BB_2019

জীবন এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকা দিয়ে কলকব্জা ক্রয় করে। কলকব্জা ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ হয় ৫০,০০০ টাকা এবং আয়ুষ্কাল শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানটি ২,৮০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকজা ক্রয় করে যার সংস্থাপন ব্যয় হয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সর্বদা ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় ৩১ ডিসেম্বর।ক. ২০১৭ ও ২০১৮ সালের অবচয় নির্ণয় কর।খ. অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। (২০১৭ ও ২০১৮ সালের জন্য)গ. প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ভুলক্রমে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে নিট আয় কত টাকা কম বা বেশি হবে?

Loading answers...