ২০২০ ও ২০২১ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
মুশফিক এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ৮,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে। মেশিনটির সংস্থাপনা ব্যয় হয়েছিল ২,০০,০০০ টাকা, যার মধ্যে মজুরি অন্তর্ভুক্ত ছিল ৫০,০০০ টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা অনুমান করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় প্রতি বছর ৩১ ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত?
খ. প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও।
গ. প্রথম দুই বছরের জন্য মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত কর।
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে হামিম ট্রেডার্স ৪,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৬০,০০০ টাকা প্রদান করল। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,৫০,০০০ টাকা। হামিম ট্রেডার্স ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. অবচয়ের হার এবং প্রথম বছরের অবচয় নির্ণয় কর।
খ প্রথম দুই বছরের মেশিন হিসাব এবং অবচয় হিসাব তৈরি কর।
গ. প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
রাফি এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ১৬,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ২০২০ সালের বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. ২০২০ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. ২০২০ এবং ২০২১ সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে শিশির ট্রেডার্সের যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ৪,০০,০০০ টাকা (ক্রয়মূল্য) এবং পুঞ্জীভত অবচয় হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৮,০০,০০০ টাকার একটি নতুন মেশিন ক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি ১০%, হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। হিসাব বন্ধের তারিখ ৩১ ডিসেম্বর।
ক. ২০১৯ ও ২০২০ সালের অবচয় নির্ণয়ের সারণি প্রস্তুত কর।
খ. ২০১৯ ও ২০২০ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. ২০১৯ ও ২০২০ সালের অবচয় খরচ হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
জনাব সামাদ ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকার একটি নতুন মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। জনাব সামাদ প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে তাঁর হিসাব বন্ধ করেন। তিনি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা তৈরি কর।
গ. ২০১৮ এবং ২০১৯ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
সাদিয়া এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৬ সালে ২,৫০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে ৫০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এবং হিসাব বছর শেষ হয় ৩১ ডিসেম্বর তারিখে।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।
খ. প্রথম চার বছরের অবচয় তালিকা প্রস্তুত কর।
গ. প্রথম চার বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
২০১৯ সালের ১ জানুয়ারি নবগঙ্গা ট্রেডার্স ৩,৯০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং ৫০,০০০ টাকার সংস্থাপন ব্যয় নির্বাহ করে। যার আয়ুষ্কাল ৫ বছর শেষে ২০,০০০ টাকা পাওয়া যাবে। কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং ৩১ ডিসেম্বর তারিখে প্রতিবছর হিসাব বছর শেষ করে। ২০২১ সালের ৩১ অক্টোবর তারিখে মেশিনটি ৩,২০,০০০ টাকায় বিক্রয় করা হয়।
ক. মেশিন বিক্রয়জনিত লাভ/ক্ষতি নির্ণয় কর।
খ. প্রথম ৩ বছরের জাবেদা দাখিলা দাও।
গ. প্রথম ৩ বছরের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত কর।
ফাহাদ ট্রেডার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরও ১,০০,০০০ টাকা ব্যয় করেন। ২০১৮ সালের ১ এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি ৩,০০,০০০ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করেন যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবছরের ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।
ক. দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
গ.. ২০১৮ ও ২০১৯ সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
ABC কোম্পানি ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ৬,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছিল। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ । বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৬০,০০০ টাকা। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. অবচয়ের হার নির্ণয় কর।
খ. প্রথম ৪ বছরের জন্য অবচয় সারণি তৈরি কর।
গ. প্রথম ২ বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
জনাব শাহীন ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ৯,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেছিলেন। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল ৯০,০০০ | টাকা এবং বহন খরচ বাবদ ৪০,০০০ টাকা পরিশোধ করা হয়। মেশিনটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৩০,০০০ টাকা। উক্ত যন্ত্রপাতির উৎপাদন একক যথাক্রমে ২০১৯- ১০,০০০ একক; ২০২০- ১৫,০০০ একক; ২০২১- ১০,০০০ একক; ২০২২- ৮,০০০ একক এবং ২০২৩-৭,০০০ একক।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।
খ. উৎপাদন একক পদ্ধতিতে এককপ্রতি অবচয়ের হার নির্ণয়পূর্বক প্রথম দুই বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দেখাও।
গ. যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৫ বছর ধরে নিয়ে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণি প্রস্তুত কর।