JB_2017
নিটল কোম্পানি ১ জানুয়ারি, ২০১১ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় কর।খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।গ. প্রথম চার বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত কর।
Loading answers...