Questions in this chapter

HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৮ঃ দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবরক্ষণ
All Topics
View

রিফাত কোম্পানির দালানের ক্রয়মূল্য এবং ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখ পর্যন্ত পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ নিচে প্রদত্ত হলো:

দালানের ক্রয়মূল্য  \space \space  \space  \space  \space  \space  \space  \space ৩০,০০,০০০

বাদ: পুঞ্জীভূত অবচয়  \space \space  \space  \space  \space  \space- ১০,০০,০০০

দালানের বই মূল্য  \space \space  \space  \space  \space  \space  \space \space ২০,০০,০০০

সরলরৈখিক পদ্ধতিতে দালানটির বার্ষিক অবচয়ের পরিমাণ ১,০০,০০০ টাকা। ২০১৫ সালের ১ জুলাই তারিখে দালানটি ২৫,০০,০০০ টাকায় এমরান কোম্পানির নিকট বিক্রয় করা হলো।

ক. ২০১৫ সালে বিক্রয় পর্যন্ত দালানটির অবচয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. ২০১৫ সালে সংঘটিত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।

গ. দালান হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।

CB_2016
Views: 74Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৮ঃ দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবরক্ষণ
All Topics
View

১ জানুয়ারি ২০১৩ তারিখ সাব্বির কোম্পানি ৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা।

ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১০% হারে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় কর।

খ. সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম দুই বছরের জন্য অবচয় খরচ হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।

গ. সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম দুই বছরের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রতিফলন দেখাও।

DB_2015
Views: 562Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৮ঃ দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবরক্ষণ
All Topics
View

২০১২ সালের ১ জানুয়ারি তারিখে হামিম ট্রেডার্স ৪,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাক সংস্থাপন ব্যয় প্রদান করল। মেশিনটির আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,৫০,০০০ টাকা। হামিম ট্রেডার্স ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে:

ক. অবচয়ের হার এবং ১ম বৎসরের অবচয়ের পরিমাণ নির্ণয় কর।

খ. প্রথম দুই বছরের মেশিন হিসাব ও অবচয় হিসাব তৈরি কর।

গ. প্রথম তিন বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।

DiB_2015
Views: 421Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৮ঃ দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবরক্ষণ